Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • প্রবাস থেকেই হত্যা মামলার আসামী দেশে ফিরে গ্রেপ্তার কুয়েত প্রবাসী আশরাফুল

    প্রবাস থেকেই হত্যা মামলার আসামী দেশে ফিরে গ্রেপ্তার কুয়েত প্রবাসী আশরাফুল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দীর্ঘ ২৫ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেই হত্যা মামলায় গ্রেপ্তার হলেন মো. আশরাফুল। চলতি মাসের ২ তারিখ রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের দাবি, আশরাফুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো যুক্ত ছিলেন না, এমনকি কোনো মিছিল-মিটিংয়েও অংশ নেননি। শুধু পরিবারের সুখের জন্য জীবনের বেশিরভাগ সময় তিনি প্রবাসে কাটিয়েছেন। অথচ একটি ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে একটি হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

    কোটা বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলায় নাম তার নাম জুড়ে দেয়া হয় পরে দেশে আসলে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়।

     

    জানা গেছে, গত বছরের ১৯ জুলাই কাঁচপুরে কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের গুলিতে ইব্রাহিম (১২) নামে এক ছাত্র নিহত হয়। নিহতের বাবা এই ঘটনায় মামলা দায়ের করেন, যেখানে আশরাফুলকে ২১০ নম্বর আসামি করা হয়।

    কিন্তু পরিবারের দাবি, আশরাফুল ২৫ জুলাই দেশে ফিরেছেন এবং ২ মার্চ গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ, যে ঘটনার সময় তিনি দেশে ছিলেনই না, সেই ঘটনায় তাকে আসামি করা হয়েছে।

    পরিবারের দাবি: পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার

    আশরাফুলের মেয়ে উসমিয়া বলেন, “আমার বাবা সারাজীবন কুয়েত প্রবাসী ছিলেন। আমাদের মানুষ করার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দিন-রাত পরিশ্রম করেছেন। কিন্তু দেশে ফিরে আমাদের কাছে থাকতে পারেননি, তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন এবং আওয়ামী লীগ নেতা আবুল হাশেম রতন পরিকল্পিতভাবে এই মামলা দিয়েছে।”

    আশরাফুলের স্ত্রী আমেনা আক্তার বলেন, “আমার স্বামী কোনো রাজনৈতিক দলে জড়িত ছিলেন না। অথচ তার ছবি এডিট করে রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে। এসবের মূল হোতা লেদামদি গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রবাসী আবুল হাশেম রতন, তার ভাই জাতীয় পার্টির নেতা আবুল হোসেন ও বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম।”

    বিএনপি নেতার অভিযোগ: জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাঁসানো হয়েছে

    স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সামছুল হক বলেন, “আশরাফুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে তার জমি থেকে প্রায় ৩০ লাখ টাকার মাটি কেটে নিয়েছে জাতীয় পার্টির নেতা আবুল হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম রতন। এই বিরোধের জেরেই তাকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

    তিনি আরও বলেন, “এর আগেও আবুল মেম্বার ও আবুল হাশেম কবির নামে এক ব্যক্তিকে মিথ্যা হত্যা মামলায় জেলে পাঠিয়েছিল। আশরাফুলও একই ষড়যন্ত্রের শিকার।”

    অভিযুক্তদের বক্তব্য

    এই অভিযোগের বিষয়ে জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম মেম্বার বলেন, “গত ইউপি নির্বাচনে আমার বিরোধীরা পরাজিত হয়ে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। এসব ভিত্তিহীন।”

    অন্যদিকে, কারাবন্দি কবির হোসেনের মা বলেন, “সাইফুল মেম্বার ও আবুল হাশেম রতন আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। তারা যখন যে দল ক্ষমতায় আসে, তখন সেই দলের নেতা হয়ে যায়। এখন তারা বিএনপির বড় নেতা! আমার ছেলেকে ছাড়াতে ১০ লাখ টাকা দাবি করেছে। টাকা দিলে আমাদের আর জ্বালাবে না বলে জানিয়েছে। আমরা খুবই অসহায়।”

     

    এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদি জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে।

  • বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার, ভুক্তভোগীর থানায় অভিযোগ

    বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার, ভুক্তভোগীর থানায় অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলা বিএনপির মৎস বিষয়ক সম্পাদক ও উপজেলা মৎসজীবি দলের সাবেক সভাপতি সানাউল্লাহ প্রধান এর বিরুদ্ধে। এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে বিএনপির পদ পদবী ব্যবহার করে সাধারণ মানুষের কাছে আতংকের নাম হয়ে উঠেছে সানাউল্লাহ প্রধান।

    অভিযোগ সুত্রে জানা যায়, গত শুক্রবার (৭ মার্চ) তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের আবু বক্কর কে মারপিট করতে যায় অভিযুক্ত সানাউল্লাহ প্রধান, ফারুক, হাসান, কাদির ও রিফাত। আবু বক্কর কে বাঁচাতে তার চাচাতো ভাই হযরত আলী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কিল ঘুষি, লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে সানাউল্লাহ প্রধান রা। আহত হযরত আলী কে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরের সাথে মিলে রমরমা ইয়াবার ব্যবসা করে আসছে এই সানাউল্লাহ প্রধান। জুলাই বিপ্লব এর পরে বিএনপির পদ পদবী ব্যবহার করে নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া পাঁচআনি পাড়া গ্রামের রহিম মিয়ার বাড়ি থেকে স্বর্নালংকার, নগদ অর্থ ও গরু লুটপাট করে নিয়ে আসে সানাউল্লাহ ও জাতীয় পার্টির নেতা ওয়াজকুরুনী।

    অনুসন্ধানে জানা যায়, চরকামালদী গ্রামের সুজিত কুমার সাহার জমিতে মাছের খামারের নাম করে মাদক, নারী নিয়ে পতিতা ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সানাউল্লাহ প্রধান এক সময় রাস্তায় গাছ ফেলে গাড়িতে ডাকাতি করতো, উপজেলার শান্তির বাজার এলাকায় ভুয়া ডিভির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয় সানাউল্লাহ প্রধান৷

    এবিষয়ে জানতে সানাউল্লাহ প্রধান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সেখানে বিচার করতে গেছি, হামলার সাথে আমি সরাসরি জড়িত না।

    এবিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ঘটনা শুনে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রেজাল্ট দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিবো।

    এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক গ্রেপ্তার

    সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১১ মার্চ) সকালে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার কোম্পানির কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেপ্তার হাবিবুর রহমান হাবু (৪২) উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের আতশ আলীর ছেলে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি প্রতিবন্ধী তরুণী তার পেচাইন গ্রামের নিজ বাড়ি থেকে রাউৎগাঁও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছলে আসামি ওই তরুণীকে ডেকে তার বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলেও সে হুমকি প্রদান করে।

    পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর মা সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন। এরপর গোয়েন্দা সূত্রে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

     

  • রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমান বেকসুর খালাস

    রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমান বেকসুর খালাস

    যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

    পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে।

    পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

    যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এ মামলা করেন।

    মামলায় বাদী অভিযোগ করেন, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।

     

  • সোনারগাঁয়ে পিকআপভ্যান চাপায় দম্পতির মৃত্যু: রহস্য উদঘাটনে মামলা

    সোনারগাঁয়ে পিকআপভ্যান চাপায় দম্পতির মৃত্যু: রহস্য উদঘাটনে মামলা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পিকআপভ্যান চাপায় স্বামী বাবুল মিয়া ও স্ত্রী শ্যামলি আক্তার সুমির মৃত্যুর ঘটনায় আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালতে নিহতদের ভাতিজা মো. হানিফ মিয়া এ মামলা করেন (মামলা নং ৯৯/২৫)।

    মামলায় অভিযোগ করা হয়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া বাবুল মিয়াকে পুলিশ দিয়ে হয়রানি করেন। সেই ভয়ে বাবুল ও তার স্ত্রী অন্যত্র বাসা ভাড়া করে চলে যান পরে, রাতে ভাড়া বাসায় যাওয়ার পথে তাদের বহনকারী ভ্যানকে পিকআপ চাপা দিয়ে পালিয়ে যায়, এতে দুজনই মারা যান। এ হত্যাকে ঘিরে পলাশ মিয়ার গতিবিধি রহস্য জনক মনে করেন এলাকাবাসী। তাদের ধারনা পলাশ মিয়ানজমির জন্যসতার মামাকে খুন করেছে। এরআগে পলাশ বাবুল মিয়াকে এনজিও থেকে ঋণের কথা বলে তার বাড়িঘর নিজের নামে লিখে নেন।

