সোনারগাঁয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি মেম্বার আবুল হোসেন তুষার।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তার নিজ বাড়ির আঙিনায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ প্রসঙ্গে আবুল হোসেন তুষার জানান, প্রতিবারের মতো এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। পর্যায়ক্রমে ওয়ার্ডের সবকটি এলাকায় কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি। শীতার্ত মানুষের প্রতি তার এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুজ্জামান প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *