সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

পরিমল বিশ্বাস | সোনারগাঁ
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠারবো এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে তাকে বিজয়ী করে এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।
তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *