Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • তাদের হাতে জিম্মি ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট

    তাদের হাতে জিম্মি ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট

    কতিপয় ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট।  বালু বালু থেকে শুরু করে নদী খেকো ও নদী ডাকাত হিসেবে পরিচিত লোকেরা বর্তমানে পরিচালনা করছে আনন্দবাজার হাটের ব্যবসায়ীদের। স্থানীয়দরের অভিযোগ নদী খেকো ও চাঁদাবাজ মাজারুলের নেতৃত্বে, কসাই মোতালেব, খুনি আমির হোসেন, মহসিন, বাবু চোরা ও কানকাটা শাহজাহানের ছেলে ফয়সালসহ ৭-৮ জন সন্ত্রাসী বাজারের ব্যবসায়ীদের নিকট খাজনার নামে জোরপূর্বক চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তিন দোকানদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি দোকান থেকে সাপ্তাহিক হাটে দুই হাজার টাকা করে চাঁদা দাবি করে এই সন্ত্রাসীরা। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী হাসেম সাহেবের ছেলে ইমন বেপারী, কাদির বেপারীর ছেলে রাসেল এবং অনিক।

    এই সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা দ্রত বাজার ত্যাগ করে এবং প্রায় ৫০০ দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কসাই মোতালেব বিএনপি নেতা জাকির খানের নাম ভাঙিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।

    এ ঘটনার পর আনন্দ বাজার হাট কমিটির সেক্রেটারি হাজী আবদুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আহত ইমন বলেন, “মাজহার, খুনি আমির, কসাই মোতালেব, সুদী মহসিন, বাবু ও ফয়সাল চিহ্নিত সন্ত্রাসী। তারা ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

    বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

  • বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আবেদসহ গ্রেপ্তার ২

    বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আবেদসহ গ্রেপ্তার ২

    বন্দর প্রতিনিধি:
    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারীর ছেলে আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) এবং বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)।

    পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জ্বলকে এবং ১ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাকান্দাস্থ একটি বিস্কুট কারখানার ভেতর থেকে আওয়ামী লীগ নেতা আবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

    বৃহস্পতিবার দুপুরে উজ্জ্বলকে বন্দর থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আবেদ হোসেন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।

    তিনি আরও বলেন, “গ্রেপ্তারের বিষয়টি সত্য, প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

    ডেভিল হান্ট অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

  • ‘ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে’

    ‘ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে’

    রুহুল আমিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে।

    বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

    মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি, পহেলা মে শুধু পালন করলে হবে না। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

    তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। শ্রমিকদের জন্য রেশনিং প্রক্রিয়া চালু করতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।

    সমাবেশ শেষে লক্ষাধিক লোক নিয়ে র‌্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কাঁচপুর থেকে বালুরমাঠ পর্যন্ত মিছিল হয়।

    এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাফিজুর রহমান, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোতাহার মোল্লা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইশরাফিল, আনোয়ার হোসেন মোল্লা, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আকরাম হোসাইন, সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমির মাওলানা ইসহাক, মো. আসাদুল ইসলাম মোল্লা প্রমুখ।

  • সোনারগাঁয়ে ছিনতাই-চাঁদাবাজির প্রতিবাদে পরিবেশক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    সোনারগাঁয়ে ছিনতাই-চাঁদাবাজির প্রতিবাদে পরিবেশক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যবসায়ী ও সাধারণ জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। একাধিক অভিযোগেও প্রতিকার না পেয়ে তারা শেষমেশ মানববন্ধনে রাস্তায় নেমেছেন।

    বৃহস্পতিবার (১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ চৌরাস্তায় পরিবেশক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সোনারগাঁ পরিবেশক সমিতি, স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

    সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, “২০ বছর ধরে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু আজ আমাদের গোডাউনের তালা ভেঙে ডাকাতি হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, আর সহ্য করবো না। আমাদের উপর আবারও হামলা হলে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।”

    তিনি অভিযোগ করে বলেন, “সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। বরং গড়িমসি করে সময় পার করছেন।”

    পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ছিনতাইকারীদের অস্ত্রের ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। চাপাতি, ছুরি, পিস্তল নিয়ে হামলা করে সবকিছু লুটে নেয়। তাই বাধ্য হয়ে মানববন্ধনে নেমেছি। আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”

    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সোনারগাঁ থানায় গিয়ে স্মারকলিপি প্রদান করে কর্মসূচি শেষ করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

  • কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হেফাজতের লিফলেট বিতরণ

    কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হেফাজতের লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের প্রতিবেদনের প্রতিবাদে এবং আসন্ন ৩ মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় হেফাজতে ইসলাম-এর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    এই কর্মসূচির নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম সভাপতি, সোনারগাঁ শাখা ও কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খান। লিফলেট বিতরন কালে তিনি বলেন, “ইসলামবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। কুরআন-সুন্নাহর শিক্ষা রক্ষায় আমাদের অবস্থান সুদৃঢ়।”

    লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসাইন, মুফতি সাইদুর রহমান, মাওলানা জামিল হোসাইন, মুফতি ছিদ্দিকুর রহমানসহ সোনারগাঁওয়ের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দ্বীনপ্রেমী মুসলমানরা।

    আসন্ন মহাসমাবেশ সম্পর্কে মাওলানা মহিউদ্দিন খান সকল ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে কুরআন-সুন্নাহর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

    মহাসমাবেশের সময়সূচি:
    তারিখ: ৩ মে, শনিবার
    সময়: বিকাল ৩টা
    স্থান: মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

  • বন্দর মুছাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

    বন্দর মুছাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

    বন্দর প্রতিনিধি: অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিস্ট দোসর  মঞ্জুর আলম মঞ্জু’র বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন উল্লেখিত ইউনিয়ন পরিষদের  ১১ জন ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের  করা হয় । এর আগে সকালে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভায় সকল সদস্যের সম্মতিক্রমে  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুকে অনাস্থা এবং  ২নং প্যানেল চেয়ারম্যান কাজী মনির হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রস্তাবনা গৃহিত হয়।
    ১১ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে   জানাগেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমের অন্যান্য সদস্যের সঙ্গে  কাজ কর্মে বনিবনা হচ্ছিল না। ।  ব্যক্তিগত কাজে এখানে সেখানে ঘুরে বেড়ান। এর ফলে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন নাগরিক সেবায় ভোগান্তিতে সাধারণ মানুষ ।  ট্রেড লাইসেন্সে  নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত  অর্থ আদায় সহ সেচ্ছাচারিতা ও অনিয়মের  অভিযোগ আনা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমের বিরুদ্ধে। এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন পদত্যাগ করে  উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেওয়ায় শূন্য পদে  জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানের দলীয় ক্ষমতায় মঞ্জুর আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।
    ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর  আলম  জানান, ‘অনাস্থার বিষয়ে এখনো কেউ অবগত করেনি বা ডকুমেন্ট পাইনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত প্রমানিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আনীত অভিযোগ অসত্য হলে এ বিষয়টি আমার দেখার আছে’।
    বন্দর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মোস্তাফিজুর রহমানজানান, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমকে অনাস্থা চেয়ে  ১১ সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে’
  • সোনারগাঁয়ে প্রিকাপ-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে রাজমিস্ত্রী নিহত

    সোনারগাঁয়ে প্রিকাপ-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে রাজমিস্ত্রী নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।

    বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রতনদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

    নিহত ব্যক্তির নাম নয়ন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় তার সহকর্মী আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল হক (৪০), সজীব মিয়া (৩০), আকবর আলী (৫০), হৃদয় মিয়া (২৫), রকেট (২৫), রুবেল মিয়া (২৫), তানভীর মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (২৬)।

    তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি কাজী ওয়াহিদ।

    স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কাজশেষে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। মহাসড়কে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে নয়ন নামে ওই রাজমিস্ত্রি ছিটকে মহাসড়কে পড়ে মারা যান।”

    এ ঘটনায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ট্রাক ও তার চালককে শনাক্ত করা যায়নি বলে জানান কাঁচপুর থানার ওসি।

  • সোনারগাঁয়ে নদে ভাসছিলো হাত-পা বাঁধা নারীর মৃতদেহ

    সোনারগাঁয়ে নদে ভাসছিলো হাত-পা বাঁধা নারীর মৃতদেহ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

    বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম নারীর মৃত মহিলার লাশ উদ্ধার নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশের টিম রয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।

    এ বিষয়ে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

  • সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    (নিরাপত্তাহীনতায় ভুগছেন তমিজ উদ্দিন)

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার বামনা দিঘীরপাড় গ্রামে মো. তমিজ উদ্দিন নামে এক ব্যক্তি তার জমি জোরপূর্বক দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।

    ভুক্তভোগী তমিজ উদ্দিন গত ২৮ এপ্রিল (সোমবার) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, হামছাদী মৌজার এস.এ. দাগ ৪৭৩ ও ৪৭২ এবং আর.এস. দাগ ৬৫০ ও ৬৪৯ নম্বরের আওতাভুক্ত মোট ২১ শতাংশ জমি তিনি দলিল, খাজনা ও পৈত্রিক সূত্রে মালিক হিসেবে ভোগদখল করে আসছেন। সেখানে দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তিনি বাউন্ডারি ওয়ালসহ টিনের ঘর নির্মাণ করে গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ঘরে বিদ্যুৎ সংযোগ ও ইউনিয়ন পরিষদ থেকে হোল্ডিং নম্বরও রয়েছে।

    তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মৃত আক্কল আলীর ছেলে রফিক (৪৮), মৃত আফির উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), হযরত আলীর স্ত্রী (৫৫) এবং মৃত আব্দুল বাতেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। বাধা দিলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

    তমিজ উদ্দিন আরও জানান, ২৮ এপ্রিল সকালে তার ভাই আবুল কালাম ও ভাতিজা রায়হান জমির লিচু পাড়তে গেলে অভিযুক্তরা তাদের বাধা দেয় এবং হুমকি প্রদান করে। এক পর্যায়ে অভিযুক্তরা ৭টি গাছ থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের লিচু জোরপূর্বক নিয়ে যায়।

    এ ঘটনায় পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তমিজ উদ্দিন।

    এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে নিজের অপকর্ম ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করলেন প্রধান শিক্ষক

    সোনারগাঁয়ে নিজের অপকর্ম ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করলেন প্রধান শিক্ষক

    নিজস্ব প্রতিবেদক:
    সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের চাপ থেকে বাঁচতে তিনি কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে ক্লাস চলাকালীন সময়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় ব্যবসায়ী আলমাসকে ‘কুখ্যাত সন্ত্রাসী’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের হাতে ব্যানার ধরিয়ে দেন তিনি।

    প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার অনৈতিক কুপ্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁ থানায়। এছাড়াও বিদ্যালয়ের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

    সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষকের পদ ধরে রেখেছেন জাহাঙ্গীর আলম। এখন নতুন কৌশল হিসেবে নিজের অপকর্ম আড়াল করতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সাজানো মানববন্ধন করে যাচ্ছেন তিনি। গনমাধ্যমে তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে থাকেন।

    এ বিষয়ে জানতে চাইলে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান লিটন বলেন, “বিলকিস আক্তার থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে কে দোষী।”

    তবে নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

  • সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এখন কাঁচাবাজারের দোকান

    সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এখন কাঁচাবাজারের দোকান

    সরকার পরিবর্তনের পর ভাঙচুর, এখন চলছে ভাড়া ব্যবসা

    নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আজ কাঁচাবাজারের দোকানে পরিণত হয়েছে। ৫ আগস্ট সরকারের পতনের পর দুর্বৃত্তদের হামলায় কার্যালয়টি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। এরপর কিছুদিন পরিত্যক্ত থাকার সুযোগে দখলদাররা কার্যালয়টি ভাড়া দিয়ে কাঁচা বাজারের দোকান বসিয়েছে বলে অভিযোগ উঠেছে।

    সূত্রে জানা যায়, প্রয়াত আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত ব্যক্তিগতভাবে জায়গাটি ক্রয় করে একটি টিনশেড দলীয় কার্যালয় গড়ে তুলেছিলেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে এটি দুইতলা পাকা ভবনে রূপান্তরিত হয়। বহু বছর ধরে এখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল।

    চলতি বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কার্যালয়টি দখল করে সেখানে কাঁচাবাজার বসিয়ে দেন। দোকানদারদের কাছ থেকে প্রতিদিন গড়ে ৩০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, একসময় রাজনীতির প্রাণকেন্দ্র ছিল যে কার্যালয়টি, এখন তা পরিণত হয়েছে একটি ধ্বংসস্তূপে। দরজা-জানালাবিহীন ভবনটির সামনে রয়েছে সবজি ও ফলের দোকান। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবজি ও ফলের ঝুড়ি। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই এটি কোনো রাজনৈতিক কার্যালয় ছিল। পুরো পরিবেশ যেন একটি সাধারণ কাঁচামালের আড়ৎ।

    কার্যালয়ের সামনে বসা একাধিক দোকানদার জানান, “অফিসটি অনেকদিন খালি পড়ে ছিল। আমরা দখলদারদের কাছ থেকে দৈনিক ভাড়ায় জায়গা নিয়ে দোকান সাজিয়েছি।”

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা বলেন, “দেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দলীয় অফিস তো দূরের কথা, নিজের বাড়িতে বসবাস করাও এখন নিরাপদ নয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাঙচুর ও অগ্নিসংযোগে শেষ করে দিয়েছে। এখন জীবন বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, এখনো বেঁচে আছি।

    এক সময়ের প্রাণবন্ত রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আজ দখলদারিত্ব ও অবহেলার করুণ চিত্র বহন করছে। রাজনৈতিক অস্থিতিশীলতার এ দৃশ্য সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ ছড়াচ্ছে।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়লেন সাকিল সাইফুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়লেন সাকিল সাইফুল্লাহ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

    আজ সোমবার বিকেলে নিউজ সোনারগাঁ এ এই অব্যাহতি পত্র পাঠিয়ে তিনি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি সংগঠনের প্রতি নীতি-নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সাধ্যানুযায়ী সংগঠনকে ধারণ করেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন।

    বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠিত নতুন রাজনৈতিক দল ‘এনসিপি’-তে যোগদানের লক্ষ্যে তিনি কোনো ব্যক্তিগত বিরাগভাজনতা ছাড়াই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি সংগঠনের কাছে অব্যাহতি চেয়ে সানুগ্রহ অনুমতি প্রদানের জন্য আবেদন জানিয়েছেন।

    মোঃ শাকিল সাইফুল্লাহ তার আবেদনে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে দুই চোর আটক

    সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে দুই চোর আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার ভারগাঁও কাজীপাড়া এলাকায় স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

    নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম জানান, গত ২৭ এপ্রিল রাত ১০:৩০টায় তিনি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ৫-কেভিএ ট্রান্সফরমারটি সুস্থ অবস্থায় দেখতে পান। তবে পরদিন ২৮ এপ্রিল সকাল ৭টার দিকে খবর আসে, ট্রান্সফরমারটি চুরি করার সময় স্থানীয়রা দুই জন চোরকে হাতেনাতে ধরে ফেলেছে এবং অপর একজন পালিয়ে গেছে।

    খবর পেয়ে তিনি এবং তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দা নুরে আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা দুই চোরকে আটকে রাখেন। পরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের নাম মোঃ রবিউল ইসলাম (২৩) এবং মোঃ রাকিবুল ইসলাম (২০) বলে জানা যায়। তাদের সাথে পলাতক চোর মোঃ সাগর (২০)-এর সম্পৃক্ততার কথাও তারা স্বীকার করে।

    পুলিশ ঘটনাস্থল থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের খালি ট্যাংকি, ইনসুলেটর এবং সাতটি ছোট লোহার টুকরা উদ্ধার করে। উত্তেজিত স্থানীয় জনতার মারধরে আটককৃতরা কিছুটা আহত হয়, তবে পুলিশ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

    ঘটনার বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে পিতাকে পিটানোর ঘটনায় ছেলে গ্রেফতার

    সোনারগাঁয়ে পিতাকে পিটানোর ঘটনায় ছেলে গ্রেফতার

    জমি লিখে না দেওয়া ও ২য় বিয়ে করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় নিজের বাবাকে প্রকাশ্যে পিটিয়ে মারাত্মক জখম করেছেন সন্তানরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

    সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান।

    জানা যায়, রোববার দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবা আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করেন তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

    এ ঘটনায় ভুক্তভোগী বাবা আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন।

    বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

     

  • ওসমান পরিবারের ছায়ায় বন্দরে অপরাধ সাম্রাজ্য : সোহেল-আনোয়ার বাহিনীর দাপট অব্যাহত

    ওসমান পরিবারের ছায়ায় বন্দরে অপরাধ সাম্রাজ্য : সোহেল-আনোয়ার বাহিনীর দাপট অব্যাহত

    বন্দর প্রতিনিধি:

    স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলেও নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ওসমান পরিবারের ছায়ায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যের দাপট যেন আরও বেড়ে গেছে। প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে প্রকাশ্যে মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর থানা এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ ছিল মূলত ওসমান পরিবারের সরাসরি ছত্রচ্ছায়ায়। আজমেরী ওসমান, শামীম ওসমান ও অয়ন ওসমানের নাম ব্যবহার করে তানভীর আহমেদ সোহেল ও আনোয়ার হোসেন ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে লিপ্ত ছিলেন। এমনকি অসহায় বিধবা নারী ও বৃদ্ধদের জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ করা হলেও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পায়নি নির্যাতিতরা।

    বিশেষ করে ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেল ও তার স্ত্রী সায়মা এবং বোন রাসা মিলে আশপাশের মানুষদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের অত্যাচারে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়েছিল।

    স্বৈরাচারী সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে আবারও প্রকাশ্যে এসেছে তানভীর আহমেদ সোহেল ও আনোয়ার হোসেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

    নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত গিয়াস উদ্দিন বাদলের ছেলে তানভীর আহমেদ সোহেল এবং তার বোন জামাই নবীগঞ্জ উত্তরপাড়া বালুর মাঠ এলাকার আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দুলাল প্রধানের নাম ভাঙিয়ে ওসমান পরিবারের প্রভাব কাজে লাগিয়ে তারা বন্দরে বিশাল দাপট বজায় রেখেছিলেন।

    এলাকাবাসীর দাবি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল এবং তার সহযোগী আনোয়ার হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করা হোক। সচেতন মহলের প্রশ্ন, তারা কি আইনের ঊর্ধ্বে?

    এদিকে, স্বৈরাচারী সরকারের পতনের পর আওয়ামী লীগ পরিবারের প্রভাব হারালে এখন তারা বিএনপির ছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে নির্যাতিত পরিবার ও স্থানীয় সচেতন মহল।