    মামলা দায়েরের পর বাদির বাড়িতে হামলা ও মামলা প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    থানার ওসি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে এবং হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ইফতার

    সোনারগাঁয়ে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ইফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ইফতার মাহফিল গতকাল রোববার মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। জমিরিয়া শামসুল উলুম মাদরাসার দারে আরকাম ছাত্র পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

    জমিরিয়া শামসুল উলুম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজার সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার ফারুক আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের প্রভাষক ফাহাদ বিন আহসান। বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ মনির হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, ব্যবসায়ী মোজাম্মেল হক মোল্লা, জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ক্যাশিয়ার হাজী আব্দুল হান্নান, সাব পোস্টমাস্টার আব্দুর রাজ্জাক খাঁন, ব্যাবসায়ী মোঃ ছগির আহম্মদ, মোঃ হুমায়ুন কবির, আসাদুজ্জামান, মাওলানা রফিক মাহমুদী, শামসুল হক বেপারী, মোহাম্মদ বদুন প্রমুখ। এসময় জমিরিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জল হোসেন ফরিদী দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।

    পরে মাদরাসার ছাত্র, শিক্ষক ও অতিথিরা ইফতারে অংশগ্রহন করেন।

  • সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

    সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ মোসাম্মৎ বাঁধন (১৮) রাউতগাঁও এলাকার মো. বাদল মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানিয়েছে, ছয় মাস আগে পার্শ্ববর্তী পেচাইন এলাকার মো. রাকিব (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাঁধনের বিয়ে হয়। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

    নিহতের ফুফু জানান, গত ৪ মার্চ সন্ধ্যায় বাঁধনের বাবার কাছ থেকে তিনি জানতে পারেন যে বাঁধন অসুস্থ। পরে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে বাঁধনের ননদ ও ননদের স্বামী ছাড়া কাউকে পাননি। এরপর বাঁধনের ননদ ও তিনি তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    চার দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ৯ মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বাঁধনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

    নিহতের পরিবারের দাবি, স্বামী রাকিবই তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

  • যে কারনে জ্মপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

    যে কারনে জ্মপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে হ্যানোচ হুক এন্ড আই ফাস্টেনার বাংলাদেশ লিমিটেডের বালু ভরাটের সময় বিএনপি কর্মী সামসুজ্জামান ও আমিনুল ইসলাম শরীফের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষে ৪ রাউন্ড গুলি ও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

    জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন মৌজায় ওটমা গ্রামে ৭শ শতাংশ জমি ক্রয় করে হ্যানোচ হুক এন্ড আই ফাষ্টেনার বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানি পূর্নাঙ্গ গার্মেন্ট এক্সেসরিজ কারখানা গড়ে তোলার জন্য বালু ভরাট কাজ শুরু করে। বালু ভরাটের জন্য স্থানীয় মঞ্জুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক বিএনপি কর্মী মো. সামসুজ্জামানের সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী ড্রাম ট্রাকের মাধ্যমে বালু ভরাট শুরু করে।  শনিবার সকালে বালু ভরাট কাজ শুরু করে। এক পর্যায়ে বিএনপি কর্মী আমিনুল ইসলাম শরীফের নেতৃত্বে সেলিম মিয়া, শহীদ মিয়া, ওয়াসিম, সোহেল, রমজান, আশরাফুল শাহজালালসহ ৩০-৩৫ জনের একটি দল ৪ রাউন্ড ফাঁকা গুলি ও তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়। এ সময় লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার পর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিং জেলং বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

