Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে সোনারগাঁয়ের নিহত ২, আহত ২

    নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে সোনারগাঁয়ের নিহত ২, আহত ২

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকার মো. উজ্জ্বল মিয়া (৩৫) ও সোহান মিয়া (২৭) নিহত হন। এছাড়া একই এলাকার মিঠু মিয়া (২০) ও নসিমনের চালক আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত উজ্জ্বল মিয়া মৃত আবদুর রফিক ভূঁইয়ার ছেলে। তিনি তার নানার বাড়ি সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় বসবাস করতেন। অপর নিহত সোহান মিয়া শহিদুল ইসলামের ছেলে।

    জানা গেছে, উজ্জ্বল, সোহান ও মিঠু মোটরসাইকেলে করে পাসপোর্ট আনার উদ্দেশ্যে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় তাদের মোটরসাইকেল একটি নসিমনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল ও সোহান মারা যান। আহত মিঠু ও নসিমনের চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেল এসপি মেহেদী হাসান বলেন, “নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

     

  • ভোটের অধিকার আদায়ে পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামার আহ্বান বিএনপি মহাসচিবের

    ভোটের অধিকার আদায়ে পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামার আহ্বান বিএনপি মহাসচিবের

    ঠাকুরগাঁয়ে নিজ জেলায় এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের পাঁচই অগাস্টের মতো আবারও রাস্তায় নামার আহবান জানান।

    সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় দলীয় নেতাকর্মীদের কাছে মি. আলমগীর প্রশ্ন রাখেন একটা কথা বলি আপনারা কী সত্যি সত্যি পরিবর্তন চান? নাকি আবারও সেই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান?

    দলীয় নেতাকর্মীরা তখন ‘না’ সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব বলেন, “ওই যে পাঁচই আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে, ভোটের অধিকার আদায়ের জন্য। ভাতের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য।”

    এই সমাবেশে বিএনপির মহাসচিব বিগত শেখ হাসিনা সরকারের আমলের দুর্নীতি ও অপকর্মের নানা অভিযোগ তুলে ধরেন।

    মি. আলমগীর এসময় বলেন, “গত

    ১৫-১৬ বছর ধরে আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক কষ্ট করেছি তাই আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা বড় প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে একটি নির্বাচন করতে চাই। সে নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে নির্বাচিত করতে চাই।”

    তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য আমরা এত বছরেও এমন ব্যবস্থা করতে পারলাম না যেখানে সবাই ভোট দিতে পারবে।”

    সুত্র বিবিসি বাংলা

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

    দুর্ঘটনার বিবরণ:
    ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার পথে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস ‘জৈনপুর এক্সপ্রেস’ একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার সময় সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।

    আহত যাত্রীদের অভিমত:
    বাসের যাত্রী কামরুন্নাহার জানান, বাসটি মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।

    পুলিশের বক্তব্য:
    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় বাসে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

     

  • সোনারগাঁয়ে অবৈধ চুনা ফ্যাক্টরী ভেঙ্গে দিল তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ চুনা ফ্যাক্টরী ভেঙ্গে দিল তিতাস

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

    অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত চুনা কারখানা এবং ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভেকু দিয়ে কারখানাগুলো ভেঙে দেওয়া হয়।

    তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা জানান, একটি চক্র অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চুনা কারখানা এবং ঢালাই কারখানা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

    উল্লেখ্য, স্থানীয় প্রশাসন অবৈধ গ্যাস সংযোগ এবং কারখানা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

     

  • দাবা লিগে পাঁচ বছর পর ফিরল সোনারগাঁ চেস ক্লাব

    দাবা লিগে পাঁচ বছর পর ফিরল সোনারগাঁ চেস ক্লাব

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় বিভাগ দাবা লিগে আবারও অংশগ্রহণ করছে সোনারগাঁ চেস ক্লাব। প্রথম রাউন্ডে ঢাকা চেস একাডেমি গ্রিনের বিপক্ষে তাদের খেলা অনুষ্ঠিত হবে।

    এবারের দলে রয়েছেন চেস ক্লাবের ক্যাপ্টেন ও সভাপতি শাহ আলম রোপন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, ম্যানেজার মনির হোসেন,।মনিরুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান সোহেল, শাহিন ও হুমায়ন কবির।

    সোনারগাঁ চেস ক্লাবের সাফল্যপূর্ণ ইতিহাস উল্লেখ করার মতো। ২০১৪ সালে দ্বিতীয় বিভাগ দাবা লিগে তৃতীয় স্থান অর্জন, ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উত্তরণ এবং ২০১৭ সালে প্রথম বিভাগে রানারআপ হয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে উন্নীত হয়।

    ক্লাবের স্পন্সর, কর্মকর্তা, সদস্য, এবং সোনারগাঁবাসীসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছে সোনারগাঁ চেস ক্লাব।

     

  • সোনারগাঁয়ে পিতার হত্যাকারী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

    সোনারগাঁয়ে পিতার হত্যাকারী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ পিতার হত্যার অভিযোগে পুত্র রিফাতসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিও রয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। গতকাল দুপুরে টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।

    এছাড়া, মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে পুলিশ ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি সজিব, আকাশ ও আরমানকে আটক করেছে। তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

    সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     

  • সোনারগাঁয়ে আহত যুবদল নেতা বেনিয়ামিনের পাশে আজহারুল ইসলাম মান্নান

    সোনারগাঁয়ে আহত যুবদল নেতা বেনিয়ামিনের পাশে আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে যুবদল নেতা আমির হোসেন বেনিয়ামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহত হন যুবদল নেতা বেনিয়াম। আহতের খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান আহত নেতাকে দেখতে যান। ২২ ডিসেম্বর, রোববার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রামে বেনিয়ামের বাড়িতে উপস্থিত হন তিনি।

    এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, “যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহত নেতার চিকিৎসার দায়িত্ব আমি ও আমার দল গ্রহণ করেছি এবং আর্থিক সহায়তাও প্রদান করেছি। দলের একজন নেতার উপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।”

    সঙ্গে উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি গাজী মালেক, খালেক তালুকদারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

    যুবদল নেতা বেনিয়াম বলেন, “আমি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার নেতা আজহারুল ইসলাম মান্নান সবসময় আমার পাশে রয়েছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন যে সুবিচার পাবো।”

    এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল, যুবদল নেতা কাউছার আহমেদ, আতাউর রহমান, মকবুল, নোবেল মীরসহ আরও অনেকে।

    আহত নেতার পাশে দাঁড়িয়ে আজহারুল ইসলাম মান্নানের এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

     

  • সোনারগাঁয়ে পুত্রের হাতে পিতা খুন

    সোনারগাঁয়ে পুত্রের হাতে পিতা খুন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে টাকা না দেওয়ার জেরে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামের নিজ বাসা থেকে বাবা শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহত শফিকুলের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন গণমাধ্যমকে জানায়, ‘শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য প্রায়ই টাকা দাবি করতো এবং না পেয়ে ঝগড়া করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান।’

    এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, আমর খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ নারায়ণগঞ্জ জেনালের (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

  • মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ের জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন।
    শনিবার বিকেলে উপজেলার ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পৌর বিএনপি-র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,সোহরাব হোসেন মোল্লা, গাজী আব্দুল মান্নান, হাজী আতাউর রহমান আক্তার, হাজী গরীবে নেওয়াজ প্রমূখ।উক্ত টুর্নামেন্টে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের ১২ টি দল অংশ গ্রহণ করবেন।

    খেলা পরিচালনা কমিটিতে আছেন মশিউর রহমান, আব্দুস সালাম সূজন, রনি মোল্লা, মোঃ মাসুম, শাহপরান, মামুন মোল্লা, পরাগ মোল্লা। খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা।

  • পিরোজপুরে ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা

    পিরোজপুরে ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা

    পিরোজপুর।৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা
    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে  যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইসলামপুর হাজী আকবর আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা খুবই গুরুত্বপূর্ণ।এদেশের মানুষের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের সাহসী নেতৃত্বের কোন বিকল্প নেই।বিএনপির নেতাকর্মীরা মানুষের ভালোবাসার ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁ উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুম রানা, থানা কৃষকদলের সভাপতি মো: ইয়াছিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: হাসান, অর্থ সম্পাদক মো: হান্নান মিয়া, যুবদলের সদস্য নোবেল, যুবদল নেতা মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আরিফ, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, যুবদল নেতা রকিব হাসান প্রমুখ।
  • সোনারগাঁয়ে আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সম্মাননা প্রদান

    সোনারগাঁয়ে আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সম্মাননা প্রদান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পৌর এলাকার আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈলেরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ও দৈনিক আনন্দবাজার পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফরিদ হোসেন, সমাজসেবক মঈন খন্দকার পুলিন ও লুৎফর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সনদ ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু হানিফ জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ও মননশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় নারী নিহত

    সোনারগাঁয়ে বাসের ধাক্কায় নারী নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:ঢা কা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসা. আঞ্জুমান বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাঁচপুর নয়াবাড়ি বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা গ্রামের আব্দুস সালাম মিয়ার স্ত্রী। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

    নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, শুক্রবার আঞ্জুমান বেগম একটি কাজের সন্ধানে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যান। নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

     

  • সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার পুলিশ ৪ কেজি গাঁজাসহ মাহবুব আলম ওরফে বিস্কুট (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি নওগাঁ জেলার রানি নগর থানার ভবানীপুর এলাকার মৃত আয়নুল হকের ছেলে।

    গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে মাহবুব আলমকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।

    সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, “আটককৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

     

  • সোনারগাঁয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মো. সামাদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত মো. সামাদ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মো. মুজাফফর মিয়ার পুত্র।

    জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইকবাল মাহমুদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ থানার আষাঢ়িয়ার চর দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর স্বাধীন সার্ভিস (দাউদকান্দি টু কুমিল্লা) নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মো. সামাদকে গ্রেফতার করে।

    এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছে।

  • সোনারগাঁয়ে মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    সোনারগাঁয়ে মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:না রায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে আশরাফুল আলম (২২) এবং একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে অসীম (২৩)।

    আজ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত আশরাফুল ও অসীম বন্ধু ছিলেন। তাঁরা মোটরসাইকেলযোগে গজারিয়া থেকে সোনারগাঁয়ে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে পেছন থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    দুর্ঘটনার পর তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটক করার চেষ্টা চালাচ্ছে।

     

  • সোনারগাঁয়ে ১০ কেজি গাজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১০ কেজি গাজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোবারক নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত যুবক মোবারক হোসেন হলো খাগড়াছড়ি জেলার গঞ্জপাড়া উত্তর এলাকার মনির আলমের ছেলে।

    পুলিশ জানায়, সন্দেহভাজন গাড়ী তল্লাসীর সময় যুবকের গতিবিধি সন্দেহ হয়। যুবককে দাঁড়াইতে বলিলে সে পালানোর চেষ্টা করে। আমরা তাকে আটক করে তল্লাসী করলে তার ব্যাগ থেখে ২০ টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করছিল