Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন, আদালতে মামলা

    সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন, আদালতে মামলা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে উর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী পারভেজ (২৮) ও শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে।

    ভুক্তভোগী উর্মি আক্তার গত ৯ মার্চ সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তবে মামলা গ্রহণ না করায় ১৪ মার্চ তার পরিবার নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা করে।

    উর্মির অভিযোগে জানা যায়, উপজেলার কুরবানপুর এলাকার মাদলাপাড়া গ্রামের ছায়েব আলীর ছেলে পারভেজের সঙ্গে নয় মাস আগে তার বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল দেওয়া হলেও কিছুদিন পর পারভেজ আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন।

    স্থানীয়রা উর্মিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, অভিযোগের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাদিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    সাদিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বরগাঁও চেয়ারম্যান পাড়া ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় মাদ্রাসার এতিম ছাত্র ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সহ-সভাপতি শাহজাহান ভূইয়া, সিরাজুল ভূইয়া, জজ মিয়া, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আলমগীর, ইয়ানুছ, বিল্লাল, জসিম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরমাদ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন ও সদস্য সচিব পরশ-সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন 

    সোনারগাঁয়ে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ ক্যাপসল খাওয়ানোর মাধ্যমে দিবসটি উদ্ধোধন করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ আয়োশা আক্তার শেফা, সার্জারী কনসালটেন্ট ফারজানা সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আঃ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী জানান, দিবসটি উপলক্ষে ২৬৪টি অস্থায়ী, ১টি স্থায়ী এবং ১টি ভ্রাম্যমান কেন্দ্রে ৬মাস থেকে ১১ মাস বয়সের সারে আট হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৬০ হাজার শিশুদের টিকা খাওয়ানো হবে।

  • সোনারগাঁওয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

    সোনারগাঁওয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৪ মার্চ) উপজেলা মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

    আব্দুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধি এ কে এম কামরুজ্জামান মিলন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাংলা টিভি সোনারগাঁও প্রতিনিধি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক করতোয়ার প্রতিনিধি বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক অধিকরণ প্রতিনিধি আবদুল মোতালিব প্রধান, দপ্তর সম্পাদক দৈনিক ট্রাইবুনাল প্রতিনিধি মনির হোসেন, প্রচার সম্পাদক দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি লতিফুর রহমান দিপু, সাংবাদিক কল্যাণ সম্পাদক দৈনিক আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি কামাল উদ্দিন ভূইয়া,ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি শাহীন সাকি, কার্যকরী সদস্য দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মো. আকাশ, সদস্য দৈনিক নবচেতনা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি আমজাদ হোসেন, তৈয়ব হোসেন প্রমুখ।

  • সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলা: একই পরিবারের ৫ জন আহত, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

    সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলা: একই পরিবারের ৫ জন আহত, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ইছবগঞ্জ মাঝিপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    ভুক্তভোগী কৃঞ্চ চন্দ্র বাড়ৈ জানান, বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার ফার্নিচারের দোকানে এসে তপু দাস কাঠ চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তপু দাসসহ ১০-১৫ জনের একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার মাথায় কোপ দিলে ১৫টি সেলাই দিতে হয়। তার চিৎকার শুনে ছেলে সমির চন্দ্র ও সাজু চন্দ্র এবং স্ত্রী এগিয়ে এলে তাদেরও লাঠিসোটা ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল ও ফার্নিচারের ক্যাশে থাকা ১ লাখ ৩৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় তপু দাস, বিজয় চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, বন্যা রানী দাস, বেবী রানী দাসসহ ১০-১৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

    ভুক্তভোগীদের পক্ষে মায়া রানী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

  • সনমান্দী ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সনমান্দী ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউ সোনারগাঁ  টুয়েন্টিফোর ডটকম:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সনমান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৫) সনমান্দী ইউনিয়নের ঈমানের কান্দী মাদ্রাসায় এতিম ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    ইফতার পূর্ব দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সফলতা কামনা করেন।

