Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • আঠারো পেরিয়ে উনিশে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব

    আঠারো পেরিয়ে উনিশে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব

    নিউজ সোনানগাঁ টুয়েন্টিফোর ডটকম; নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের একঝাঁক কলম সৈনিকের সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বুধবার (পহেলা জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।

    অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব আঠারো পেরিয়ে উনিশে পা রাখায় আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ সোনারগাঁও বাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। ১৯ বছরের সাহসী পথচলায় ক্লাবটিকে সবসময় পাশে পেয়েছি আর আমরা ও আগামী পথচলায় পাশে থাকবো।

    বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মিলন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম রতন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, যুবদল নেতা রকিব হাসান, দৈনিক কালবেলার সোনারগাঁও প্রতিনিধি রুবেল খান, দৈনিক খবরের কাগজের সোনারগাঁও সংবাদদাতা ইমরান হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

  • সোনারগাঁয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

    সোনারগাঁয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

    সোনারগাঁয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

    র‌্যালীটি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া ভুঁইয়ার নেতৃত্বে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আফিয়া সিএনজি স্টেশনে এসে শেষ হয়। র‌্যালীটি জেলা, উপজেলার সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

    র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সভার বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া ভুঁইয়া বলেন, জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, দখলবাজ শেখ হাসিনা, শামীম ওসমান, বাবু গডফাদারদের কখনো পরোয়া করেনি, ভবিষতেও করবে না। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা হবে। তাই আপনারা ছাত্রদল ও তারেক রহমানের উপর আস্থা রাখবেন।

    এসময় মিছিল ও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারাগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত আদনান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাজালাল, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার প্রমূখ।

  • সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

    সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

    নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।

    বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা রোকেয়া আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া, সহকারী শিক্ষক তারানা শারমিন, সহকারী শিক্ষক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র সোনারগাঁ প্রতিনিধি মোঃ ডালিম হোসাইন, সহকারী শিক্ষক সারোয়ার মাহমুদ শান্ত, রিহাত নয়ন, নয়ন আহম্মেদ ও জাহাঙ্গীর পাপেলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

    স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা বলেন, বর্তমান শিক্ষাপটে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে আমাদের প্রতিষ্ঠানটি ব্যতিক্রম। তরুন এবং প্রশিক্ষণ প্রাপ্ত একঝাঁক শিক্ষকমণ্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র শিক্ষা নয়, সু-শিক্ষা প্রদান করাই আমাদের অঙ্গিকার।

  • যে সব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্যবিরোধীরা

    যে সব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্যবিরোধীরা

    জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে গত দুই দিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেয়া হবে’ এমন ঘোষণার পর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।

    সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময়ে একই স্থানে ‘মার্চ ফর ইউনিটি’ নামে নতুন কর্মসূচি পালন করছে।

    গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

    এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাজনৈতিক গবেষকদের সাথেও।

    বিষয়টি প্রাথমিক বিজয় হিসেবে দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বিবিসি বাংলাকে বলেন, “ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে। এখন সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেয়া হবে, আমরাও ছাত্র জমায়েত করছি, এটিকে প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি আমরা।”

    দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মজহার অবশ্য অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।

    বিবিসি বাংলাকে মি. মজহার বলেছেন, “কোনো সরকারি ঘোষণায় নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে পাঁচই অগাস্ট হয়েছে। সুতরাং ঘোষণাপত্র দেয়ার কোনো বৈধতা এই সরকারের নেই। এটা জনগণের ঘোষণাপত্র। এটা ছাত্রদেরই দেবার কথা।”

  • দায়িত্ব গ্রহনের চার মাসেই সোনারগাঁ থানার ওসি বদলি

    দায়িত্ব গ্রহনের চার মাসেই সোনারগাঁ থানার ওসি বদলি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : দায়িত্ব গ্রহনের চার মাসের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে বদলি করা হয়েছে। গত রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলম (পিপিএম) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

    তবে সোনারগাঁ থানায় নতুন ওসির দায়িত্ব এখনও দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

    পুলিশ সূত্র জানিয়েছে, এ বদলিটি ‘জনস্বার্থে’ করা হয়েছে। উল্লেখ্য, মো. আব্দুল বারী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই তাকে বদলি করা হলো।

    এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও বিষয়টি সোনারগাঁ এলাকার জনগণের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।

     

  • রুপগঞ্জ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

    রুপগঞ্জ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: রূপগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ( মনিকা পারভিন(৪৫ ) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় এক মাদকসেবী বখাটে যুবক।

    মনির (৩৫) নামে ওই বখাটে প্রায়ই ওই গৃহবধূকে উত্যাক্ত করতো, বোরবার (২৯ ডিসেম্বর) দুপুরে১১ টার সময় রাস্তায় একা পেয়ে আবারো কুপ্রস্তাব দেয়। এতে ওই গৃহবধূ অস্বীকৃতি জানালে এবং এলাকা বাসী বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দেশীয় অস্ত্র এনে কুপিয়ে হত্যা করার উদেশ্যে মনিকা পারভিন এর উপর তার নিজ বাড়ীতে হামলা জালায় বখাটে মাদক ব্যবসায়ী মনির ও তার সহযোগীরা।

