সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, জুয়া আইনে ও ডাকাতি মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৯ জন মাদকসেবী, ৯ জন জুয়া আইনে এবং ১ জন ডাকাতি মামলার আসামি রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন রাজিব সমাদ্দার (৩৮), কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শাওন (২০), মোঃ শফিকুল ইসলাম (৪৯), মোঃ সুমন ইসলাম (২৩), মোফাজ্জল (৩৮) ও তরিকুল ইসলাম (৫৫)।
এছাড়া জুয়া আইনে গ্রেপ্তার করা হয়েছে আমিরুল ইসলাম (৪৭), মোঃ সোহেল (৪৫), মোঃ শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), মোঃ শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) ও মোঃ আতোয়ার ইসলামকে (২৭)।
অন্যদিকে ডাকাতি মামলার ঘটনায় মামুন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারগাঁয়ের ঝাউচর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *