সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হাসান বাগেরহাটের মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন নাজমুল হাসানকে তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে অসহায় অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

  পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় অন্ধ ব্যক্তির চোখের অপারেশনের সার্বিক দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১...

Read more

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজা, ধর্ষণ, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক মামলায় একজন, পরোয়ানাভুক্ত একজন, ধর্ষণ মামলায় একজন,...

Read more

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009