নিউজ সোনারগাঁ: বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শের মধ্যে থেকে সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই। অতীতে যেভাবে মানুষের সেবা ও ভালোবাসায় সবার পাশে ছিলাম। আল্লাহ চাহেতো ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ কওে যেতে চাই। গতকাল শুক্রবার সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির সাবেক চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিকালে সোনারগাঁয়ের আদমপুর বাজারে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একথা বলেন। উপজেলার পানাম আদমপুর বাজারে ব্যবসায়ীদের উদ্দোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুম মোল্লার সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মোম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা মাওলানা দেলোয়ার হোসেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
Tag: সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল
-

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রার্থী মান্নান
-

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, দুপুরে সোনারগাঁয়ের টিপরদি পানামা ফুট সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সফল সংসদ সদস্য নারায়ণগঞ্জ–৪ এবং সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। দেশরত্ন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অপরিহার্য। তাঁরা সরকার কর্তৃপক্ষের কাছে তাঁর যথাযথ চিকিৎসার দাবি পুনর্ব্যক্ত করেন।দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
-

সোনারগাঁ পৌরসভায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় চিলারবাগ গ্রামবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক জুবায়ের আল মাহমুদ সৈকত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তাহসিন খন্দকার খোকন, শাহাদাত হোসেন লিটু, স্থানীয় বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম, ফিরোজ প্রধান, মোহাম্মদ নাইম প্রধান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ খোরশেদ আলম।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। -

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে পাকুন্ডা স্কুল মাঠে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলেম-ওলামা, কোরআনে হাফিজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিবরিয়া হাজী। পরিচালনা করেন জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন সিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২ নং) মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (৩ নং) নিজামুদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, কৃষক দলের সদস্য সচিব এম এ মিলন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা এবং যুবদল নেতা সোহেল রানা, আব্দুল আল মামুন, রেজাউল খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার এবং স্থানীয় বিএনপি নেতা হান্নান, হাফিজ, ইলি, বাচ্চু, আলমগীর, সোলমান, শাহ আলম, সালাউদ্দিন, আজিজ, আপেলসহ ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোকবুল, শাহিন মোল্লা, শুকুর আলী, নজরুল, আফজাল, সামির, উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
-

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস. এম. ওয়ালিউর রহমান আপেল, আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাহফিলে আল মুজাহিদ মল্লিক বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় এস. এম. ওয়ালিউর রহমান আপেল বলেন, “দীর্ঘদিন ধরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করুন। তিনি একজন আপোষহীন দেশনেত্রী। এই কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তাঁর পাশে থাকবে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।”
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
-

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোনারগাঁ পৌরসভাস্থ রয়েল রিসোর্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও আল মুজাহিদ মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, সোনারগাঁ থানার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে মুফতি রুহুল আমিন কাসেমী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জাতির একজন জনপ্রিয় ও গণমানুষের আস্থার প্রতীক। তিনি দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসবেন—এটাই সকলের প্রার্থনা।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। বক্তারা আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।
-

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, আলী আজগর, মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, ডা. মিজানুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সাঈদ, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফির উদ্দিন মজনু, আব্দুর রউফ, সানোয়ার, জয়নাল মেম্বার, শফিকুল ইসলাম, মোশাররফ মেম্বার, রহমান সরকার, আলমগীর মেম্বার, শহীদ সরকার, আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির ৩নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, দপ্তর সম্পাদক ফজল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী ও মো. কাউসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আবু মোরশেদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ফজলু মেম্বার এবং উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।