সোনারগাঁয়ে অসহায় অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

সোনারগাঁয়ে অসহায় অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

 

পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় অন্ধ ব্যক্তির চোখের অপারেশনের সার্বিক দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। একই সঙ্গে তিনি এক অসুস্থ অসহায় নারীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

সহায়তা প্রদানকালে আল মুজাহিদ মল্লিক বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষ যখন অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে কষ্ট পান, তখন সামর্থ্য অনুযায়ী তার দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত। মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত আনন্দ ও তৃপ্তি রয়েছে। সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের বিপদে সহযোগিতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে, এলাকা সফর ও জনসংযোগের অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আল মুজাহিদ মল্লিক। সাক্ষাৎকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় নানা আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজা, ধর্ষণ, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক মামলায় একজন, পরোয়ানাভুক্ত একজন, ধর্ষণ মামলায় একজন,...

Read more

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর)...

Read more

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009