Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত সোনারগাঁয়ের রাজনীতি

    সোনারগাঁয়ে ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত সোনারগাঁয়ের রাজনীতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁয়ের রাজনীতি। সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ও বিক্ষোভে থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।

    সকালে কাঁচপুরে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

    এছাড়া, বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। সেখানে বক্তারা ছাত্রলীগের মিছিলকে প্রতিহত করার হুমকি দেন।

    অন্যদিকে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সোনারগাঁও পৌরসভা যুবদলের উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, ছাত্রলীগের উসকানিমূলক কর্মসূচির বিরুদ্ধে তারা রাজপথে থাকবে এবং প্রতিহত করবে।

    এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁচপুর এলাকায় কড়া অবস্থানে রয়েছে সোনারগাঁ থানা পুলিশ। ছাত্রলীগের মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে কাঁচপুর থেকে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

    এই ঘটনায় সোনারগাঁয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সাধারণ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক কাছ করছে। যারা বাড়িতে থাকতেন তারা বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন আর যারা বাড়ি ছেড়ে বাহিরে আছেন তারাও আত্ন গোপনে রয়েছেন।

  • সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া শিশু মায়ের কোলে

    সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া শিশু মায়ের কোলে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ার হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক নায়লা এখন নিরাপদ আশ্রয়ে। দীর্ঘ ৮১ দিন বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা ও পরিচর্যার পর, তাকে দত্তক দেওয়া হয়েছে সোনারগাঁ পৌরসভার নিঃসন্তান এক ব্যবসায়ী দম্পতির কাছে।

    সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, গত রোববার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চু ও তার স্ত্রী’র কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আ

  • ৫ই আগস্টে আগে সোনারগাঁয়ে কোন বৈষম্যবিরোধী নেতা ছিলনা.. জাকারিয়া

    ৫ই আগস্টে আগে সোনারগাঁয়ে কোন বৈষম্যবিরোধী নেতা ছিলনা.. জাকারিয়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ভূঁইয়া বলেছেন, ৫ইং আগষ্টের আগে বৈষম্যবিরোধী কোন ছাত্র নেতা ছিলনা। ফ্যাসিস সরকারের পতনের পর এইসব ছাত্র নেতাদের জম্ম হয়েছে। বতর্মানে এসব ছাত্র নেতারা ছাত্রলীগ পূর্নবাসন করার জন্য কাজ করছে যে কারণে আমার ভাই পারভেজ নিহত হয়েছে। এই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের হুসেয়ারী দিয়ে বলেছেন, এখনও সময় আছে যে যার যার জান নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাও নয়তো মাইর মাটিতে পড়বে না। আজ সোমবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র নেতা পারভেজ হত্যার প্রতিবাদে  এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    মানববন্ধনে বক্তারা বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা বারবার ঘটবে। আমরা আর কোনো পারভেজকে হারাতে চাই না।”

    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলামসহ আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।

    মানববন্ধন ও বিক্ষোভে নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে স্লোগান দেন এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

  • কাঁচপুরে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

    কাঁচপুরে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের দেশবিরোধী ও উসকানিমূলক মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    রবিবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান নেতা আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাঁচপুর মোড় এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

    প্রতিবাদ মিছিলে সোনারগাঁ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সরকারের দমন-পীড়ন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে।

  • সোনারগাঁয়ে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা, স্ত্রীর অধিকার চান ভুক্তভোগী সোনিয়া

    সোনারগাঁয়ে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা, স্ত্রীর অধিকার চান ভুক্তভোগী সোনিয়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার সোনিয়া আক্তার বিয়ের ফাঁদে পড়ে চরম প্রতারণার শিকার হয়েছেন। তিনি রাউতগাঁও এলাকার মো. শরিফুল ইসলামের মেয়ে।

    সোনিয়া জানান, আড়াইহাজার উপজেলার ভাটি গোবিন্দপুরের মো. ইমন (২১) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। বিয়ের পাঁচদিন পর ইমন বিশেষ কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে নিজ এলাকায় ফিরে গিয়ে আরেকটি বিয়ে করেন।

    বিষয়টি জানতে পেরে সোনিয়া ইমনের বাড়িতে গেলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। এরপর ইমন ৫০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় সোনিয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে।

    সোনিয়া আক্তার বর্তমানে নারী নির্যাতনের মামলা করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তিনি জানান, “আমি স্ত্রীর অধিকার চাই, চাই স্বাধীনভাবে বাঁচতে।”

  • কাঁচপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’

    কাঁচপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় আজ সকাল সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে একটি ব্যানার হাতে দেখা যায়, যাতে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে”
    বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে শেষ করে। ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাক্স, কালো ও সাদা কাপড় বেঁধে দ্রুত গতিতে একটি মিছিল করে।

    এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা মিছিলের সত্যতা স্বীকার করেছেন।

    এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

  • সোনারগাঁয়ে প্রফেসর ইসলামিক আইডিয়ার স্কুলে নবীন বরণ

    সোনারগাঁয়ে প্রফেসর ইসলামিক আইডিয়ার স্কুলে নবীন বরণ

    সোনারগাঁ উপজেলা পৌরসভায় প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের নবীন বরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টার সময় পৌরসভার দৈলেরবাগ এলাকায় কোমলমতি শিশুদের নিয়ে প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের নবীন বরণ বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

    কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহযোগী অধ্যাপক ও প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মাদ আবু তাহের সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের শিক্ষক মজিবুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা বিএনপি সভাপতি শারজাহান মেম্বার, পৌরসভা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হুমায়ন কবির রফিক।

    এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, কামরুল হাসান কাজল এবং অত্র প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের শিক্ষক ও শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • মশার কয়েলের আগুনে পুড়লো আওয়ামীলীগের নেত্রীর ঘর

    মশার কয়েলের আগুনে পুড়লো আওয়ামীলীগের নেত্রীর ঘর

    বন্দরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক আওয়ামী লীগ নেত্রীর বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বসত ঘরের আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

    শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর পৌরসভা সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেত্রী শিমলা সুলতানার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দর থানা পুলিশের একটি দল।

    বন্দর ফায়ার সার্ভিস জানায়, “মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হই।”

  • সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল নামের এক যুবক নিখোঁজ 

    সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল নামের এক যুবক নিখোঁজ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির মা জরিনা বেগম গত বুধবার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নং–৭৬৪। নিখোঁজ জহিরুল উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আঃ মোতালিব এর ছেলে।

    জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আঃ মোতালিব এর ছেলে জহিরুল দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলো। গত ১২ এপ্রিল শনিবার সকাল ৭ টার দিকে চোত্রাপাশা নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হন। নিখোঁজের পর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। মোবাইল নাম্বার ——-০১৮৩৫২৩৩৮০৪, ০১৮৫৩০০৯১৪০

  • সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ এপ্রিল ২০২৫) চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মোসা. সীমা আক্তার (৩৫), পিতা: মৃত রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকার গলাচিপা কলেজ রোড, হোল্ডিং নং ৪৩৫, ওয়ার্ড নং ১৭-এর জনি নামক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ১৯/০৪/২০২৫) রুজু করা হয়েছে।

    সোনারগাঁ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে আগাম লিচুর বাম্পার ফলন, খুশি চাষিরা

    সোনারগাঁয়ে আগাম লিচুর বাম্পার ফলন, খুশি চাষিরা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থোকায় থোকায় ঝুলছে রসালো সবুজ লিচু। সম্প্রতি টানা দুই দিনের বৃষ্টির পর মুকুল থেকে গুটি বের হয়ে লিচুগুলো বড় হতে শুরু করেছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব লিচু পাকতে শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় লিচু চাষিরা।

    সোনারগাঁয়ের লিচু দেশের অন্যান্য এলাকার তুলনায় আগেই বাজারে আসে। এ কারণে এর চাহিদাও বেশি, ফলে চাষিরা ভালো মুনাফা পান। শুরু থেকে বাজারজাতকরণ পর্যন্ত বাগানের প্রতিটি গাছেই চলে নিবিড় পরিচর্যা।

    বর্তমানে সোনারগাঁয়ে কদমী, মোজাফফরপুরী, চায়না-৩, এলাচি ও পাতি—এই পাঁচ প্রজাতির লিচু চাষ হচ্ছে। এর মধ্যে কদমী জাতের লিচু সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক চাষি অন্যান্য ফসল বাদ দিয়ে এখন পুরোপুরি লিচু চাষে ঝুঁকছেন।

    প্রতি বছর একটি লিচু বাগান ৪-৫ লাখ টাকায় বিক্রি হয়। ফাঁকা জায়গা পেলেই চাষিরা নতুন কদমী লিচুর বাগান গড়ে তুলছেন। চলতি বছর খরায় কিছু মুকুল নষ্ট হলেও সামগ্রিকভাবে ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

    সোনারগাঁ উপজেলায় বর্তমানে প্রায় ৫০০টির মতো ছোট-বড় লিচুর বাগান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কদমী জাতের লিচু। বর্তমানে কদমী লিচু প্রতি শত (১০০) বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায় এবং পাতি লিচু ৪০০ থেকে ৪৫০ টাকায়।

    উপজেলার সোনারগাঁ পৌরসভা, বৈদ্যেরবাজার, মোগরাপাড়া, বারদী, সনমান্দি ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিচুর বাগান রয়েছে। বিশেষ করে পৌরসভার সর্দার বাড়ী, পানাম, অর্জুন্দি, সাহাপুর, দত্তপাড়া, কৃষ্ণপুরা, ভট্টপুরসহ বেশ কয়েকটি এলাকায় উৎকৃষ্ট মানের লিচু উৎপাদন হয়।

    গামতলী গ্রামের লিচু চাষি তাইজুল ইসলাম জানান, “খরায় কিছু ক্ষতি হলেও এ বছর ফলন ভালো হয়েছে। গত বছর যে বাগান ২.৫ লাখে বিক্রি হয়েছিল, এবার সেটা ৪ লাখ টাকায় বিক্রি করেছি।”