    বিএনপি কর্মী সামসুজ্জামান অভিযোগ করেন, শরীফ ভাড়াটে সন্ত্রাসী এনে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাজ বন্ধ করেছে। অপরদিকে, আমিনুল ইসলাম শরীফ দাবি করেন, বালু ভরাটে তাদের অংশীদার না করায় তারা প্রতিবাদ করেছেন, তবে গুলি ও বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেন।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

  • বন্দরে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবা আটক

    বন্দরে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবা আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলায় সৎ মেয়েকে নগ্ন ভিডিও ধারন করে ধর্ষন চেষ্টার অভিযোগে শামীম নামের একজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত শনিবার রাতে বন্দরে এনসিসির ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

     

    অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩রা মার্চ রাতে ১৪ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী লিজাকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারন করে সৎ বাবা শামীম। ওই ভিডিও দেখিয়ে একাধিক বার তাকে ধর্ষনের চেষ্টা চালায় অভিযুক্ত বাবা। ঘটনার বিষয় শিক্ষার্থী লিজা তার মাকে জানায়। পরে মা প্রতিবেশিদের জানালে শনিবার রাতে শামীমকে হাতে নাতে ধরে পুলিশের সোপর্দ করেন এলাবাসী।

    এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানায়, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভিক্টিমের মা বাদী হয়ে নারী শিশু ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।’

     

  • সুন্দর আমার ছোট্ট গাঁ.. সৈয়দা রাশিদা বারী

    সুন্দর আমার ছোট্ট গাঁ.. সৈয়দা রাশিদা বারী

    সুন্দর আমার ছোট্ট গাঁ
    সৈয়দা রাশিদা বারী

    যেখানে শীতে, রৌদ্রে মেতে, মায়ের হাতের পিঠা
    খেজুর রসের ভাপা পুলি, চুই, চিতই, পাটিসাপটা
    আহা গরম ধুপি, কুলসি, নকশী, ম্যারা পিঠা,
    মুগ পাকন, ঝাল পুলি, পাতারিকা যা মিঠা
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গা।

    যেখানে মেটো রাস্তার পাশ দিয়ে ফসলের মাঠ
    বিলের পানিতে মেছো বক মিলে হাঁসের ঝাঁক।
    যেখানে আকাশের সীমাহীন নীলিমায়
    মুক্ত স্বাধীন বলাকার দল উড্ডীয়মান,
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে বাড়ীর ধারের অম্লশাখায় দোয়েল নাচে
    ঘোরে ফেরে দাঁড় কাকেরা ঘরের কোণে,
    যেখানে জোলার ধারের হিজল তলে রাখাল বালক,
    দিন দুপুরে শীতল ছায়ে হল্লা করেÑ
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে দিঘির জলে লাল ফুলেরা মুচকি তাকায়Ñ
    বাঁশ বাগানের পাতায় পাতায় পাখিরা গায়Ñ
    যেখানে সবুজ ঘাসের ডগায় ডগায় রোদের ঝিলিক
    ঝিলিক তোলে রোদ ঝলোমল কলমি লতা
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে পাগল করা গন্ধ বিলায় কদম সুখে
    ডুমুর কুড়ায় বালক দলে মনের সুখে
    যেখানে বনের ধারে জাম খেয়ে সব জিভ রাঙায়
    ছেলে মেয়ে নেই ভেদাভেদ এমন দেখায়
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছ্ট্টো গাঁ।

    যেখানে নাটা বনে বেজীর বাসা কোক্ পাখিটা
    ঢেপই পাকে গ্রীষ্মকালে ঢেপই বনে
    বেতল ফলের সবুজ ঝোপায় সুখের স্বপ্ন।
    নানী দাদীরা জিয়ন কাঠির গল্প শুনায়।
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে ঘুম তাড়াতে, স্বপ্নলোকে চাঁদের হাসি জাগে
    সকাল সাঁঝে মনের মাঝে সেই সে বাঁশি বাজে
    যেখানে জড়িয়ে থাকা অতীত আমার প্রাণের কথা বলে,
    হারিয়ে যাওয়া ছোট্ট বেলার মিষ্টি ছবি আঁকে
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছ্ট্টো গাঁ ॥
    সুন্দর আমার ছোট্ট গাঁ
    সৈয়দা রাশিদা বারী

