Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে নদীবেষ্টিত গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাট, এলাকায় উত্তেজনা

    সোনারগাঁয়ে নদীবেষ্টিত গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাট, এলাকায় উত্তেজনা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নদীবেষ্টিত চর কিশোরগঞ্জ গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ করে সোহেল, মুকুল, শামিম আহমদ স্বপন ও প্রয়াত ইউপি সদস্য ও প্রয়াত আওয়ামীলীগ নেতা নাসির মেম্বার এর বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এই হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চর হোগলা গ্রামের আব্দুল মোতালেব ও তার ছেলে শাহাদাত, নাহিদ, মহিন, জসিম, সাইফুল, পলাশ, জয়, শামীম ও সেলিম মধ্যচর হোগলার ফারুক, বাবু গাজী, মাসুদ, শহীদ, রহমত উল্লা ও সাব্বির, চর কিশোরগঞ্জ: রিমন ও আসাদুল্লা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একের পর এক চারটি বাড়িতে হামলা করে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” রাত ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

    এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।

    উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক এমপি কায়সার হাসনাতে হাত ধরে নাছির মেম্বার আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করেন। এরপর সেখানে তিনি এক নেতার এক রাজত্ব কায়েম করেন। তিনি সেখানে যা বলতেন তাই আইন হিসেবে বিবেচিত হতো। তার কথার বাহিরে গেলেই চলতো নির্যাতন। সেই সময় নাছির মেম্বার তার রাজত্ব কায়েম করতে গিয়ে হামলা থেকে শুরু করে খুন করতেও দ্বিধাবোধ করতেন না। তার কারণে বহু লোক এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নদীর বালু লুট থেকে শুরু করে নদীতে নৌচাদা বাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে সাহায্য করতে মোগরাপাড়া কয়েকজন আওয়ামী লীগের নেতা। যারা তার কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন। অপরদিকে, যে কোন নির্বাচন থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রন করতেন নাছির মেম্বার। তার মৃত্যুর পর তার ছেলে রাসেল হাড় ধরেন সেখানকার। বাবার মতো সেও ছিলেন এক দেশের এক রাজা। তার ছিল নাছির মেম্বারের মতো বিশাল সন্ত্রাসী বাহিনী। সেই বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত হতো চর কিশোরগঞ্জ ও চরহোগড়া। সে কোন নির্বাচনে তারা যাকে সমর্থন দিতেন সে প্রার্থী শতকরা ১০০ থেকে ১০০ ভোট পেতেন। কেন্দ্র দখল করে তারা দুইটি কেন্দ্রের ভোট একাই ছিল মারতেন। গত ৫ তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন নাসির মেম্বারের ছেলে রাসেল তার সহযোগিতা।

     

  • সোনারগাঁয়ে ৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

    সোনারগাঁয়ে ৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ৭ মে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাদিপুর ইউনিয়নের নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এবং কাঠালিয়াপাড়া এলাকার প্রায় ১ কিলোমিটার জুড়ে তিনটি স্পটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২৫০টি বাড়ির রান্নার চুলায় ব্যবহৃত গ্যাস সংযোগ এবং তিনটি হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এবং তিতাস গ্যাসের প্রকৌশলী আনোয়ার হোসেন।

    এ সময় প্রায় ৭০ ফিট ২ ইঞ্চি ডায়া, ৬০ ফিট ও ৩০ ফিট ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়। এসব অবৈধ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং করা হয়েছে।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেখানে অবৈধ সংযোগের তথ্য পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

  • বন্দরে সিএনজি চালকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও

    বন্দরে সিএনজি চালকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও

    বন্দর থানার নাসিক ২৪ ওয়ার্ড নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার প্রবাসী ছেলে লিটনের স্ত্রী ১০ বছরের সন্তান রেখে একই এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সিএনজি চালক আরমানের সাথে পরকীয়ার টানে ঘর ছেড়েছে।

    জানাগেছে, নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে লিটন মিয়া সুখের আশায় গত পাচঁ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান। সংসারে আছে একটি ফুটফুটে ছেলে সন্তান। গত কয়েক বছর আগে লিটন প্রবাস থাকা অবস্থায় জানতে পারেন পাশের বাড়ির ভাগিনা আরমানের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরেন তার এক সন্তানের জননী স্মৃতি (২৮)।

