সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার, উদ্ধার র‍্যাবের পোশাক-ওয়াকিটকি

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার, উদ্ধার র‍্যাবের পোশাক-ওয়াকিটকি

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র‍্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, ৯০টি কালো রংয়ের টাইস ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। সাজ্জাদ গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণখান এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর চন্দন দের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তারা নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তল্লাশি চালিয়ে র‍্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চারটি কালো রংয়ের র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি র‍্যাবের আইডি কার্ড, একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রংয়ের টাইস এবং একটি FZ-1 ভার্সনের মোটরসাইকেল। এছাড়া একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া র‍্যাবের আইডি কার্ডে ‘MD SUMON HOSSAIN’ নামে একজনের পরিচয় ও অন্যান্য তথ্য উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

জামপুরে মেম্বার পদপ্রার্থী রনি মিয়ার গণসংযোগ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক...

Read more

সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে মজিবর (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ...

Read more

সোনারগাঁয়ে ৬টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009