    এ সময় তিনি চিৎকার দিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে ওই বখাটে যুবক দরজায়কে কুপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন গৃহবধূর ডাক-চিৎকারে এগিয়ে এলে বখাটে যুবক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

    প্রাণনাশের আশঙ্কায় তিনি তখন জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দেন। ফোন পেয়ে দুই পুলিশ কর্মকর্তা মমিনুর ও ইমরান ঘটনাস্থলে এসে এ ঘটনার সত্যা পান।

    ভুক্তভোগী মনিকা পারভিন (৪৫)বক্তব্য জানান, আমার স্বামী সৌদিপ্রবাসী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবীকার তাগিদে তারা দেশের বাহিরে থাকে, আমি আমার দুই ছেলে সিয়াম (১৬)সিহাদ(১৪) নিয়ে আমাদের নিজ বাড়িতে বসবাস করি,মাদকসেবী মনির নামের বখাটে যুবক আমার স্বামী সৌদিপ্রবাসী বিদেশে থাকায়, আমাকে একা পেয়ে প্রায়ই উত্যাক্ত করতো,কুপ্রস্তাব দিত তার কুপ্রস্তাবে আমি রাজি না হওয়া এবং আমার ছেলেদের ও এলাকাবাসীকে বিষয়টি জানাজানি হলে,মনির ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দেশীয় অস্ত্র এনে কুপিয়ে হত্যা করার উদেশ্যে আমার উপর আমার বাড়ীতে হামলা জালায় বখাটে মাদক ব্যবসায়ী।
    এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন এর স্যারের বরাবর একটি অভিযোগ দায়ের করি।

    এবিষয়ে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান এবিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষ, নারী নিহত, আহত ৪

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষ, নারী নিহত, আহত ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের প্রবেশমুখে রোববার বিকেলে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

    নিহত নারী আলেয়া খাতুন (৬০), পিরোজপুর নাজিরপুর রঘুনাথপুর এলাকার মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

    পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার উল্টো পথে মেঘনা ব্রিজে ওঠার সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুন মারা যান এবং সিএনজিতে থাকা অন্য পাঁচজন আহত হন।

    স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

     

     

  • কাঁচপুরে যুবদল নেতা স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    কাঁচপুরে যুবদল নেতা স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর বটতলা এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও শীতার্ত এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন হাজী হান্নানুর রহমান রতন, হাজী মজিবুর রহমান মানিক, হাজী মিলন মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মতিউর রহমান মতি, মোঃ সোহেল রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

    উপস্থিত নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদলের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, দলের নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকা উচিত।

     

  • মেঘনা টোলপ্লাজায় অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

    মেঘনা টোলপ্লাজায় অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম হোসেন (৩০)। তিনি লক্ষীপুর সদর থানার চর মোশন গ্রামের মৃত শফিক আলমের ছেলে এবং মালেকা বেগমের সন্তান। অভিযানের সময় তার কাছ থেকে একটি পুরাতন সাদা রঙের মিনি পিকআপ (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ঠ-১১-৮৫০১) এবং ২০টি পুরাতন প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।

    পুলিশ জানায়, মাদক বহন ও বিপণনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জব্দকৃত মাদকের বাজার মূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

    এ ঘটনায় মেঘনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

     

  • উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবীতে বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সকল শ্রেনী পেশার লোকজন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস ষ্ট্যান্ড এলাকায় এই কর্মসুচি পালন করা হয়।
    মানববন্ধনে উপস্থিত অংশগ্রনকারী ফাহিম জানান, ‘গত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ হোসেন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০৩৫ ভোটের ব্যবধানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ রশিদ এবং ২ বারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন। সেই নির্বাচনর সদর আসনের এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেন তারপরও বন্দরবাসী তাকে বিপুল ভোটে জয়লাভ করে। বর্তমানে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তাই মাকসুদ হোসেনকে স্বপদে বহালের দাবী জানাচ্ছি’।
    সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রাব্বানী বলেন, ‘জনগণের ভোগান্তির কথা ভেবে গত বৃহস্পতিবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এবং এর নির্মাণ কাজ চলছে। তাছাড়া কিছুদিন আগে বন্দর ইউনিয়নের কুশিয়ারায় ১টি ব্রিজের ২ পাশের সংযোগ রাস্তা ও গাইড ওয়াল অসমাপ্ত থাকায় কোন যানবাহন চলাচল করতে পারতোনা। সেখানে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও এরকম বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি করে যাচ্ছেন’।
    ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল বলেন, ‘এলাকার খেলাধুলা, ওয়াজ মাহফিল, অসুস্থ মানুষের চিকিৎসা সর্বক্ষেত্রে মাকসুদ হোসেন ও তার পরিবারের সদস্যরা সহায়তা করে যাচ্ছেন এবং সকল কাজে উপস্থিত থেকে জনগণকে উৎসাহিত করে যাচ্ছেন। তাই বন্দর উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে মাকসুদ ভাইকে দ্রুত বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে বহাল করার দাবী জানাচ্ছি’।
    এসময় অন্যান্যদের মধ্যে শাহাদাৎ হোসেন, আঃ রহিম, বেলাল হোসাইন ও রুমা আক্তার বক্তব্য রাখেন।
  • সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন

    সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামায়াতে ইসলামীর সাদিপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সাদিপুর আলিম মাদরাসা সংলগ্ন একটি মসজিদে এ কমিটি গঠন করা হয়।

    কমিটিতে ২০২৫-২৬ সেশনে সভাপতি হিসেবে মাওলানা আবদুল আজিজ ও সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট ফারাহ জুবায়েরকে মনোনিত করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শূরা সদস্য ও সোনারগাঁ উপজেলা উত্তর থানা শাখার আমির মাওলানা মো. ইসহাক। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলার শূরা সদস্য ও তাহেরপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারী।

    পরে সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড শাখাগুলোর কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে ২৫ জন সহযোগীকে কর্মী হিসেবে শপথ বাক্য পাঠ করান মাওলানা নাজমুল ইসলাম। এসময় ইউনিয়ন জামায়াতের সব রোকন, কর্মী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

     

  • সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হেল্পিং হ্যান্ডের উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    শুক্রবার শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক রবিন সাহেবের মোড়ে কাজী রফিকুল ইসলাম মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

    কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কাফুরদী নাল আলাবদী মোহাম্মদীয়া মাদরাসার সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিনিয়র প্রিন্সিপাল ও সোনালী ব্যাংক ম্যানেজার মো. নুরে আলম সরকার মুকুল।

    এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর-এ-ইয়াসিন নোবেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আজগর, মীর শামীম প্রমুখ।

  • সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক অসহায় দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার দুপুর সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কম্বল বিতরন করা হয়।

    সোনারগাঁ নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক ফরিদ হোসেনর সভাপতিত্বে ও সদস্য সচিব পনির ভুইয়ার সঞ্চালনায় কম্বল বিরতনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন,  জি আর ইনিস্টিউটশন স্কু্লের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক হায়দার আলী, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক তুহিন মাহমুদ, জি আর ইনিস্টিউশনের গর্ভনিং বর্ডির সদস্য তারেক মাহমুদ,  সোনারগাঁ নাগরিক সমাজের কোষাধক্ষ্য আবু হানিফ, আলতাফ হোসেন, নাগরিক সমাজের মোগরাপাড়া ইউপি টিম লিডার পু্লিন খন্দকার, সনমান্দি ইউনিয়নের টিম লিডার শহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের টিম লিডার শফিকুল ইসলাম, পৌরসভার টিম লিডাম মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন টিম লিডার আবদুল রহিম, নাগরিক সমাজের সদস্য সেলিম মিয়া, শহিদুল, কবির হোসেন, ইউসুফ মিয়া নিউটন, মনির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাংবাদিক মাসুম, ফারুক হোসেনসহ নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা।

  • সোনারগাঁয়ে ওলামা মাশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    সোনারগাঁয়ে ওলামা মাশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  ঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর শাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

    উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন থান-এর সভাপতিত্বে উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।

    সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, “এ ধরনের হামলা মুসলিম ঐক্য এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী। সরকারের উচিত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি বজায় রাখা।”

    সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এছাড়া ইসলামের দুশমন আখ্যায়িত করে বাংলাদেশ থেকে স্বাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।

    শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ সমাবেশে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলের মুসলিম সমাজ ব্যাপকভাবে সম্পৃক্ত হয়।

     

  • সোনারগাঁয়ের জামপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও আহত ৪

    সোনারগাঁয়ের জামপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও আহত ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর এবং একই পরিবারের চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জুয়েল আহম্মেদের ভাষ্যমতে, গত রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আব্দুর সাত্তারের পুত্র সোলাইমান, ইউসুফ, রিদয়, রিমনসহ ১৫-২০ জনের একটি দল অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে।

    এ ঘটনায় জুয়েল আহম্মেদের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েলের ছোট ভাই সোহেল আহম্মেদসহ আরও তিনজন মারধরের শিকার হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    জুয়েল আহম্মেদ অভিযোগ করে বলেন, “আমাদের জমি দখল করার জন্য প্রতিপক্ষরা বারবার এমন হামলার চেষ্টা চালাচ্ছে। তারা আমাদের বাড়িতে থাকতে দেবে না বলে বিভিন্ন সময় হুমকি দেয়। আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”

    এ বিষয়ে জুয়েল আহম্মেদ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত: স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে, এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

     

  • সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনারগাঁয়ে সাড়ে ৩৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে সোমবার উপজেলা মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে আসামী ১. মোঃ নাজমুল (২৪) ও একই জেলা ও থানা ধারেশ্বর এলাকার মৃত বাকীর হোসেনের ছেলে মোঃ স্বজল (২২)।

    পুলিশ জানায়, আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজার সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী চলছিলো। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি রয়েল কোচ নামক বাস তল্লাশী করা হয়। বাস তল্লাশীর সময় ২ যুবক বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে আমরা তাদে আটক করি।পরবর্তিতে তাদের থেকে মোট ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।