    -প্রেস বিজ্ঞপ্তি

  • সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা, ধর্ষককে গণপিটুনী

    সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা, ধর্ষককে গণপিটুনী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা পোশাককর্মী। চাকরির সুবাদে তারা বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করছিল। এসময় তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এসময় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে যাওয়ায় বাচ্চাটি রক্ষা পায়। রাতে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।

    সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত মনসুর আলী। শিশুটির পরিবারের কাছে তিনি দাবি করেন, ‘তাকে দিয়ে শয়তান এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে।’ পরবর্তীতে শিশুটির পরিবার এ ঘটনা বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

  • বন্দরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

    বন্দরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

    বন্দর উপজেলায় ১০ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন ৫৯ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার (১২ মার্চ) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বন্দরের বাগবাড়ি এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

    ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আনোয়ার হোসেন মঙ্গলবার ১১ মার্চ সন্ধ্যায় কিশোরীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি থানায় জানান।

    বিষয়টি জানার পর বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত চলছে।

  • সোনারগাঁ বিদ্যুৎস্পর্শে হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

    সোনারগাঁ বিদ্যুৎস্পর্শে হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বিদ্যুৎস্পর্শে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুবরণ করেন।

    নিহত হাবিবুর রহমান উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শ্ববর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।

    নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎস্পর্শে আহত হন। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে। পরে বুধবার (১২ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সোনারগাঁয়ে ১০০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে ১০০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চেঙ্গাইন ও ললাটি এলাকায় ১শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। বুধবার (১২ মার্চ) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। এ সময় তিনটি খানাঢুলী কারখানা, একটি মশার কয়েল কারখানা, ছয়টি ওভেনসহ ১৩৫০ ও ৪০০ সিএফটি গ্যাস সংযোগ এবং ৫০০টি বাড়ির প্রায় ১০০০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    এ ছাড়া ৪০ ফিট দৈর্ঘ্যের ২” ডায়া পাইপ ও ১০০ ফিট ৩/৪” ডায়া এমএস পাইপ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কেটে ফেলা (কিলিং) হয়।

    তিতাস গ্যাস কতৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

    • সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন
    • নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান
    • নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার
    • সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ

    এছাড়া বিএনপির অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং দলের নেতাকর্মীদের জন্য কল্যাণ কামনা করা হয়।

  • বন্দরের দেওয়ানবাগে দুর্ধর্ষ ডাকাতি, ২২ লক্ষ টাকার মালামাল লুট

    বন্দরের দেওয়ানবাগে দুর্ধর্ষ ডাকাতি, ২২ লক্ষ টাকার মালামাল লুট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে

    আল ফাহাদ ট্রেডলাইন্স নামক একটি তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানার স্টোরকিপার আঃ হান্নান জানান, (১২ মার্চ) বুধবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে কারখানার পিছনের দরজা দিয়ে ঢুকে ১০-১২ জনের মুখোশপড়া ডাকাতদল অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেধে ফেলে সিসি ক্যামেরার মনিটর ও মেশিনারিজ খুলে নিজেদের আওতায় নিয়ে নেয়। পরে অফিস কক্ষগুলোতে ঢুকে ভল্ট, লকার ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৩ লক্ষ ২০ হাজার টাকা, ৩টি কম্পিউটার, ১টি সিসিটিভির মনিটর ও স্টোরেজ মেশিন, ১টি জেনারেটর, ৬টি মোবাইল ফোন ও ৪ লক্ষ টাকা মূল্যের ১টি গরু সহ মোট ২২ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে অন্যান্য স্টাফরা কারখানায় এসে অফিস কক্ষগুলোর দরজার লক ভাঙ্গা ও অফিসের মালামাল ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি মালিকপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদ ইসলাম ও উপ-পরিদর্শক মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই একই কায়দায় ডাকাতদল অত্র প্রতিষ্ঠান থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানান অত্র আল ফাহাদ ট্রেডলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।

  • ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে “সোনারগাঁ নাগরিক সমাজ” এর উদ্যোগে মানববন্ধন

    ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে “সোনারগাঁ নাগরিক সমাজ” এর উদ্যোগে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দেশে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন সোনারগাঁ নাগরিক সমাজ নামে একটি সামাজিক সংগঠন।
    বুধবার সকালে সোনারগাঁ উপজেলার সোনারগাঁ প্রেস ক্লাব সংলগ্ন মডেল মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।
    মানববন্ধনে সোনারগাঁ নাগরিক সমাজ এর আহ্বায়ক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার পনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, সদস্য শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক ও রওশন জাহান সুলতানা।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রফিকুল ইসলাম বিপ্লব, লেখক শাহদাত হোসেন চৌধুরী শিপন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, সদস্য শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, নিটল, মশিউর রহমান ও সাংবাদিক মাসুম প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অব্যাহত ভাবে নারী সহিংসতা, খুন ও ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগজনক। দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
    প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনুন। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে দ্রুত স্থিতিশীলতা না এলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।

     

     

     

  • সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামী অয়ন গ্রেফতার

    সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামী অয়ন গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার অন্যতম আসামী মো. অয়ন (২২) কে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১১ মার্চ ২০২৫ তারিখে গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. অয়নকে গ্রেফতার করা হয়।

    ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

    এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা রিনা বেগম (৪০) পেশায় এক বিয়েবাড়ির বাবুর্চির সহকারী। গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ৮টার দিকে অসুস্থ বোনকে দেখতে নারায়ণগঞ্জের মদনপুরে “দি বারাকাহ হাসপাতাল”-এ যান তিনি। হাসপাতাল থেকে ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় সজীব, হাসান, অয়নসহ আটজন তাদের পথরোধ করে।

    অপরাধীরা রিনা বেগম ও তার দেবর কামাল হোসেনকে জোরপূর্বক একটি পরিত্যক্ত টিনসেড ঘরে নিয়ে গিয়ে কামাল হোসেনকে মারধর করে এবং তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা রিনা বেগমের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে।

    পরবর্তীতে, নির্যাতনের শিকার রিনা বেগম বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৯, তারিখ-২৬/০২/২০২৫)।

    অপরাধীর বিরুদ্ধে চলমান মামলা

    গ্রেফতারকৃত মো. অয়ন এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।

    পরবর্তী আইনি ব্যবস্থা

    গ্রেফতারকৃত মো. অয়নকে আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১১ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

  • সোনারগাঁয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

    সোনারগাঁয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়াচর ব্রিজের ওপর মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন।

    মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত তানভীর কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা জাকির হোসেনের ছেলে এবং আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অনার্স ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

    পুলিশ জানায়, তানভীর ও ফয়সাল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আষাঢ়িয়াচর ব্রিজের ওপর একটি দ্রুতগামী মালবাহী লরি তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তানভীর মারা যান। গুরুতর আহত ফয়সালকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অপরজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

    এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • অসুস্থ্য সাংবাদিক ফয়সাল দেখতে তার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ

    অসুস্থ্য সাংবাদিক ফয়সাল দেখতে তার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ডেংগু জ্বরে আক্রান্ত দৈনিক শতাব্দী পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেসক্লাবের সদস্য ফয়সাল আহমেদের শারীরিক অবস্থা ও খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের মনোনীত এমপি প্রার্থী ও জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    ডেংগু জ্বরে আক্রান্ত সাংবাদিক ফয়সাল আহমেদকে দেখতে মঙ্গলবার (১১ই মার্চ) বিকেলে তার পশ্চিম সনমান্দী গ্রামের নিজ বাড়িতে যান।

    এ সময় বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসে সূরা সদস্য ও শিক্ষাবিদ গবেষক জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ফয়সাল আহমেদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।

    এসময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।