পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, সাধারণ সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার পেরাব এলাকার ফানল্যান্ডে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লিটন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান শফিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সাংগঠনিক সম্পাদক আল আমিন ও ইব্রাহিম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া এলি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, যুবদল নেতা আপেল মাহমুদ ও সামির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “গত ১৭ বছর যারা মাঠে ও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামপুর ইউনিয়নকে সোনারগাঁয়ের মধ্যে একটি সেরা ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। জামপুর ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সামনে নির্বাচন। এ নির্বাচনে দল যাকে সমর্থন করবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন এবং মাঠে কাজ করার পাশাপাশি জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে গণভোজের আয়োজন করা হয়।
Tag: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
-

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত
-

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্ডা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশিক ফেরদৌস তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিত মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইঁয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন শিকদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য নাদিয়া নূর রানুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় আল মুজাহিত মল্লিক বলেন, নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
বক্তারা নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
পরিমল বিশ্বাস | সোনারগাঁ
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠারবো এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে তাকে বিজয়ী করে এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।
তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মিরেরটেক বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইঁয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা কামরুজ্জামান, সোহেল, আবু সালেক রানা, গাজী, আরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও সাহসী নেতা। গণতন্ত্র ও দেশের স্বার্থে তার অবদান জাতি আজীবন স্মরণ করবে। তারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব হন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের মহজমপুর বাজার সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ হাজী আল-মামুন ভূইয়া ও জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাজিব, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, আব্দুল্লাহ আল-মামুন, ইঞ্জিনিয়ার মোশাররফ, গিয়াসউদ্দিন, ওয়াহিদ বিন বাবুল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, শহীদুল্লাহ সরকার, মতিউর রহমান, সুমন মিয়া (নান্টু), ফয়সাল বিন রিপন, মনির, ইঞ্জিনিয়ার ফারুক, শাহ সুলতান, এডভোকেট শিমুল, শাহ আলম মেম্বার, ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জামপুর ইউপি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভুঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সহ-সভাপতি আহম্মদ, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর হক ও সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া।
এ ছাড়া জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফ মেম্বার ও ওসমান মেম্বার, বিএনপি নেতা শহিদুল্লাহ সরকার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মামুন ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন শিকদার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তার সততা ও আদর্শ বুকে ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি।
তিনি বলেন, বিএনপির আদর্শে রাজনীতি করলে চাঁদাবাজি ও দখলবাজির কোনো জায়গা নেই। আমি সবসময় আপনাদের পাশে আছি। ধানের শীষের বাইরে কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর, বুধবার দুপুরে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বস্তল এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুন গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা গোলজার প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,
- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,
- পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,
- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,
- উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার,
- নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান,
- সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,
- পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,
- উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,
- জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু,
- উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,
- উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার,
- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা,
- জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এসময় প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন,
“তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”দোয়া মাহফিলে দেশনেত্রীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
-

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই (শুক্রবার) দুপুরে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রাথমিক সদস্য ফরম তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মেম্বার, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বারসহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আল মুজাহিদ মল্লিক বলেন, “তারেক রহমানের নির্দেশনায় এই সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সদস্যপদ প্রদানের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করে যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে।”
আজহারুল ইসলাম সানোয়ার বলেন, “বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন অপরিহার্য। প্রত্যেকটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে সদস্য ফরম বিতরণ করা হয়েছে এবং আমরা তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।”
এ কার্যক্রমের মধ্য দিয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
-

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ (বুধবার) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড (এফভিপি) মাহবুবুল হাসান, সোনারগাঁ শাখার হেড (এভিপি) মোস্তাফিজুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯৬ নং পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,
“এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। আগে টাকা উত্তোলনের জন্য ঢাকা যেতে হতো, কিন্তু এখন এজেন্ট ব্যাংকের মাধ্যমে সহজেই নিকটস্থ স্থান থেকে সেবা গ্রহণ করা যাবে। ব্যাংক এশিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক, যা উন্নত সেবা প্রদান করছে। সবাইকে ব্যাংকের সঙ্গে যুক্ত থেকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানাই।”উদ্বোধনী অনুষ্ঠান শেষে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
-

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা এলাকায় ৭৫০ ফুট রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এস বিবি রাস্তা থেকে মোশারফের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট এবং একই রাস্তা থেকে শাহিনের বাড়ি পর্যন্ত ৩৫০ ফুট রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফ ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন, যুবদল নেতা শাহিন মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার হামিদ, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রহিম মিয়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় এখনো রাস্তার উন্নয়ন হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
তারা আরও বলেন, জামপুর ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে যেকোনো সমস্যা সমাধানে কাজ করবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ রাস্তা উন্নয়নের জন্য বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।