    যেখানে শীতে, রৌদ্রে মেতে, মায়ের হাতের পিঠা
    খেজুর রসের ভাপা পুলি, চুই, চিতই, পাটিসাপটা
    আহা গরম ধুপি, কুলসি, নকশী, ম্যারা পিঠা,
    মুগ পাকন, ঝাল পুলি, পাতারিকা যা মিঠা
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গা।

    যেখানে মেটো রাস্তার পাশ দিয়ে ফসলের মাঠ
    বিলের পানিতে মেছো বক মিলে হাঁসের ঝাঁক।
    যেখানে আকাশের সীমাহীন নীলিমায়Ñ
    মুক্ত স্বাধীন বলাকার দল উড্ডীয়মান,
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে বাড়ীর ধারের অম্লশাখায় দোয়েল নাচে
    ঘোরে ফেরে দাঁড় কাকেরা ঘরের কোণে,
    যেখানে জোলার ধারের হিজল তলে রাখাল বালক,
    দিন দুপুরে শীতল ছায়ে হল্লা করে
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে দিঘির জলে লাল ফুলেরা মুচকি তাকায়
    বাঁশ বাগানের পাতায় পাতায় পাখিরা গায়
    যেখানে সবুজ ঘাসের ডগায় ডগায় রোদের ঝিলিক
    ঝিলিক তোলে রোদ ঝলোমল কলমি লতা
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে পাগল করা গন্ধ বিলায় কদম সুখে
    ডুমুর কুড়ায় বালক দলে মনের সুখে
    যেখানে বনের ধারে জাম খেয়ে সব জিভ রাঙায়
    ছেলে মেয়ে নেই ভেদাভেদ এমন দেখায়
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছ্ট্টো গাঁ।

    যেখানে নাটা বনে বেজীর বাসা কোক্ পাখিটা
    ঢেপই পাকে গ্রীষ্মকালে ঢেপই বনে
    বেতল ফলের সবুজ ঝোপায় সুখের স্বপ্ন।
    নানী দাদীরা জিয়ন কাঠির গল্প শুনায়।
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছোট্ট গাঁ।

    যেখানে ঘুম তাড়াতে, স্বপ্নলোকে চাঁদের হাসি জাগে।
    সকাল সাঁঝে মনের মাঝে সেই সে বাঁশি বাজে।
    যেখানে জড়িয়ে থাকা অতীত আমার প্রাণের কথা বলে,
    হারিয়ে যাওয়া ছোট্ট বেলার মিষ্টি ছবি আঁকে
    সেখানে ওদেরই নিয়ে সুন্দর আমার ছ্ট্টো গাঁ ॥

  • বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    ৮ মার্চ ২০২৫ শনিবার বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তির বাজারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী আজগর আজগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, উপজেলা বিএনপির সদস্য বি. এম. ডালিম, আবুল কাসেম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসেন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হালিম মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম বিল্লাহ, যুবদল নেতা করিম রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নেতা ইয়াউনুস, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি পনির মুন্সি, রাজ্জাক মেম্বার, আইয়ুব, ফরিদ, দাইয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, হারুন, কাশেমসহ আরও অনেকে।

    দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের আয়োজকরা বলেন, বিএনপি জনগণের দল, আর এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চাই।

    প্রেস বিজ্ঞপ্তি

    বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি

  • নারী দিবসে, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান

    নারী দিবসে, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ সভা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

    প্রধান অতিথি বলেন, “নারীরা শিক্ষিত হলে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে হবে এবং বৈষম্য দূর করতে হবে।” তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহসী ভূমিকার আহ্বান জানান।

    অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, আইসিটি অফিসারসহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে মাইকে ঘোষনা দিয়ে ছিনতাইকারীদের বাড়িতে হামলা-ভাংচুর

    সোনারগাঁয়ে মাইকে ঘোষনা দিয়ে ছিনতাইকারীদের বাড়িতে হামলা-ভাংচুর

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় জাহিদ ও মেহেদী নামে দুই যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িতে হামলা চালিয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।

