Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশের অ্যাডিশনার আইজির মত বিনিময় সভা

    সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশের অ্যাডিশনার আইজির মত বিনিময় সভা

    বাংলাদেশ হাইওয়ে পুলিশ মহাসড়কে চাঁদাবাজি, যানজট নিরসন, অবৈধ থ্রি-হুইলার পরিবহন নিষিদ্ধ এবং অবৈধ দখলদারিত্ব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের এসপি ও পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার সীমা রানি সরকার। এসময় বিভিন্ন প্রিন্টমিডিয়া ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    সভায় ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।”

    এসপি ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, “যানজট নিরসন ও অবৈধ যানবাহন প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মিলিতভাবে কাজ করতে হবে।”

    তিনি সকলের সহযোগিতায় মহাসড়ক ব্যবস্থাপনায় উন্নতি সাধনের প্রতিশ্রুতি দেন।

     

  • সোনারগাঁয়ে বিদ্যুতের তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যু

    সোনারগাঁয়ে বিদ্যুতের তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যু

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে শাহিন শিকদার (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এসিয়ান হাইওয়ের পাশে কার্টুন ফ্যাক্টরি সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শাহিন শিকদার বিদ্যুতের খুঁটির নিচে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তার ছিঁড়ে তার হাতের ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত শাহিন শিকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরীফাবাদ এলাকার মৃত কালাম শিকদারের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকার মহিউদ্দিনের ভাড়াটিয়া ছিলেন।

    তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

     

  • সোনারগাঁয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি মেম্বার আবুল হোসেন তুষার।

    শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তার নিজ বাড়ির আঙিনায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    কম্বল বিতরণ প্রসঙ্গে আবুল হোসেন তুষার জানান, প্রতিবারের মতো এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। পর্যায়ক্রমে ওয়ার্ডের সবকটি এলাকায় কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি। শীতার্ত মানুষের প্রতি তার এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুজ্জামান প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     

  • সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরন

    সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বারদীতে অবস্থিত ভারতের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম আপেল। ওয়ালিউর রহমান

    মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ আলম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রাক্তন সহ সভাপতি শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিসুর রহমান, সেলিম মাষ্টার, কামরুল হাসান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, সনমান্দী ইউনিয়ন সেচ্ছাবেদক দলের সভাপতি মফিজুল ইসলাম, মনির হোসেন ও রোকনুজ্জামান প্রমূখ।

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় জমি সংক্রান্ত পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া (৫৬) ও তার ছেলে মেহেদী ভুঁইয়া সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পাকুন্ডা বেঙ্গল টিসু মিলস সংলগ্ন এ ঘটনা ঘটে।

    মকবুল ভুঁইয়া জানান, তার পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে দখল নেয়ার চেষ্টা করে প্রতিপক্ষ। তিনি ও তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে মনসুরের ছেলে আলমগীর ভুঁইয়া, মল্লুক চাঁদের ছেলে ইব্রাহিম ভুঁইয়া, সাকিব ও ইসমাইল সহ ১০-১৫ জনের একটি দল রড, দা, লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি, তার ছেলে মেহেদী ভুঁইয়া এবং পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

    ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদেরকেও হুমকি দেয়া হয়। গুরুতর আহত মেহেদী ভুঁইয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

    মকবুল ভুঁইয়া জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রতিপক্ষের হুমকির কারণে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

    তিনি এ ঘটনায় সোনারগাঁ থানায় আলমগীর ভুঁইয়া ও ইব্রাহিম ভুঁইয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে মকবুল ভুঁইয়া বলেন, “এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

    ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোনারগাঁ থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    নিউজ সোনারগাঁ, পরিমল

     

  • সোনারগাঁয়ে মদসহ দুই মাদক কারবারী আটক

    সোনারগাঁয়ে মদসহ দুই মাদক কারবারী আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে তালতাল বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের রিফাত ও একই এলাকার এনামুল হক।

    সোনারগাঁ থানার ওসি এবি বারী জানান, ‘বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালতাল বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে গ্রেপ্তার করে।

    তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।’

  • সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তিন স্টিল মিলকে জরিমানা

    সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তিন স্টিল মিলকে জরিমানা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সোনারগাঁও উপজেলার তিনটি স্টিল মিলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

    জরিমানা করা প্রতিষ্ঠানগুলো:
    ১. মুনতাহা স্টিল মিলস লিমিটেড (নানাখী বড়ইবাড়ী এলাকা) – ২ লাখ টাকা
    ২. সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) – ১ লাখ টাকা
    ৩. রহিম স্টিল মিলস লিমিটেড (কাঁচপুর এলাকা) – ৩০ হাজার টাকা

    অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

    পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম. রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

  • সোনারগাঁয়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ কর্মশালা

    সোনারগাঁয়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ কর্মশালা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউপি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালার সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।

    বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল এবং ইউপি সদস্যবৃন্দ।

    কর্মশালায় প্রধান অতিথি আব্দুল মান্নান বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই কর্মশালা একটি অনন্য উদ্যোগ। এটি তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এই কর্মশালা থেকে তরুণরা দেশ গড়ার নতুন অনুপ্রেরণা পাবে।”

    অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর এলাকাবাসী ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের সোনারগাঁ অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
    বুধবার (৮ জানুয়ারি) সকালে জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর মিরেরটেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তিতাসের এক কর্মচারী, অভিযানের সঙ্গে থাকা দুই শ্রমিক এবং পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
    হামলার কারণে দ্বিতীয় স্থানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    তালতলা ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস ইসলাম বলেন, “তিতাস গ্যাসের অভিযানে হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
    অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ, তিতাস গ্যাসের উপ-প্রকৌশলী শাহিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    পুলিশ ও তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এমন হামলার ঘটনা দুর্বৃত্তদের বাধা দেওয়ার একটি চেষ্টার অংশ। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
  • বিএনপির নেতাকর্মীদের অপপ্রচারের বিরুদ্ধে মহাসড়কে মানববন্ধন

    বিএনপির নেতাকর্মীদের অপপ্রচারের বিরুদ্ধে মহাসড়কে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামীলীগের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধামগড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

    বুধবার (৮ জানুয়ারি) সকাল দশটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ স্ট্যান্ডে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    পরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ধামগড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কামতাল পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়।

    মানববন্ধন প্রতিবার সমাবেশে ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ খন্দকার বলেন, আওয়ামী লীগের দোসরা বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় গত ৫ই আগস্টের পর থেকে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে।

    কিন্তু আওয়ামী লীগের দোসরা ও দালালরা বিএনপির নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানদার এবং ব্যবসায় প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি ও দখলবাজি করে আসছে।

    এসকল চাঁদাবাজ ও দখলবাজ বিরুদ্ধে উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরা এখন চাঁদাবাজি ও দখলবাজি করতে না পেরে এখন উল্টো আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।

    কিন্তু আমরা বলতে চাই এসকল মিথ্যা অপপ্রচার চালিয়ে বন্দর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের সুনামকে ক্ষুন্ন করা যাবেনা। এসকল অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো।

    ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও ১ম সদস্য মাসুদ খন্দকারের সঞ্চালনায় এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী লিটন, দপ্তর সম্পাদক মো. মাসুম, কোষাধ্যক্ষ হাসান আলী, সহ- কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক কবির হোসেন, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, বাদল মিয়া, রাসেল প্রধান, ধামগড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ধামগড় ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মো. রুবেল, সদস্য সচিব আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

    সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার অজুর্ন্দী এলাকায় দুইটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয় এবং কারখানা দুইটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

    তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁ পৌরসভার দুটি স্থানে অবৈধ সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালিত হচ্ছিল। এতে প্রতি মাসে লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছিল সরকার।