    এর পর থেকেই স্বামীকে বিদেশ রেখেই বিভিন্ন অজুহাতে হোটেল/রিসোর্টে গিয়ে একাধিকবার রাত্রি যাপন করছেন জানালেন প্রত্যক্ষদর্শীরা। এবং একাধিকবার ধরা পরলে বিচার শালিশ ও করেন এলাকাবাসী।

    এব্যাপারে ভোগক্তভোগী প্রবাসী লিটন জানান আমার সরলতার সুযোগ নিয়ে আমার পরিচিত এলাকার ভাগিনা সিএনজি চালক আরমান আমার স্ত্রীকে মামী বলে সম্মান করতো, এর ভিতরে যে পশুত্ব ঢুকে যাবে কে জানে, এলাকাবাসী আমাকে জানায় সিএনজি চালক আরমান দীর্ঘদিন যাবত আমার স্ত্রীকে ভোগ করে আসছে।

    আমার দশ বছরের সন্তান তাদের সকল অনৈতিক কার্যকলাপ দেখেছে তাকে গলাটিপে মেরে ফেলতে চেয়েছিল আরমান, মায়ের হাত পায়ে ধরে রেহাই পায় আমার সন্তান। লিটন আরো জানান আমার স্ত্রী স্মৃতি আক্তার এলাকার নামকরা দেহ ব্যবসায়ী “জেসিকার” শেল্টারে পরকীয়ায় আসক্ত হয়েছে।

    একপর্যায়ে দশ বছরের সন্তান রেখে আমার ৫ বছরের বিদেশের সমস্ত আয়, ইনকাম নিয়ে গত একমাস আগে পরকীয়া প্রেমিক সিএনজি চালক আরমানের হাত ধরে পালিয়ে যায়। এবিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডাইরি করে রেখেছি।

    এবিষয়ে জানতে চাইলে এলাকার মুদি দোকানদার জানান লিটনের বউ স্মৃতি আক্তার শুধু সিএনজি চালক আরমানের সাথেই অনৈতিক সম্পর্ক নয়, এলাকার একাধিক ছেলের সাথে তার গোপনীয় সম্পর্ক আছে।

    আরমান ছিল তার সম্পর্কের ভাগিনা আর সেই ভাগিনার সাথেই ছিল তার দীর্ঘ দিনের মেলামেশা এগুলো এলাকাবাসী জানলে একাধিকবার ক্ষমাও চায় তারা। অবশেষে মামীকে নিয়ে পালিয়ে যায় সিএনজি চালক আরমান।

  • সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

    সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টায় অভিযোগে ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

    জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন(৩০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার আসার পথে ভূক্তভোগী ওই কিশোরীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ এপ্রিল সন্ধ্যায় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর গোসল খানায় কৌশলে ঢুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে ওই কিশোরী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক হোসেন পলাতক থাকে। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্ম মফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

     

    সোনারগাঁ থানার ওসি মোহাম্ম মফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

     

  • বন্দরে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে হত্যা মামলার আসামীর বাড়িতে হামলা

    বন্দরে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে হত্যা মামলার আসামীর বাড়িতে হামলা

    বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ও ভাচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এস এসসি পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে।

    আহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী সিমি (১৬) ও তার ছোট ভাই সোয়াইফ (১২)। গত সোমবার (৫ মে) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় সালাউদ্দিনের বোন শাহনাজ বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্তরা হলো বন্দর উপজেলার মুছাপুর এলাকার মোজাফফর মিয়ার ছেলে নাজির (৩৫), একই এলাকার মৃত হবু মিয়ার ২ ছেলে পারভেজ (৩২), ও মানিক (২৮) একই এলাকার পারভেজ মিয়ার ছেলে আলিফ, করিম বেপারি ছেলে জসিম কুচরিত্র এলাকার আউয়াল মিয়ার ছেলে কথিত বিএনপি নেতা শাহিন (৩২) বারপাড়া এলাকার হাবিবুর মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৩৫) একই এলাকার দিলুন মিয়ার ছেলে সাব্বির (২৫) একই এলাকার মুছন আলী মেয়ে মেহেরুন (২০) ও একই এলাকার আলমাছ আলী ছেলে শহীদ (৩০)।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গত ১ লা এপ্রিল বন্দরের বারপাড়া এলাকায় রাহিম নামের এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

    এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা হয়। হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বারপাড়া এলাকায় মানববন্ধন করেন রাহিমের পরিবার ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে হত্যা মামলার প্রধান আসামী সালাউদ্দিনের বাড়িতে হামলা চালায় মানববন্ধন কারীবিরা।

    আহত সিমি জানান, মানববন্ধন কারিরা হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় নগদ টাকা ও লুটে নেয় হামলাকারিরা। তাদের মারধরে আহত হন তিনি ও তার ছোট ভাই।

  • মোগরাপাড়া টু বৈদ্যেরবাজার চলমান সড়ক নির্মাণকাজে জন্য বিকল্প সড়কে চলাচলের আহ্বান সওজের

    মোগরাপাড়া টু বৈদ্যেরবাজার চলমান সড়ক নির্মাণকাজে জন্য বিকল্প সড়কে চলাচলের আহ্বান সওজের

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:দদ সড়ক বিভাগাধীন মোগরাপাড়া-আনন্দবাজার সড়কে (বৈদ্যেরবাজার লিংক সড়কসহ) সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। সড়কটির ১ম কিলোমিটার থেকে ৪র্থ কিলোমিটার পর্যন্ত অংশে পেভমেন্ট মেরামত, ড্রেন নির্মাণ এবং রিজিড পেভমেন্ট নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের অংশ হিসেবে চিলারপার্ক মোড় থেকে হাতকোপা খালপাড় পর্যন্ত এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

    সরকারি কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এই অংশে চলাচল বন্ধ রাখা হবে এবং এতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। বিকল্প সড়ক হিসেবে হালকা যানবাহনের জন্য চৈতি/ত্রিপরদী-সোনারগাঁ জাদুঘর-আমিনপুর-উদ্ধবগঞ্জ সড়ক এবং ভারী যানবাহনের জন্য আনন্দবাজার-বারদী-তালতলা-মদনপুর/আড়াইহাজার সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

    এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারি স্বার্থে চলমান এই প্রকল্পের কাজের জন্য সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও, জনগণের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।”

    সওজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে অটোরিকশার গতিরোধ করে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

    সোনারগাঁয়ে অটোরিকশার গতিরোধ করে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

  • সোনারগাঁয়ে ‘ময়মনসিংহ সাহিত্য সংসদে’র ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন 

    সোনারগাঁয়ে ‘ময়মনসিংহ সাহিত্য সংসদে’র ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  ঐতিহ্যবাহী ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে এবং একই স্থানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে মঞ্চটি দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন। রবিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে, লেখক ও উদীচী’র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি রহমান মুজিব, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সোনারগাঁ শাখার সম্পাদক, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, শিক্ষক ও সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন শাম্মী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কৃতিকর্মী আব্দুস সাত্তার, আব্দুল করিম, শিক্ষক ও সংস্কৃতিকর্মী লতা মাহমুদ, খাদিজা আক্তার, তানিয়া আক্তার, পল্লবী সরকার, শিক্ষার্থী আনন্দ দাস প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, ৪৫ বছরের পুরোনো ‘ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মঞ্চ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। আমরা মনে করি এটি শুধু একটি স্থাপনা ধ্বংস নয়, বরং মুক্তচিন্তা, সৃজনশীলতা এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ওপর একটি চরম আঘাত। ১৯৯৩ সাল হতে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে বীক্ষণ আসরে বিভিন্ন সময়ে ইতিহাসবিদ-লেখক বদরুদ্দীন উমর, কবি শামসুর রাহমান, কবি আল মাহমুদ, কবি ও গবেষক আব্দুল মান্নান সৈয়দ, কবি হেলাল হাফিজ, কবি আবু করিম, কবি নির্মলেন্দু গুণ, কবি শহিদ কাদরী, কবি আল মুজাহিদী, ছড়াকার আবু সালেহ, কবি মাহবুব সাদিক, কবি আসাদ চৌধুরী, কবি হাবিবুল্লাহ সিরাজীসহ আরও অসংখ্য  কবি-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আমরা এই মানববন্ধন থেকে অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী ‘বীক্ষণ মঞ্চের’ পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।’

