আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সৌদি আরবে পাঠানোর প্রলোভনে ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার সোনারগাঁয়ে সরকারি জমি দখলের অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করল ভূমি অফিস সোনারগাঁয়ে কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭ সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার

সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২১৮ বার দেখা হয়েছে

 

মোঃ পলাশ শিকদার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নয়াপুর বাজারে সাধারণ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জয়দেবপুর-নারায়ণগঞ্জ বাইপাস সড়কের নয়াপুর বাজার অংশে একটি ছোট ও সরু আন্ডারপাস নির্মাণের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আন্ডারপাসের দুই পাশে সড়কের লেন থাকায় এটি দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল ব্যাহত হতে পারে।

তারা আরও বলেন, এশিয়ান হাইওয়ের এই অংশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সম্মেলন মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে এই সড়ক পারাপার হতে হয়। তাই জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এখানে আন্ডারপাসের পরিবর্তে ফ্লাইওভার নির্মাণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ইকবাল হোসাইন ভূইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, জাতীয় নাগরিক পার্টির যুব উইংয়ের সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নয়াপুর বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ এলাকাবাসীর যৌক্তিক দাবি। জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এ দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution