Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

    সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

    পরিমল বিশ্বাস:

    সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা, একটি ঢালাই কারখানা এবং প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাটের আওতাধীন পিরোজপুর মক্কা ফুট সংলগ্ন এবং পিরোজপুর ও জৈনপুর এলাকায় তিনটি পৃথক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চুনা কারখানা, ঢালাই কারখানা ও প্রায় ৫০০টি আবাসিক বার্নারের অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।

    এ সময় অভিযানে নেতৃত্ব দেন খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় এবং তিতাস গ্যাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত।

    অভিযানকালে কোম্পানির বৈধ বাণিজ্যিক গ্রাহক মেসার্স অস্ট্রিজ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার (২৩৭-০১২৫), মোগরাপাড়া-এর অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    কারখানাগুলোর মালিকদের উপস্থিত না পাওয়ায় ঘটনাস্থলেই কোনো জরিমানা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চুনা কারখানা দুটি ও ঢালাই কারখানাটির জমির মালিক/ভাট্টির মালিকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

    অভিযান চলাকালে অবৈধ কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    উল্লেখ্য, অভিযানে মোট ২১,৭০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে, যার বাজারমূল্য দৈনিক প্রায় ২,০০,৬৭৭ টাকা।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে এবং যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হলেন- আব্দুর রহিমের ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

    জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তার সন্তানরা। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে। এক পর্যায়ে বৃদ্ধের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

     

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত কিছু পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) মেঘনা ব্যাপারী ভবনে এ সভার আয়োজন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু ও আব্দুর রউফ, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক করিম রহমান।

    এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, পৌর যুবদলের সদস্য সচিব মফিজুর রহমান সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী রানা, আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, আলমাছ, আমিনুল ও নোবেল মীর।

    এছাড়া সভায় অংশ নেন সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ হাজী কিসমত, বিল্লাল মুন্সি, হান্নান, আবু সাঈদ, রাজ্জাক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন এবং যুবদল নেতা আওলাদ, ইমরান, ফারুকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় নেতৃবৃন্দ আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ১লা মে নয়াপল্টনের সমাবেশ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • বন্দরে শিক্ষার্থী অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২

    বন্দরে শিক্ষার্থী অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২

    বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা স্ট্যান্ড এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

    জানা গেছে, ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ওই শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হন। বৃহস্পতিবার দিনগত রাতে বন্দর থানার নবীগঞ্জ ও উত্তর নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

    ভুক্তভোগী ঢাকার বংশাল থানার নাজিরাবাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে ও শেখ বোরহান উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিন উদ্দিন নাঈম (২২) বন্দর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    গ্রেফতারকৃতরা হলেন—উত্তর নোয়াদ্দা ডায়াবেটিকস হাসপাতালের পেছনের বাসিন্দা মো. শান্ত হাসান (২০) ও নবীগঞ্জ কাইতাখালী এলাকার ভাড়াটিয়া মৃত মাসুম রেজার ছেলে মাহমুদুল হাসান সুখন (২২)।

    অভিযুক্ত পলাতকরা হলেন—নোয়াদ্দা বড় মসজিদ এলাকার সোহান (২৭), কাইতাখালির তাইজুল ইসলামের ছেলে পারভেজ ওরফে বাবু (২৪), উত্তর নোয়াদ্দার আলতাবের ছেলে রিহান (২০), এবং ফেসবুক সূত্রে পরিচিত রাহা মনি ওরফে রুহি সহ অজ্ঞাত আরও ৫-৬ জন।

    মামলার এজাহারে শিক্ষার্থী নাঈম জানান, ফেসবুকে পরিচয়ের পর গত ২৩ এপ্রিল বিকেলে রাহা মনির সঙ্গে দেখা করতে আমিরাবাদ বটতলা স্ট্যান্ডে গেলে ১০-১২ জনের একটি চক্র তাকে অপহরণ করে একটি নির্জন বিলে নিয়ে যায়। সেখানেই তাকে কাঠের ডাসা দিয়ে মারধর করে গুরুতর জখম করে এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তার সঙ্গে থাকা সাড়ে চার হাজার টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

    পরে অপহরণকারীরা নাঈমের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করলে তার বাবা বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। অপহরণের প্রায় ১৪ ঘণ্টা পর, ২৪ এপ্রিল সকাল ৬টা ৩০ মিনিটে নাঈমকে ছেড়ে দেওয়া হয়।

    স্থানীয়দের সহায়তায় পুলিশকে অবহিত করলে বন্দর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শান্ত হাসানকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় আসামি সুখনকে গ্রেপ্তার করে। এ সময় নাঈমের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়।

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • মোগরাপাড়ার গোহাট্টায় সেলসম্যানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

    মোগরাপাড়ার গোহাট্টায় সেলসম্যানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের মোগরাপাড়া গুহাট্টা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর মুন্সি (৫৫) নামের এক সেলসম্যান। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তৃভোগী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    ভুক্তভোগী ব্যক্তি জানান, লুৎফর রহমান মুন্সি জানান, তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ রাজ এন্টারপ্রাইজে সেলসম্যান হিসেবে কর্মরত এবং নিয়মিতভাবে সিটি গ্রুপের পণ্য বাজারে সরবরাহ ও বিক্রয় করে আসছেন।

    গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি মোগড়াপাড়া বাজার থেকে গুহাট্টা হয়ে অটোরিকশাযোগে অফিসে ফেরার পথে গুহাট্টা সাকিস্থ এলাকায় পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি রামদা, চাইনিজ ছুরি হাতে তার অটোরিকশায় জোরপূর্বক উঠে তার গলায় রামদা ধরে পকেটে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং একটি স্যামসাং টাচ মোবাইল (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তিনি ও সঙ্গীরা ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

    ভুক্তভোগীর ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ ছিনতাই দলের কাজ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ছত্রছায়ায় খাস জমির মাটি বিক্রির অভিযোগ

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ছত্রছায়ায় খাস জমির মাটি বিক্রির অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকায় সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট ও কৃষিজমি।

    অভিযোগ সূত্রে জানা গেছে, আস্থা ফিড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম বাবুর নেতৃত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেনের মাধ্যমে এই মাটি কাটা ও বিক্রি করা হচ্ছে। ইকবাল হোসেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতাকে নিয়ে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসা চালিয়ে আসছেন।

    স্থানীয়রা জানান, ওই চক্রটি জ্যোৎস্না বেগম নামের এক নারীর ৩৬ শতাংশ ফসলি জমির মাটি কেটে নেয়। এছাড়া লাদুরচর মৌজার প্রায় ২৪০ শতাংশ সরকারি খাস জমি থেকে তিন লাখ ঘনফুট বালু উত্তোলন করে প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয় আস্থা ফিড কোম্পানিতে। জমিগুলো দখলে নিতে ভুয়া দলিল তৈরি করারও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, ইকবাল হোসেন প্রভাব খাটিয়ে সাধারণ কৃষকদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাদেরকে মামলা ও ভয়-ভীতি প্রদর্শনের মুখোমুখি হতে হয়।

    অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আস্থা ফিড কোম্পানির কর্মকর্তা শরীফ বলেন, “আমরা আমাদের ক্রয়কৃত জমি থেকেই মাটি কেটেছি। আমাদের কোনো কর্মী রাজনীতি করলে সেটি তার ব্যক্তিগত বিষয়।”

    নোয়াগাঁও ইউনিয়নের নবনিযুক্ত ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। মাটি কাটার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন জানান, “বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আপাতত মাটি কাটা বন্ধ রাখা হয়েছে।”

  • মদনপুরে তিতাসের অভিযানে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    মদনপুরে তিতাসের অভিযানে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নারায়ণগঞ্জ প্রতিনিধি ❚ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ অভিযানে ৫ ০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    বৃহস্পতিবার, ২৪ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত মদনপুর ও কেওডালা—এই দুই স্পটে অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন এবং তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ম্যানেজার (প্রকৌশল) আমির। অভিযানে ১.৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৯০০ ফুট, ২ ইঞ্চি ২০০ ফুট, ১ ইঞ্চি ১৫০ ফুট এবং ১.৫ হোস ৫০ ফুট পাইপ কেটে লাইনটি উৎস পয়েন্ট থেকেই কিলিং (স্থায়ীভাবে বন্ধ) করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন এলাকার অসংখ্য লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। কোথাও অবৈধ সংযোগের খবর পেলে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    “যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান অব্যাহত থাকবে,”—তিতাসের এক কর্মকর্তা বলেন।

    অভিযানকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

  • সোনারগাঁয়ে জামায়াতে ইসলামের ব্যাপক গণসংযোগ

    সোনারগাঁয়ে জামায়াতে ইসলামের ব্যাপক গণসংযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত “১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ” উপলক্ষে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াত।

    বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে শতাধিক নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এই গণসংযোগ করেন।

    উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ।

    এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

  • মেঘনা পাওয়ার হাউস থেকে ফেরার পথে সোনারগাঁয়ের কুরিয়ার কর্মীর ওপর ছিনতাই ও হামলা

    মেঘনা পাওয়ার হাউস থেকে ফেরার পথে সোনারগাঁয়ের কুরিয়ার কর্মীর ওপর ছিনতাই ও হামলা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মেঘনা পাওয়ার হাউস সংলগ্ন সড়ক থেকে গঙ্গানগর এলাকায় পৌঁছতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মী আবির হোসেন। গতকাল বিকেলে কুরিয়ার এর মাল ডেরিভারী দিয়ে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে।

    আবির হোসেন সোনারগাঁও পৌরসভার মোমের এর ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, গতকাল বুধবার সাড়ে বারোটার দিকে মেঘনা পাওয়ার হাউজ রোডে ৪‒৫ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল থামিয়ে “গাড়ি সাইড করো” বলে হুমকি দেয়। আবির হোসেন সাইড করতে অস্বীকৃতি জানালে তাদের একজন চাপাতি দিয়ে দুই দফা কোপ মারার চেষ্টা করে। দৌড়ঝাঁপের মাঝে তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও হামলাকারীরা তাকে কিলঘুষি ও লাথি মেরে ডান কানে আঘাত করে। ফলে তিনি এখনও ঐ কান দিয়ে শুনতে পারছেন না।

    হামলাকালে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ও বিকাশ থেকে উত্তোলন করা অতিরিক্ত অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী হামলাকারীদের মধ্যে মেঘনা ইসলামপুর এলাকার সুজন ও মোবারক নামে দুই জনকে শনাক্ত করেছেন বাকি সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আহত আবির হোসেনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ইতোমধ্যে আসামিদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

    স্থানীয় বাসিন্দাদের মতে, গঙ্গানগর-মেঘনা সড়কটি সন্ধ্যার পর থেকেই কম জনবহুল হয়ে পড়েছে। ফলে এ পথে নিয়মিত টহল জোরদারের দাবি ওঠেছে।

  • মোগরাপাড়া চৌরাস্তায় বিকাশ দোকান থেকে দুই লাখ টাকা ছিনতাই

    মোগরাপাড়া চৌরাস্তায় বিকাশ দোকান থেকে দুই লাখ টাকা ছিনতাই

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মোগরাপাড়া চৌরাস্তায় নূরা ব্যাপারী মার্কেটের সামনে স্বদেশ কাউন্টারের পাশের পাকা রাস্তার ধারে অবস্থিত ‘শিকদার টেলিকম’‑এ দুপুর ২টা ৩০‑এর দিকে দুর্বৃত্তদের হামলায় দোকানমালিক মো. মিজান শিকদার (পিতা — মৃত মনসুর আলী শিকদার; গ্রাম — চিলারবাগ, সোনারগাঁ পৌরসভা) মারাত্মকভাবে আহত হন এবং তাঁর ব্যবসার নগদ প্রায় দুই লাখ টাকা লুট হয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের কাপড়ের দোকানদার শাহিন মিয়া ও তাঁর সহযোগীরা “ফাটা দশ টাকার নোট” নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মিজানকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলার সময় শাহিনের সঙ্গে থাকা কয়েকজন মিজানের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

    মিজানের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

    ঘটনার পর বিকেলে ভুক্তভোগী মিজান শিকদার সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মোগরাপাড়া চৌরাস্তায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, যা ব্যবসায়ী সমাজে আতঙ্ক ছড়িয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

    সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন জানান, “অভিযোগ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

  • বন্দরে বায়তুল আমান জামে মসজিদ ও সরকারি সম্পত্তি দখলে,  চাঁন মিয়া‑প্রদীপ জুটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

    বন্দরে বায়তুল আমান জামে মসজিদ ও সরকারি সম্পত্তি দখলে,  চাঁন মিয়া‑প্রদীপ জুটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

    বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২৫ বন্দরের নাসিক ২৩ নং ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ ও তার আশপাশের সরকারি সম্পত্তি নিয়ে চাঁন মিয়া ওরফে ‘টাওয়ার চাঁন’ এবং সাধারণ সম্পাদক প্রদীপের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও দখলবাজির অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী—

    দীর্ঘদিনের ‘একক আধিপত্য’

    • ওয়াকফা না করা সত্ত্বেও সভাপতির পদ প্রায় দুই দশক ধরে নিজের দখলে রেখেছেন চাঁন মিয়া।
    • লাশঘর ভাড়া বাবদ প্রতি লাশে ৭০ হাজার টাকা وصول হলেও ৫০ হাজারই নেন সভাপতি; বাকি ২০ হাজার যায় তার ঘনিষ্ঠ কবিরের কাছে।
    • কবরস্থানসংলগ্ন সড়ক নির্মাণের নামে প্রতি ঘর থেকে ৫ হাজার টাকা আদায় করা হলেও প্রকৃতপক্ষে তা ব্যবহৃত হয় চাঁন মিয়ার ব্যক্তিগত প্লটের রাস্তা তৈরিতে।

    সরকারি জমি ও দোকান ভাড়া

    • মদনগঞ্জ‑মদনপুর মহাসড়কের পাশে জাকির শাহ দরবার এলাকায় সরকারি পুকুর ও আশপাশের জমি জাল দলিল দেখিয়ে দখল করেন প্রদীপ।
    • সেখানে গড়ে তোলা ‘কাঠপট্টি’ বাজারের ৩০‑৪০টি দোকান থেকে মাসে দুই‑তিন লাখ টাকা ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ।
    • সহযোগী হিসেবে রয়েছেন স্থানীয় দুলাল প্রধান।

    রাজনৈতিক আশ্রয়‑প্রশ্রয়

    • ৫ আগস্টের পর ‌‌‘বিএনপি নেতা’ সেলিম বাঙালীর ছত্রছায়ায় চাঁন মিয়া কৌশলে প্রভাব বৃদ্ধি করেন।
    • অতীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ থেকে বারবার দল বদল করে সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
    • এলাকাবাসীর দাবি— প্রশাসন ও দুদকের সুক্ষ্ম তদন্তে বেরিয়ে আসবে একটি বহুমুখী দখল‑দুর্নীতির চক্রের চিত্র।

    স্থানীয়দের দাবি

    1. মসজিদের সম্পত্তি অবিলম্বে ওয়াকফা ঘোষণা ও নিরপেক্ষ কমিটি গঠন।
    2. সরকারি পুকুর‑জমি দখলের অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা ও দোষীদের গ্রেফতার।
    3. লাশঘর ও দোকানভাড়া‑সহ সব আয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ।

    স্থানীয় ভুক্তভোগীরা জানান, বন্দর থানা পুলিশের সাম্প্রতিক ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নানা অপরাধী ধরপাকড় হলেও চাঁন মিয়া‑প্রদীপ জুটি এখনো ধরা‑ছোঁয়ার বাইরে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না হলে এলাকায় সহিংসতা ও ধর্মীয় অশান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

    এক নজরে অভিযোগসূচি
    • ২০ বছর ধরে মসজিদ কমিটিতে স্বৈরাচারী দখল
    • লাশঘর ভাড়া নিয়ে কোটি টাকার দুর্নীতি
    • সরকারি পুকুর‑জমিতে অবৈধ ‘কাঠপট্টি’ বাজার
    • রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব‑ব্যবসা ও দখল
    • ওয়াকফা না হওয়ায় মসজিদের আইনি নিরাপত্তাহীনতা

    সচেতন মহল মনে করছে, মসজিদের মতো পবিত্র স্থানের স্বার্থরক্ষায় এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে দখল‑দুর্নীতি বন্ধ হবে না, বরং এলাকাবাসীর আস্থা ও ধর্মীয় শান্তি আরও হুমকির মুখে পড়বে।

  • সোনারগাঁয়ে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    সোনারগাঁয়ে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ১৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকার কনকর্ড সিটি আবাসিক প্রকল্পের সামনে একটি দূরপাল্লার বাস থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা থানার লাল মিয়ার ছেলে সাহেব আলী ওরফে রবিন (৩৬) ও একই এলাকার ফজলু মির্ধার ছেলে মো. সালমান (৩০)।

    ওসি মফিজুর রহমান আরো বলেন, নারায়ণগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুধবার  সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে গ্রীন সেন্টমার্টিন নামের একটি  বাসের যাত্রীদের তল্লাশি করে দুইজনকে ইয়াবাসহ করে আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো   হয়েছে।

  • সোনারগাঁয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

    সোনারগাঁয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের ফরেস্ট চেকপোস্টে নিয়মিত টহলের সময় বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগ। ট্রাকটি থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

    জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। ত্রিপল দিয়ে মোড়ানো থাকায় প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। পরে সার্চ করে দেখা যায়, ট্রাকভর্তি গাছের রদ্দা কাঠ।

     

    তল্লাশির সময় কাঠ পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও হেলপার। বরং কর্মকর্তারা কাগজপত্র চাইলেই তারা ট্রাক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

     

    সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “আটক ট্রাক ও কাঠ বন বিভাগের হেফাজতে আনা হয়েছে। কাঠ পরিবহনের কোনো বৈধ অনুমোদন না থাকায় বন আইনের বিধি মোতাবেক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও মহাসড়ক দিয়ে দীর্ঘদিন ধরেই কাঠ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বন বিভাগের নিয়মিত অভিযানের পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

    এক সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ফায়েজা বেগম ও ওসমানউদ্দীন অভিযোগ করেন, শাহজাহান ভূইয়া জোরপূর্বক তাদের কৃষিজমি ও বাড়ি দখল করেছেন। ফায়েজা বেগম জানান, তারা ৪২ বছর ধরে ভোগদখলে থাকা ১৮ শতাংশ জমিতে হালচাষ করে দখল নিয়েছেন শাহজাহান। ওসমানউদ্দীনের অভিযোগ, তাকে ভয় দেখিয়ে তার বসতবাড়িও দখল করেন তিনি।

    তারা দাবি করেন, বিএনপির পদ ব্যবহার করে শাহজাহান এলাকায় নানা অপকর্মে লিপ্ত। তারা তারেক রহমানের কাছে অভিযুক্তের শাস্তি দাবি করেন।

    এ বিষয়ে মো. শাহজাহান ভূইয়া বলেন, আদালতের রায় অনুযায়ী জমি দখলে নিয়েছেন এবং কাউকে হুমকি দেননি। অন্য অভিযোগকারীদের তিনি চিনেন না বলেও দাবি করেন।

  • সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি করোনা যোদ্ধাখ্যাত সানাউল্লাহ গ্রেফতার

    সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি করোনা যোদ্ধাখ্যাত সানাউল্লাহ গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার মামলায় ৯১ নম্বর আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোনারগাঁ ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়।

    সানাউল্লাহ বেপারী বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

    পুলিশ জানায়, ২০২৪ সালে কাঁচপুর ব্রিজ এলাকায় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয় (নং-১৬)। এতে ২৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।

    ওসি মো. মফিজুর রহমান জানান, গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে এবং নতুন অভিযোগ যাচাই করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।

  • সোনারগাঁয়ে কীটনাশক পানে চিকিৎসকের মৃত্যু

    সোনারগাঁয়ে কীটনাশক পানে চিকিৎসকের মৃত্যু

    সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে মো: রেদোয়ান অনিক (২৬) নামের এক তরুন চিকিৎক  আত্মহত্যা করেছেন।

    আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে সে কীটনাশক পান করে আত্ন হত্যা করেন।

    চিকিৎসক রেদোয়ান অনিক ভবনাথপুরের  আশেক আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে অনিক পারিবারিক কলহের জেরে রাতের কোন এক সময় কিটনাশক পান করলে তাকে উদ্ধার’ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    সোনারগাঁয়ে উপ-পরিদর্শক (ওসি তদন্ত)রাশেদুল ইসলাম খাঁন বলেন,’পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।