    ছিনতাইয়ের শিকার এলাকাবাসীর ক্ষোভ

    স্থানীয়দের অভিযোগ, দমদমা গ্রামের বাসিন্দা জাকির হোসেন জিকুর দুই ছেলে—সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি দাবিদার জাহিদ ও তার ছোট ভাই মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ও আশপাশের এলাকায় ছিনতাই করছিল। তাদের বাহিনীর সহায়তায় দমদমা-কালাদরগা রোড, দমদমা ব্রিজ, বড় সাদীপুর, ষোলপাড়া আমতলা, লেবুছড়া, কাবিলগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করা হতো।

    ভুক্তভোগীদের দাবি, প্রতিদিন গড়ে ৫-১০টি ছিনতাই হলেও অধিকাংশ ভুক্তভোগী ভাড়াটিয়া হওয়ায় থানায় অভিযোগ করার সাহস পাননি। ফলে এলাকায় ভাড়াটিয়ারা কমে যাচ্ছে, যা বাড়িওয়ালাদের জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    ছিনতাইয়ের পর উত্তেজনার সূত্রপাত

    শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে ষোলপাড়া আমতলা এলাকায় আরশাদ স্বর্ণকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে ৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। শাহিন বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের বাবা জাকির হোসেনের কাছে বিচার চাইলে উল্টো তাকে লাঞ্ছিত করা হয়।

    এরপর ক্ষুব্ধ এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে দমদমা, কালাদরগা, দলদার, বড় সাদীপুর, বিশেষখানা, ষোলপাড়া আমতলা, লেবুছড়াসহ আশপাশের গ্রামের প্রায় দেড় সহস্রাধিক মানুষ জাহিদ ও মেহেদীর বাড়ির দিকে এগিয়ে যান। এ সময় জাহিদের এক আত্মীয় ধারালো অস্ত্র হাতে এলাকাবাসীর দিকে তেড়ে এলে উত্তেজিত জনতা তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

    গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়িতেও হামলা

    জাহিদ ও মেহেদীর ছিনতাই কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে জাকিরের বড় ভাই ও দমদমা গ্রাম প্রধান সৈয়দ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। বিক্ষুব্ধ জনতা জাকির হোসেনের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় মুরুব্বিরা নারীদের নিরাপত্তার কথা বলে তাদের নিবৃত্ত করেন।

    পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

    ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জাহিদ ও মেহেদীকে খুঁজতে অভিযান চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

  • কলাপাতা রেস্টুরেন্টের অংশীদারদের লিগ্যাল নোটিশ মমিনুল মোমেন শিকদারকে

    কলাপাতা রেস্টুরেন্টের অংশীদারদের লিগ্যাল নোটিশ মমিনুল মোমেন শিকদারকে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তার সুপরিচিত রেস্টুরেন্ট কলাপাতা অংশীদার মমিনুল মোমেন শিকদার বিরুদ্ধে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও ক্যাশ থেকে হিসাব বহির্ভূত অর্থ আত্মসাতের অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। প্রতিষ্ঠানটির অন্য সদস্য হলেন মাহবুব মামুন শিকদার ও মোতাহার মাসুম শিকদার।

    নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. মেহসিন হাসান দিপু স্বাক্ষরিত এ নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থাঅংশীদারত্ব বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    ২০১০ সালে প্রতিষ্ঠিত কলাপাতা ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন চুক্তিতে পরিচালিত হয়, যেখানে মোমেন শিকদার ৩০% বিনিয়োগকারী ও উপদেষ্টা, আর অন্যান্যরা ৭০% বিনিয়োগকারী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান।

    অভিযোগ অনুযায়ী, মোমেন শিকদার ক্যাশ থেকে অবৈধভাবে টাকা গ্রহণ এবং ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছেন। এছাড়া, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলাপাতা ব্র্যান্ড রেজিস্ট্রেশনে নিজের নাম অন্তর্ভুক্ত করেন এবং অন্যদের জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করেন।

    এ বিষয়ে মোমেন শিকদার বলেন, নোটিশ পাননি, ক্যাশ থেকে অবৈধ টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় এবং নোটিশ পেলে জবাব দেবেন।