    এছাড়া, অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় নিয়মবহির্ভুতভাবে গাড়িতে গ্যাস সরবরাহের অভিযোগে মধুমতি সিএনজি পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

     

  • সোনারগাঁয়ে কৃষক দলের সভাপতি প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

    সোনারগাঁয়ে কৃষক দলের সভাপতি প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভুঁইয়ার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ উঠেছে।

    গত ৪ জানুয়ারি (শনিবার) উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকুন্দা এলাকায় কৃষক দলের উদ্যোগে একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভুঁইয়া।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি ডা. শাহিন মিয়া, সোনারগাঁ থানার কৃষক দলের আহ্বায়ক মো. ফজলুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, এবং জেলা ও উপজেলা কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    প্রার্থীর বক্তব্য

    এম এ মিলন ভুঁইয়া অভিযোগ করে বলেন, “আমি সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ লালন করেছি এবং করছি। কিন্তু কিছু কুচক্রী মহল আমাদের এই সমাবেশ বানচাল করতে ব্যর্থ হয়ে এখন আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”

    তিনি আরও বলেন, “আমার ভাই আশরাফুল ইসলাম ভিন্ন রাজনৈতিক মতাদর্শে থাকতে পারে, কিন্তু এটি তার ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সবসময় বিএনপির সঙ্গেই থেকেছি এবং অন্য কোনো দলের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অতীতে স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও আমি সবসময় অবস্থান নিয়েছি।”

    তিনি দাবি করেন, “বিএনপি এবং কৃষক দলের নেতাকর্মীদের প্রতি আমার আবেদন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

    এদিকে, দলীয় নেতাকর্মীরা এই ষড়যন্ত্রমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কৃষক দলের ঐক্যবদ্ধ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

     

  • সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

    সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  রবিবার বিকেলে উপজেলার সোনারগাঁ পৌরসভার ছাপেরবন্দ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

    ছাপেরবন্দ যুব সমাজের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ মোশারফ হোসেন।

    বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান।

    বিএনপি নেতা মনির হোসেনের সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা মোক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মিঠু, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক মাসুম মোল্লা, হাসনাইন, কবির হোসেন, সেলিম হোসেন, প্রচার সম্পাদক মোঃ জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ, পৌর শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাসেদ,ছাপেরবন্দ যুব সমাজের সদস্য রহমত আলী, শফর আলী, নবীর হোসেন প্রমুখ।

  • সোনারগাঁয়ে আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় বছরের নতুন বই বিতরণ 

    সোনারগাঁয়ে আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় বছরের নতুন বই বিতরণ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নতুন বছরের প্রথমদিনে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব পালন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা।

    বিভিন্ন স্কুল-মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও এই নতুন বই বিতরণ উৎসব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।

    ১লা জানুয়ারী বুধবার বিকেলে সারাদেশের ন্যায় উক্ত প্রতিষ্ঠানের কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবটি পালন করেন আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন বিন হাবিব।

    উৎসবে মাদ্রাসার শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা হয়ে উঠে শিক্ষার্থীরা।

    বই বিতরণের পূর্বে সম্মানিত পরিচালক ইয়াসিন বিন হাবিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান শিক্ষাপটে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে আমাদের প্রতিষ্ঠানটি ব্যতিক্রম। তরুন এবং প্রশিক্ষণ প্রাপ্ত একঝাঁক শিক্ষকমণ্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র শিক্ষা নয়, সু-শিক্ষা প্রদান করাই আমাদের অঙ্গিকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ যে জাতি যতো বেশি শিক্ষিত, সে দেশ ততো বেশি উন্নত। বছরের প্রথম দিনেই তোমরা তোমাদের নতুন বই পেয়েছো। তাই আমি আশা করি, আগামীতে তোমরা লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হয়ে ভালো করবে এবং এখান থেকে পাশ করে বড় আলেম, হাফেজ ও মাওলানা হয়ে মানুষকে ইসলামের সঠিক পথ প্রদর্শনের দিক নির্দেশনা দিবে। পাশাপাশি দেশ ও জনগণের সেবায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হবে।

