আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সৌদি আরবে পাঠানোর প্রলোভনে ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার সোনারগাঁয়ে সরকারি জমি দখলের অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করল ভূমি অফিস সোনারগাঁয়ে কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭ সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বা মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও ভবনাথপুর গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মোঃ দুলাল হোসেন (৫০), বারদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আলগীরচর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম মেম্বার (৫৪) এবং বারদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও বড় আলমদী গ্রামের মৃত আব্দুর দাইয়ানের ছেলে মোঃ নাদিম (৪০)।

এছাড়া মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত তিন মাদকসেবী হলেন— সোনারগাঁয়ের হাবিবপুর গ্রামের মৃত শাহ জাহানের ছেলে মোঃ রেজাউল (৩৩), কুমিল্লার দাউদকান্দি থানার মোহাম্মদপুর গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে ও বর্তমানে সোনারগাঁয়ের নোহারভোট এলাকার বাসিন্দা মোঃ মারুফ হোসেন (২৪) এবং ফেনীর দাগনভূঞা থানার আজিজ ফাজিলপুর এলাকার মিরুর ছেলে ও বর্তমানে সোনারগাঁয়ের লোহার গেট এলাকার বাসিন্দা মোঃ হৃদয় (২৫)।

অন্যদিকে চুরি মামলায় পঞ্চগড় জেলার বোদা থানার মৌলভী পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও বর্তমানে সোনারগাঁয়ের বরাবো (সালাম স্টিল মিলস লি.) এলাকার বাসিন্দা নুর মোহাম্মদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution