সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

আটক ওয়াসিকার মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আবদুল হালিম মোল্লার ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওয়াসিকার মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। বাজারে আসা-যাওয়ার পথে কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ শনিবার তাকে খামারের একটি ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাদি বলেন, “আমি বৃদ্ধ মানুষ। আমার স্বামী অসুস্থ। মেয়ের মা নেই, বাবাও সংসারের প্রতি তেমন মনোযোগী নন। তাই মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ওই গরুর খামারে রাখালের কাজ করতেন। এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি।”

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, “ঘটনাটি জেনেছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

‘আর সংবাদ করবি না’—সোনারগাঁয়ে সাংবাদিককে ডেকে অস্ত্র প্রদর্শন, থানায় নিরাপত্তা চেয়ে আবেদন

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে ফোন করে ডেকে নিয়ে অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ার...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদকসে্বীসহ ২৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় তিনজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজন,...

Read more

সোনারগাঁয়ে খামার থেকে শতাধিক হাঁস চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি হাঁসের খামার থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009