সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রনি মিয়া।
আসন্ন জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন রনি মিয়া।
গণসংযোগকালে রনি মিয়া বলেন, “আমি এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখে-দুঃখে সহযোগিতা করতে চাই। আগামী নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তার সমর্থকেরা উপস্থিত ছিলেন।



