Tag: সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ:  সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়েছে।
    অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ও ঝাউচর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত ৫টি কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। পিরোজপুরে একটি সচল ভাট্টি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয় এবং বাকি ভাট্টিগুলো এক্সক্যাভেটরের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি ঝাউচরে ২টি অবৈধ ঢালাই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
    তিতাস গ্যাসের তথ্যমতে, এ অভিযানে প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার ঘনফুট অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে প্রতিদিন সরকারের দুই লাখের বেশি টাকার গ্যাস সাশ্রয় হবে। এছাড়া বিভিন্ন ব্যাসের প্রায় ৩০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে।
    অভিযানে তিতাসের কারিগরি টিম, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি পিরোজপুর ইকোনমিক জোনের গেটের পশ্চিম ও পূর্ব পাশে অবস্থিত দুটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউল আওয়ালের নেতৃত্বে এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

    উচ্ছেদকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

    এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং চারটি চুনা কারখানার ভাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

    পিরোজপুর ইউনিয়ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ইকোনমিক জোনের গেটের পূর্ব পাশে ২টি, পশ্চিম পাশে ১টি এবং ঝাউচর বালুর মাঠের সামনে অবস্থিত আরও ১টি—মোট ৪টি চুনা ভাটিতে অভিযান চালিয়ে এক্সকেভেটরের সাহায্যে সেগুলো ধ্বংস করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সায়মা রাইয়ান এবং তিতাস সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) রবিউল আওয়াল

    এ সময় আরও উপস্থিত ছিলেন—সহকারী প্রকৌশলী অনিক মিয়া, সালাউদ্দিন, তিতাসের অন্যান্য কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।


  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে একটি, গেটের পূর্ব পাশে একটি এবং ঝাউচর এলাকার তানভীর পেপার মিলের বিপরীতে একটি—মোট তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় প্রায় ২০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এবং তিতাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী রবিউল আওয়াল।

    অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনে পানির স্প্রে করে চুন ধ্বংস করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার ঝাউচর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত দুইটি চুনা কারখানায় অভিযান চালানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনাব্বর হোসেন এবং মেঘনাঘাট জবির ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।

    অভিযান শেষে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানাগুলো ভেঙে ফেলা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রতিটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিলিং ক্যাপিং করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান 🔥

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান 🔥

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ৫ হাজার ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার নয়াইল ও দুলালপুর এলাকার তিনটি স্পটে প্রায় ৮ কিলোমিটার জুড়ে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে একটি চুনা কারখানা ও তিনটি ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং তিতাসের সোনারগাঁ জোনের প্রকৌশলী শফিউল আওয়াল।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি অবৈধ সংযোগ উৎস থেকে কিলিং ক্যাপিং করে বিচ্ছিন্ন করা হয়েছে। তারা আরও বলেন, “অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা জরিমানা

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের আশপাশে তিনটি চুনা ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে জোনের পূর্ব পাশে একটি, পশ্চিম পাশে একটি এবং বিপরীত পাশে একটি ভাট্টি ধ্বংস করা হয়। একইসঙ্গে দিশারী হোটেলকে ১ লাখ টাকা ও হিরাঝিল হোটেলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। ফায়ার সার্ভিসের সহায়তায় চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ১.৫ ইঞ্চি পিভিসি পাইপসহ উৎসস্থল বিনষ্ট করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বন্ধ করে দেওয়া হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেন তিতাস কতৃপক্ষরা।

    এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও তিতাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

    ১৪ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাট আওয়াতাধীন প্রতাপেরচর, ঝাউচর, এলাকায় ২ টি স্পটে অভিযান চালিয়ে ২ টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

    অপসারিত মালামালের পরিমাণ: এমএস পাইপ ১” ব্যাসের ৩০ ফুট আনুমানিক জিআই পাইপ ৩/৪” ব্যাসের ৪০ ফুট ও হোজ পাইপ ৪৫০ ফুট জব্দ করা হয়।

    এ সময় কারখানাগুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে জেল জরিমানা করা সম্ভব হয়নি।
    চুন কারখানা ১টির জমির মালিক/ভাট্টির মালিকের নামে সোনারগাঁও থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

    উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১০,০০০ ঘনফুট ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,৬৩,১০৪/- টাকা

    এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত চলছে যেখানেই অবৈধ গ্যাস ও কারখানায় অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর এলাকাবাসী ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের সোনারগাঁ অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
    বুধবার (৮ জানুয়ারি) সকালে জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর মিরেরটেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তিতাসের এক কর্মচারী, অভিযানের সঙ্গে থাকা দুই শ্রমিক এবং পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
    হামলার কারণে দ্বিতীয় স্থানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    তালতলা ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস ইসলাম বলেন, “তিতাস গ্যাসের অভিযানে হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
    অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ, তিতাস গ্যাসের উপ-প্রকৌশলী শাহিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    পুলিশ ও তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এমন হামলার ঘটনা দুর্বৃত্তদের বাধা দেওয়ার একটি চেষ্টার অংশ। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।