সোনারগাঁয়ে ৬টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

সোনারগাঁয়ে ৬টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানাগুলোতে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিরোজপুরের গোলাবাড়ি এলাকায় একটি, ইকোনমিক জোনের বিপরীতে একটি, মুজাফফর ফাউন্ডেশন ও মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি, প্রতাপেরচরে আব্দুল মোনেম সুগার মিলের বিপরীতে একটি, সল্টের বিপরীতে একটি এবং ঝাউচর মসজিদ সংলগ্ন এলাকায় একটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এবং তিতাস গ্যাসের মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মামুন। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে এক্সকাভেটর দিয়ে অবৈধ চুনা কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া কারখানাগুলোর জমির মালিক ও পরিচালকদের নাম-ঠিকানা প্রাপ্তি সাপেক্ষে সোনারগাঁ থানায় একাধিক মামলার এজাহার দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগ বা গ্যাসের অপব্যবহার পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই টানা পাঁচ দিন ধরে চলছে শিশু-কিশোর মেলা। এ নিয়ে ক্ষোভ...

Read more

সোনারগাঁয়ে তিন সন্তানের পর পিতার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চার সদস্যের শেষ মরদেহটিও উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার তিন দিন...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, পুরোনো মামলার আসামি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009