  • সোনারগাঁয়ে টানা তৃতীয় বছরে লিচুর ফলন বিপর্যয়, হতাশ চাষিরা

    সোনারগাঁয়ে টানা তৃতীয় বছরে লিচুর ফলন বিপর্যয়, হতাশ চাষিরা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এবারও লিচুর ফলনে বিপর্যয় দেখা দিয়েছে। টানা তৃতীয় বছরের মতো অনাবৃষ্টি ও খরার কারণে এই বিপর্যয় ঘটেছে। এতে চাষি ও ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

    স্থানীয় চাষিরা জানান, সময়মতো বৃষ্টি না হওয়ায় গাছে লিচুর আকার ছোট হচ্ছে, ফলে অপরিপক্ব অবস্থায়ই পেকে যাচ্ছে। এতে স্বাদ ও মিষ্টির ঘাটতিও দেখা দিচ্ছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে গাছে পোকার আক্রমণ বেড়েছে, পাশাপাশি কাক ও বাদুড়ের উপদ্রবে রাতদিন লিচু খেয়ে নষ্ট করছে।

    চাষিদের অভিযোগ, সোনারগাঁয়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানাগুলোর কালো ধোঁয়া পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে, যা লিচুর ফলনেও প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে।

    বর্তমানে সোনারগাঁয়ে কদমী, মোজাফফরপুরী, চায়না-৩, এলাচি ও পাতি—এই পাঁচ প্রজাতির লিচুর চাষ হচ্ছে। এর মধ্যে কদমী লিচু সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক চাষি অন্যান্য ফসল বাদ দিয়ে এখন পুরোপুরি লিচু চাষে ঝুঁকছেন।

    উপজেলায় বর্তমানে প্রায় ৫০০টি ছোট-বড় লিচুর বাগান রয়েছে, যার বেশিরভাগই কদমী জাতের। প্রতি বছর একটি বাগান ৪-৫ লাখ টাকায় বিক্রি হলেও, এবার তা ১-২ লাখ টাকায়ও বিক্রি করা যাচ্ছে না। বর্তমানে কদমী লিচু প্রতি শত (১০০টি) বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়, আর পাতি লিচু ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    গামতলী গ্রামের লিচু চাষি তাইজুল ইসলাম বলেন, “খরার কারণে গত কয়েক বছর ধরে লিচুর ফলন ভালো হচ্ছে না। গত বছর যে বাগান ২.৫ লাখে বিক্রি হয়েছিল, এবার সেটা ১ লাখ টাকায়ও বিক্রি হচ্ছে না।”
    সাহাপুর এলাকার লিচু ব্যবসায়ী মশিউর রহমান, বাদশা ও মাসুদ বলেন, “আমরা ফলন না দেখেই বাগান কিনে ফেলি। ভাগ্যের উপর নির্ভর করেই লিচু ব্যবসা করি। কিন্তু টানা কয়েক বছর ধরে ক্ষতিই গুনছি।”

    সোনারগাঁ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, “সোনারগাঁয়ের আবহাওয়া সাধারণত লিচু চাষের জন্য উপযোগী। কিন্তু গত কয়েক বছর ধরে অনাবৃষ্টি ও খরার কারণে ফলনে নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষি বিভাগ চাষিদের নিয়মিত পরামর্শ দিলেও প্রকৃতির বিপরীতে লড়াই করে লাভ হচ্ছে না।”

    উপজেলার পৌরসভার সর্দার বাড়ি, পানাম, অর্জুন্দি, সাহাপুর, দত্তপাড়া, কৃষ্ণপুরা, ভট্টপুরসহ বিভিন্ন এলাকায় উন্নত মানের লিচুর চাষ হয়ে থাকে। এসব এলাকায় ফলন বিপর্যয়ের প্রভাব বেশি দেখা দিয়েছে।

    চাষিরা এ পরিস্থিতিতে সরকারি সহায়তা ও ফলন ধরে রাখতে বিশেষ উদ্যোগের দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত ‘হাত কাটা আমজাদ রকি’ গ্রেফতার

    সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত ‘হাত কাটা আমজাদ রকি’ গ্রেফতার

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘হাত কাটা আমজাদ রকি’ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

    সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সামবুল হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেন ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আমজাদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী গ্রামে।

    পুলিশ সূত্রে জানা যায়, ‘হাত কাটা আমজাদ রকি’ সোনারগাঁ অঞ্চলের কুখ্যাত জঙ্গি ও ডাকাত সোহানের ঘনিষ্ঠ সহযোগী এবং এক নম্বর সহচর। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমজাদ রকি জানায়, সে এবং তার সহযোগী জঙ্গি ও ডাকাত সদস্যরা — যেমন জঙ্গি সোহান, ইয়াছিন আরাফাত, মোঃ শাওন, আকাশ, বুবেল, মোঃ পিয়েল, জাকারিয়া, নয়ন বন্ড, রানা, ফরিদ ওরফে বোম ফরিদ এবং কাঠ গুন্ডা জসিম — সোনারগাঁ থানা এলাকায় চাঁদাবাজি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করত।

    পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন

    সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে শিশু কিশোরদের মেধা বিকাশে কাজ করা দেশের প্রাচীণ ও সর্ববৃহৎ জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (২ মে) সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে এই প্রতিষ্ঠাবর্ষ পালন করা হয়।

    সোনারগাঁ উপজেলা খেলাঘর আসর আয়োজিত খেলাঘরের প্রতিষ্ঠাবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘খেলাঘর’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিশুতোষ টিভি শো ‘সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম। সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিতে ও সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবর্ষের আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, সম্পাদক মন্ডলির সদস্য মিলন হোসেন, আলেয়া আক্তার, সংগঠক দোলন আহম্মেদ, কাজী লিটু প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাঘরের সদস্য শিখা রানী, রবি রায়, দিলীপ কুমার, আলেয়া আক্তার নীতুসহ অনেকে। বক্তারা খেলাঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠাতা ও দেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, কবি এবং খেলাঘরের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদের কথা এবং খেলাঘরের জন্মঘর ‘দৈনিক সংবাদ’র কথা তুলে ধরেন। ‘গান কবিতা স্মৃতিকধার আয়োজন’ ব্যানারে প্রতিষ্ঠাবর্ষের আলোচনা শেষে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

    নিউজ সোনারগাঁ

  • ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: আব্দুল জব্বার

    ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: আব্দুল জব্বার

    রুহুল আমিন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আর মানুষের অন্যতম প্রধান দায়িত্ব হলো আল্লাহর খিলাফত কায়েম করা। এ দায়িত্বের অংশ হিসেবে সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে।

    শুক্রবার (২ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ইউনিয়ন ও পৌরসভার আমির এবং সেক্রেটারি শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার বলেন, মানুষের ঘরে ঘরে আল কুরআনের আহ্বান পৌঁছে দিতে হবে। সেইসঙ্গে নিজেদেরকে আল কুরআনের আদর্শিক কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদের প্রতি আনুগত্য করতে হবে।

    তিনি বলেন, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র কায়েমের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত হতে পারে। ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য দায়িত্বশীল ভাইদের প্রতি তিনি আহ্বান জানান।

    আব্দুল জব্বার বলেন, আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে।

    নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. মাওলানা ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী প্রমুখ।

    সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, আল কুরআনের আলোকে চরিত্র গঠন ও আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল, সোনারগাঁ উত্তর থানা আমির মাওলানা মো. ইসহাক, সেক্রেটারি মাওলানা মো. ইবাহীম, সাদিপুর মাদসারার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. আতাউল্লাহ প্রমুখ।

  • ১৪ বছরের মুনতাহার জীবন রক্ষায় এগিয়ে আসুন: দক্ষিণ কোরিয়া প্রবাসীর আবেগপূর্ণ আবেদন

    ১৪ বছরের মুনতাহার জীবন রক্ষায় এগিয়ে আসুন: দক্ষিণ কোরিয়া প্রবাসীর আবেগপূর্ণ আবেদন