  • কলাপাতা রেস্টুরেন্টের অংশীদারদের লিগ্যাল নোটিশ মমিনুল মোমেন শিকদারকে

    কলাপাতা রেস্টুরেন্টের অংশীদারদের লিগ্যাল নোটিশ মমিনুল মোমেন শিকদারকে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তার সুপরিচিত রেস্টুরেন্ট কলাপাতা অংশীদার মমিনুল মোমেন শিকদার বিরুদ্ধে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও ক্যাশ থেকে হিসাব বহির্ভূত অর্থ আত্মসাতের অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। প্রতিষ্ঠানটির অন্য সদস্য হলেন মাহবুব মামুন শিকদার ও মোতাহার মাসুম শিকদার।

    নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. মেহসিন হাসান দিপু স্বাক্ষরিত এ নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থাঅংশীদারত্ব বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    ২০১০ সালে প্রতিষ্ঠিত কলাপাতা ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন চুক্তিতে পরিচালিত হয়, যেখানে মোমেন শিকদার ৩০% বিনিয়োগকারী ও উপদেষ্টা, আর অন্যান্যরা ৭০% বিনিয়োগকারী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান।

    অভিযোগ অনুযায়ী, মোমেন শিকদার ক্যাশ থেকে অবৈধভাবে টাকা গ্রহণ এবং ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছেন। এছাড়া, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলাপাতা ব্র্যান্ড রেজিস্ট্রেশনে নিজের নাম অন্তর্ভুক্ত করেন এবং অন্যদের জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করেন।

    এ বিষয়ে মোমেন শিকদার বলেন, নোটিশ পাননি, ক্যাশ থেকে অবৈধ টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় এবং নোটিশ পেলে জবাব দেবেন।

  • সোনারগাঁয়ে সুলতানী আমলের শাহী মসজিদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

    সোনারগাঁয়ে সুলতানী আমলের শাহী মসজিদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে ৫০৬ বছরের পুরনো সুলতানী শাসনামলের অনন্য মুসলিম নিদর্শন গোয়ালদী শাহী মসজিদ যথাযথ ভাবে সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœ সম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার সকালে গোয়ালদী এলাকায় শাহী মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।
    মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœ সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়াক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী’র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী,
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষিকা শামীমা নাসরিন, সংগঠক খাদিজা আক্তার, ইস্কান্দার আলী আলভী  ও মোমেন মিয়া প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ে স্বাধীন সুলতানদের শাসনামলে ১৫১৯ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেনশাহের আমলে গোয়ালদী শাহী মসজিদটি নিমার্ণ করা হয়। এ মসজিদটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন থাকলেও মসজিদটির বিভিন্ন অংশ বর্তমানে ঝঁকির মুখে রয়েছে। বিশেষ করে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোনের স্তম্ভটি হেলে পরেছে। যে কোন সময় ধসে পরতে পারে।
    এছাড়া চার কোনার চারটি স্তম্ভের উপরের মাথার গোলাকার গম্বুজ ইতমধ্যে ধসে গেছে।
    এ ঐতিহাসিক মসজিদটি দ্রুত সংস্কার করে যথাযথ সংরক্ষণ ও রক্ষনাবেক্ষনের জন্য দাবী করা হয় মানববন্ধনে।
    বক্তারা আরো বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের প্রবেশ মুখগুলোতে যদি সোনারগাঁ অঞ্চলের প্রতিটি প্রতœতাত্ত্বিক নিদর্শনের সিটিজের চার্টার স্থাপন করা হয় তাহলে পর্যটকরা সহজেই এ স্থানগুলো পরিদর্শন করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহন করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে জোড় দাবী জানানো হয়।
    উল্লেখ্য সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সেতু সংরক্ষণের জন্য এর আগে গত ৩১ জানুয়ারি ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœ সম্পদ সংরক্ষণ কমিটি’ একটি মানববন্ধন করে। পরে এ  সেতু সংরক্ষণের জন্য গত ৬ মার্চ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, প্রত্মতান্ত্রিক অধিদপ্তরের মহাপরিচালক,  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক,  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সোনারগাঁয়ের প্রত্মতাত্ত্বিক নিদর্শন রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা কাসটোডিয়ান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।