    বই বিতরণের পর দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

  • উপজেলা বিএনপি সভাপতি মান্নানের নেতৃত্বে ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল

    উপজেলা বিএনপি সভাপতি মান্নানের নেতৃত্বে ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে স্থানীয় এক নারীর বসতবাড়ি এবং ভবন দখলের অভিযোগ উঠেছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মমতাজ বেগম।

    লিখিত বক্তব্যে মমতাজ বেগম জানান, গত বছরের ৫ আগস্ট সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামে শতাধিক সন্ত্রাসী নিয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে ঝাউচর গ্রামের জুয়েল, রিপন, আলী নূর এবং প্রতাপের চর গ্রামের খোরশেদ, বাবুসহ আরও অজ্ঞাত ১০০-১৫০ জন ছিল।

    এ সময় তার তিনটি টিনশেড ঘর ও ১৪ ইউনিট বিশিষ্ট একটি চারতলা ভবন দখল করা হয়। পরদিন ৬ আগস্ট তার ভাড়াটিয়াদের মারধর করে উচ্ছেদ করা হয় এবং ভবনটি ভেঙে মালামাল লুট করে নেওয়া হয়।

    দখলের পরিমাণ ও ক্ষয়ক্ষতি

    মমতাজ বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়ির মেইন গেট ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেয় এবং ভবনের প্রতিটি কক্ষে তালা লাগিয়ে দেয়। বাড়ির ফলজ ও কাঠগাছসহ ৬০-৭০টি গাছ কেটে নিয়ে যায়। এমনকি বাড়ির সামনে থাকা তিনটি দোকান ভেঙে ফেলে সেখানে বেআইনিভাবে দেয়াল নির্মাণ করা হয়।

    আইনগত প্রতিকার চেয়ে অভিযোগ

    এ ঘটনার পর মমতাজ বেগম ১১ আগস্ট সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৮ আগস্ট সোনারগাঁও থানা এবং ২৩ আগস্ট নারায়ণগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো প্রতিকার পাননি।

    জীবনযাত্রায় সংকট

    বর্তমানে বাড়ি ছাড়া হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মমতাজ বেগম। তিনি সংশ্লিষ্ট প্রশাসন এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে দ্রুত এই অন্যায়ের প্রতিকার দাবি করেছেন।

    ভুক্তভোগী এই নারী আশা করেন, তার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • যারা চাঁদাবাজি করছেন তারা শহীদ জিয়ার সৈনিক নয় – ওয়ালিউর রহমান আপেল

    যারা চাঁদাবাজি করছেন তারা শহীদ জিয়ার সৈনিক নয় – ওয়ালিউর রহমান আপেল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল বলেছেন, যারা চাঁদাবাজি করছে, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন তারা কোন ভাবেই শহীদ জিয়ার সৈনিক নয়। তারা জাতীয়তাবাদী দলের লোক নয়।
    শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সাদিপুর উত্তরপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্থবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, আমি কারো সমালোচনা করতে আসিনি এসেছি নিজের সমালোচনা করতে।
    বর্তমানে বিএনপি নিজেরাই নিজেদের মধ্যে অন্তদ্বন্ধে লিপ্ত। সোনারগাঁয়ে বিএনপির কতিপয় ব্যক্তি নিজ দলের অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এটা তো কোন ভালো কাজ হতে পারে না। এসব করলে মানুষ তো বলবে এটা তো দেখি মুদ্রার এপিঠ ওপিঠ। সুতরাং আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বিএনপির ৩১ দফা প্রচার করা। বিএনপির মূল আদর্শ তুলে ধরা।

    অনুষ্ঠানে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার শাম্মী ও

    আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,

    কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুল হাকিম মিয়া, সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়াত উল্লাহ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম শিকদার, বিএনপি নেতা এডভোকেট মোবারক হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন জয়, দুবাই বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল প্রমুখ।