    নিজস্ব প্রতিবেদক:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেধাবী ছাত্রী মুনতাহা তায়েবা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র ১৪ বছর বয়সেই দুর্লভ ও প্রাণঘাতী রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে অষ্টম শ্রেণির এই কিশোরী, যার প্রতিটি দিন কেটে যাচ্ছে রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে।

    মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত মেধাবী ছাত্রী মুনতাহা সবসময়ই শ্রেণিতে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করে আসছিল। হঠাৎ করেই তার দেহে ভয়ানক রোগ ধরা পড়ে, যার একমাত্র কার্যকর চিকিৎসা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট — যার ব্যয় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

    বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকার সিরাজ খালেদা জেনারেল হাসপাতালের কেবিন ৫১৫-তে, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিমের তত্ত্বাবধানে। প্রতিদিনের চিকিৎসা ও রক্ত সঞ্চালনের পেছনে খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা, যা তার পরিবার — পিতা মোখতার হোসেন ও মাতা জেসমিন আক্তার — এর পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

    এই সংকটময় মুহূর্তে দক্ষিণ কোরিয়াপ্রবাসী মুনতাহার মামা আব্দুল খালেক সবার কাছে করুণ আবেদন জানিয়েছেন — “একটি জীবন বাঁচাতে আপনার ছোট্ট সহানুভূতিই হতে পারে মুনতাহার জীবনের আলো।”

    সহযোগিতা পাঠানোর তথ্য:

    বাংলাদেশ থেকে:

    • বিকাশ (পার্সোনাল): ০১৯২৯১৯৫২৭২
    • যোগাযোগ: ০১৬৮২৭৮২৪১০
    • Bank Account:
      • নাম: MD. MOKTAR
      • নাম্বার: 63334000221
      • ব্যাংক: Bank Asia, সোনারগাঁ শাখা, নারায়ণগঞ্জ

    দক্ষিণ কোরিয়া থেকে:

    • KB Bank (Kookmin): 026401-04-289316
    • নাম: KHALEQUE ABDUL
    • যোগাযোগ: 010-6595-6704

    একটি অসহায় শিশুর জীবন বাঁচাতে সক্রিয় ভূমিকা নিন। সাহায্যের হাত বাড়িয়ে দিন, শেয়ার করুন এই বার্তাটি।

     

  • র‍্যাব-১১ অভিযানে ২৬৭ জন অপরাধী গ্রেফতার

    র‍্যাব-১১ অভিযানে ২৬৭ জন অপরাধী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম; “বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। এই লক্ষ্যে গত ৮ মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

    র‍্যাব-১১ এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত বিভিন্ন অভিযানে তারা ৮১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১০৫ জন হত্যা মামলার আসামি, ৪৭ জন ধর্ষণ মামলার আসামি এবং ১৩ জন অস্ত্র মামলার আসামিকে গ্রেফতার করেছে।

    এই সময়ের মধ্যে র‍্যাব-১১ এর অভিযানে ৮৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১,২৮৫ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় ২৬৬ জনেরও বেশি মাদক কারবারিকে।

    এছাড়াও, ৪২ জন অপহরণকারীকে গ্রেফতার করে ৩৫ জন ভিকটিমকে উদ্ধার, ছিনতাই ও ডাকাতির মামলায় ৫৫ জন, এবং ৩৬ জন জেল পালাতকসহ মোট প্রায় ২৬৭ জন বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    জননিরাপত্তা রক্ষায় র‍্যাব-১১ এর এই ধারাবাহিক সাফল্য তাদের পেশাদারিত্ব ও কার্যকর গোয়েন্দা কার্যক্রমের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‍্যাব-১১ জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

  • বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ডেবিল হান্ট’ পরিচালনার অভিযোগে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতা ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজউদ্দিন। তিনি জানান, “নাছিরউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।”

  • সোনারগাঁয়ে মারীখালি নদে অজ্ঞাত সনাতন নারীর মরদেহ এর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ

    সোনারগাঁয়ে মারীখালি নদে অজ্ঞাত সনাতন নারীর মরদেহ এর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে এক অজ্ঞাত সনাতন ধর্মাবলম্বী নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    নৌপুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নারীকে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে রেখে পালিয়ে যায়।

    তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মৃত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার কোনো স্বজনও পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।

    পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।