    সাহাপুর এলাকার লিচু ব্যবসায়ী মশিউর রহমান, বাদশা ও মাসুদ বলেন, “আমরা ফলন না দেখেই বাগান কিনে ফেলি। ভাগ্যের উপর ভর করেই লিচু ব্যবসা করি। তবে সোনারগাঁয়ের লিচুর দাম সবসময়ই ভালো থাকে।”

    সোনারগাঁ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, “সোনারগাঁয়ের আবহাওয়া লিচু চাষের জন্য অনুকূল। যদিও খরার কারণে কিছু গুটি ঝরে গেছে, তবুও এ বছর ফলন ভালো হয়েছে। চাষিরাও সন্তুষ্ট।”

  • সোনারগাঁয়ে বিএনপি সভাপতির নামে ফেসবুকে  অপপ্রচার, থানায় অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি সভাপতির নামে ফেসবুকে  অপপ্রচার, থানায় অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে তার পক্ষ থেকে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    শনিবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান ভুক্তভোগী আল মুজাহিদ মল্লিক এর একান্ত সচিব আব্দুর রহিম। তিনি বলেন, স্বৈরশাসকের দোসররা আল মুজাহিদ মল্লিক এর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে তার এবং বিএনপি নেতাকর্মীদের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।

    তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর কোনো ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট বা পেজ নাই।

    এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ‘ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে’… ড. ইকবাল

    ‘ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে’… ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, আগামী প্রজন্মকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে এ দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১-২৫ এপ্রিল দাওয়াতি পক্ষ উপলক্ষে সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বাংলাবাজার এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

    শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিনব্যাপী কয়েকশত নেতা-কর্মী, সহযোগী ও সমর্থকদের নিয়ে সনমান্দী ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।

    জামায়াত নেতা ড. ইকবাল বলেন, যারা আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় তাদের জেনে রাখা উচিত, আল্লাহর জমিনে আল্লাহ তাঁর নূরকে কেয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। ফ্যাসিস্ট হাসিনা তুমি জানো না আল্লাহর নূরকে আল্লাহ তার জমিনে বাস্তবায়ন করবেনই।

    তিনি বলেন, আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারিনি, বাজার-সদাই করতে পারেনি, নামাজরত কর্মীদেরকেও রেহাই দেওয়া হয়নি, রুকু থেকে টেনে বের করে নিয়ে গেছে। টানা ১৭ বছর চেষ্টা করেছিল ইসলামি আন্দোলনকে ধ্বংস করতে, আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ তার নূরকে কেয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন।

    এসময় সোনারগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষ এখনো তার সকল অধিকার বুঝে পায়নি। এদেশের মানুষ ইসলাম প্রিয়, যারাই ক্ষমতার ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে তারা সাময়িক লাভবান হলেও জনরোষে তাদেরকে পরাজিত হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকেও বিতাড়িত হতে হয়েছে। এদেশের মাটির গভীর ইসলামের শিকড় রয়েছে, তাই আগামীতে ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে।

    গণসংযোগে দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরণ করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনীতি করার অঙ্গিকার করেন।

    এসময় সনমান্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোমেন, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, মাওলানা ফেরদাউস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম আবু ইউসুফ মেহেদী (২৩)।

    শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনপির মোগরাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    নিহত মেহেদী একই ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আতাউর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের উশৃংঙ্খল খাইরুল ইসলামের (২৬) অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা। এঘটনায় উশৃংঙ্খল খাইরুলের বড় ভাই মফিজুল ইসলাম ও তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানাগেছে, পারিবারিক শক্রতার জেরধরে উশৃংঙ্খল খাইরুল গত ১৬ এপ্রিল বুধবার মফিজুল ইসলামের উপর অতর্কিত হামলা এবং তার বাড়িঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে হামলা চালায়। উশৃংঙ্খল খাইরুল প্রায়ই তার মা জবেদা ও পরিবারের অন্যান্যদের সাথে উশৃংঙ্খল আচরন ও মারধর করার কারনে তার বড় ভাই মফিজুল ইসলাম এসব ঘটনার প্রতিবাদ জানালে খাইরুল তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী জোনাকি’র উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ঘরে হামলা ও তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের টিনের ঘর ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে ঝাজড়া করে দেয়। এঘটনায় গত ২৯ মার্চ তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি এবং গত ১৬ এপ্রিল তার বড় ভাই মোঃ মফিজুল ইসলাম সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উশৃংঙ্খল খাইরুল শুধু পরিবারের সদস্যদের সাথেই নয় এলাকাবাসীও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে। উশৃংঙ্খল খাইরুল জৈনপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের সাথে উশৃংঙ্খল আচরন করলে স্থানীয় এলাকাবাসী মৃত জব্বার আলী প্রধানের ছেলে হোসেন মিয়া এর প্রতিবাদ জানালে খাইরুল তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে। এছাড়াও খাইরুল তার বাড়ির লোকজনের সাথে উশৃংঙ্খল আচরন করার সময় পাশের বাড়ির মৃত মনছুর আলীর ছেলে ফুল মিয়া প্রতিবাদ জানালে তাকে বেদম মারধর করে। খাইরুলের প্রহারে আহত ফুল মিয়াকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করে। উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

    সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।