নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক মামলায় একজন, পরোয়ানাভুক্ত একজন, ধর্ষণ মামলায় একজন, ছিনতাই মামলায় দুইজন, মোবাইল কোর্টের মামলায় একজন এবং মাদকসেবনের অভিযোগে ১৩ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫ কেজি গাঁজাসহ **নাজমুল হাসান (২৫)**কে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোংলা বন্দরের দীঘরাজ বাজার এলাকার বাসিন্দা।
পরোয়ানাভুক্ত আসামি হিসেবে **স্বপন (৩৬)**কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি শান্তিনগর এলাকার বাসিন্দা।
এ ছাড়া ছিনতাইয়ের অভিযোগে রাব্বি মিয়া (২৪) ও **ইমরান হোসেন (২৩)**কে গ্রেপ্তার করা হয়। রাব্বি কাচপুরের সেনপাড়া এবং ইমরান পূর্ব সোনাপুর (প্যারেসা গেট) এলাকার বাসিন্দা।
ধর্ষণ মামলায় আছিকার মোল্লা (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের বাসিন্দা।
পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোহাগ (৩০), সুভংকার (৬০), আয়নাল (২৯), হাসান (২৪), আতিক হাসান (২১), শাহিন (২০), মতিউর রহমান (২১), আল আমিন (৩০), সমির দত্ত (৩২), জাকির (২২), শিপন (২২), অন্তু চন্দ্র সরকার (২০) ও খোরশেদ মিয়া (২৬)।
এ ছাড়া মোবাইল কোর্টের মামলায় নিমিত ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



