আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সৌদি আরবে পাঠানোর প্রলোভনে ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার সোনারগাঁয়ে সরকারি জমি দখলের অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করল ভূমি অফিস সোনারগাঁয়ে কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭ সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ২ আসামি, মাদক মামলার ১ আসামি এবং ২ জন মাদকসেবী রয়েছেন।

 

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় পাকুন্ডা গ্রামের মোঃ জালাল উদ্দিন মিয়ার ছেলে মোঃ মাহাবুব আলম (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিরাব গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে ও জামপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আউলাদ (৫৫) এবং রাম গোবিন্দেরগঞ্জ এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ কবির হোসেন (৩৫)-কে।

অন্যদিকে, মাদক সেবনের দায়ে দামোদরদী গ্রামের ওয়াজুক রুনীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩৪) এবং ভরৎ গ্রামের মৃত হাশেমের ছেলে মোঃ নুরুল ইসলাম বাবু (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution