আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ১৩ গোপালগঞ্জের সরকারি অফিস বন্ধ ও কর্মকর্তাদের অব্যাহতির হুঁশিয়ারি দিলেন এমপি মান্নান সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের চার নেতাকর্মীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নবীর হোসেন (৫০), সোনারগাঁ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (৪৭), জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার ভূঁইয়া (৪২) এবং কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য সজল (৩০)। তাঁদের বাড়ি যথাক্রমে পৌরসভার নয়ামাটি, রতনপুর, কোবাগা ও সোনাপুর গ্রামে।

এ ছাড়া অভিযানে মাদক সেবনের দায়ে মামরকপুর গ্রামের মো. হানিফ (৪০) ও পঞ্চবটি এলাকার মো. আশরাফকে (২১) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরির মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের লঞ্চঘাট এলাকার মিজানুর হাওলাদার বাদশা (২৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকার গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আটজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution