আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সৌদি আরবে পাঠানোর প্রলোভনে ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার সোনারগাঁয়ে সরকারি জমি দখলের অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করল ভূমি অফিস সোনারগাঁয়ে কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭ সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক

সৌদি আরবে পাঠানোর প্রলোভনে ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. রবিউল হোসেন (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরি ও ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের কাছ থেকে ২ কোটি ১৯ লাখ টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী ভিসা ও বিমানের টিকিট সরবরাহ না করে চক্রটি আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার পাওয়ার পর পিবিআই প্রতারণার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করতে কাজ শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে চক্রের মূল হোতা মো. রবিউল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই।

পিবিআই আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে সৌদি আরবে কর্মী পাঠানোর নামে ভুয়া ভিসা ও বিমানের জাল টিকিট সরবরাহসহ নানা কৌশলে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া প্রতারক চক্রটির পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পিবিআইয়ের তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution