হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০৬ নম্বর হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে কমিটির সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন এ কমিটি গঠন করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আকতার রিটার্নিং অফিসার হিসেবে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করেন।

নবগঠিত কমিটিতে মোঃ বাবুল হোসেন সভাপতি, মোঃ আজহারুল ইসলাম সহ-সভাপতি, তামান্না আক্তার বিদ্যোৎসাহী সদস্য এবং আবদুর রহিম শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া অভিভাবক সদস্য হিসেবে আল আমিন, ছানাউল্লাহ, মোর্শেদা আক্তার ও মারুফা আক্তার, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি ইসরাত জাহান প্রিয়া, জমিদাতা প্রতিনিধি নুরুল ইসলাম এবং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নবীর হোসেন প্রধান, সাধারণ সম্পাদক আকবর শেঠ, সাবেক মেম্বার মোঃ আবু ছিদ্দিক, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, যুবদল কর্মী জসিমউদদীন, জয়নাল আবেদীন ও জুলহাস মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *