সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার

সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে মজিবর (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে এলাকায় চিহ্নিত ছিলেন।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মণ বাওগাঁ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
‎
‎গ্রেপ্তার মজিবর ব্রাহ্মণ বাওগাঁ এলাকার মৃত সোনা মিয়া সরদারের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মজিবরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

জামপুরে মেম্বার পদপ্রার্থী রনি মিয়ার গণসংযোগ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক...

Read more

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার, উদ্ধার র‍্যাবের পোশাক-ওয়াকিটকি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়...

Read more

সোনারগাঁয়ে ৬টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009