Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

    সোনারগাঁয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

    নিউজ সোনারগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী চলমান নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এশিয়ান হাইওয়ে রোডের বস্তল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

    এতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    মিছিলে বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ এবং তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় রয়েছে। দেশব্যাপী যে কোনো নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করা হবে।”

    তারা আরও বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আগামীতেও করে যাব। যারা অপপ্রচার চালিয়ে আন্দোলন ভিন্ন খাতে নিতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।”

    বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল এশিয়ান হাইওয়ে রোড প্রদক্ষিণ করে শেষ হয়।

  • সোনারগাঁয়ে ১০ মাস ধরে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের

    সোনারগাঁয়ে ১০ মাস ধরে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজিদুল (৩৩) নামের এক যুবক গত ১০ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পিতা আজিজুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ মাজিদুল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার বাসিন্দা।

    অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় ১০ মাস আগে মাজিদুল বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

    মাজিদুলের পিতা আজিজুল হক জানান, “১০ মাস পেরিয়ে গেলেও এখনো আমার ছেলের কোনো খোঁজ পাইনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের সহায়তা পাচ্ছি না। আমি সবার কাছে সহযোগিতা চাই।”

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, “নিখোঁজের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি এবং অনুসন্ধান চলছে।”

    এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবককে খুঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

  • সোনারগাঁয়ে এলেন না এনসিপির কেন্দ্রীয় নেতারা, হতাশ কর্মীরা

    সোনারগাঁয়ে এলেন না এনসিপির কেন্দ্রীয় নেতারা, হতাশ কর্মীরা

    পরিমল বিশ্বাস: ঘোষণা অনুযায়ী সোনারগাঁয়ে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। এতে দীর্ঘ সময় অপেক্ষার পর হতাশ হয়ে পদসভা স্থল ত্যাগ করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

    জানা যায়, এনসিপির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদের সামনে এক পদসভা আয়োজন করা হয়। বিকেল ৫টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন এনসিপির সোনারগাঁ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা, সাধারণ সমর্থক ও কৌতুহলী জনগণ। সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত নেতারা না আসায় সবার মাঝে হতাশা বিরাজ করে।

    পরে আয়োজক কমিটি ঘোষণা দেয়, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের জনসভা শেষে হাজীগঞ্জে জুলাই শহীদদের বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। সেখানে সময় বেশি লাগায় এবং রাত হয়ে যাওয়ায় তারা সোনারগাঁ পদসভায় অংশ নিতে পারেননি।

    এ বিষয়ে সোনারগাঁ এনসিপির প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ বলেন, “নারায়ণগঞ্জের সভা দীর্ঘ হওয়ায় এবং হাজীগঞ্জে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সময়ের ঘাটতির কারণে কেন্দ্রীয় নেতারা আর সোনারগাঁ আসতে পারেননি। তবে কর্মসূচির spirit ধরে রাখতে আমরা স্থানীয়ভাবে সভা সমাপ্ত করেছি।”

    স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও শান্তিপূর্ণভাবে বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ ঘটনায় সোনারগাঁয়ের এনসিপি সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

  • জামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন আল মুজাহিদ মল্লিক

    জামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন আল মুজাহিদ মল্লিক

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    ১৮ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে জামপুর ইউনিয়নের আলমপুরা জামে মসজিদে তিনি এলাকার সাধারণ জনগণ ও মুসল্লিদের মাঝে নেতাকর্মীদের সাথে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

    লিফলেট বিতরণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিক সরকার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আঃ রহিম, যুবদল নেতা ওয়াসিম, কাউছার হামিদ, এ্যাডভোকেট রঞ্জু, আমিনুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,
    “বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুণাবলি সৃষ্টি হয়। একজন মানুষ যদি কুরআন ও হাদীসের প্রকৃত শিক্ষা গ্রহণ করে, তাহলে সে কখনো অপরাধে জড়াবে না, বরং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবে।”

    তিনি আরও বলেন, “৩১ দফা একটি সময়োপযোগী রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

    আল মুজাহিদ মল্লিক তার বক্তব্যের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  • জুলাই-আগষ্টের গণহত্যার বিচারের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

    জুলাই-আগষ্টের গণহত্যার বিচারের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

     জুলাই-আগস্ট গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

    “ধর্ম, বর্ণ, ভিন্নমতের সবার জন্য খেলাফত”—এই স্লোগানকে সামনে রেখে ১৮ জুলাই শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিশ এর সদস্য ও মোগড়াপাড়া চৌরাস্তা জামে মসজিদের খতিব মহিউদ্দিন খান।

    বিক্ষোভে অংশগ্রহণকারীরা জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া বিভিন্ন গণহত্যার বিচার দাবি করবেন। একই সাথে ইসলামী খেলাফত কায়েমের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে।

    বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হবে।

    বিক্ষোভে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

    সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) সোনারগাঁ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে বৈষম্য বিরোধী আইনে দায়ের করা মামলার ১ জন, অন্যান্য মামলায় ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি রয়েছে।

    আসামিদের গ্রেফতারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সোনারগাঁয়ে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

    সোনারগাঁয়ে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

    নিউজ সোনারগাঁ: “দেশ গড়তে জুলাই পদযাত্রা”র ১৮তম দিনের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল ১৮ই জুলাই (শুক্রবার) বিকেলে সোনারগাঁয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় নেতারা।

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পদযাত্রা ও পথসভা শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ।

    এতে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা।

    সোনারগাঁ উপজেলা এনসিপির প্রধান সমন্বয় শাকিল সাইফুল্লাহ জানিয়েছে, কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যে সর্ম্পূণ করা হয়েছে। আগামীকাল নারায়ণগঞ্জ প্রোগাম শেষে বিকেল ৫টার সময় মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে পদসভা করবেন। এখানে পদসভা শেষে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

  • গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

    গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ: গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সোনারগায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার আমির মাওলানা মো. মমিনুল হক সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হুসাইন ভূঁইয়া।

    মিছিলটি কাঁচপুর পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে বালুর মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সামবেশে প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা চাই দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে কেউ শান্তিতে থাকবে না।

    তিনি আরও বলেন, সংস্কার না হলে নির্বাচন শান্তিপূর্ণ হবে না। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা। তাদেরকে অতি দ্রুত প্রশাসন থেকে বিদায় করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। ন্যায় ও শান্তি-শৃঙ্খলার জন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। জামায়াত ক্ষমতায় আসলে দেশে শান্তি-শৃঙ্খলা থাকবে। এছাড়া জামায়াত ক্ষমতায় আসলে বেকারত্ব কমে আসবে বলেও মন্তব্য করেন।

    এ সময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, আড়াইহাজার আসনের সংসদ সদস্য প্রার্থী ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারি আবু সাঈদ মোঃ মুন্না, সোনারগা উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, দক্ষিণের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান প্রমুখ।

  • সোনারগাঁয়ে বিএনপির নেতাদের অপকর্ম নিয়ে প্রশ্ন বিএনপি নেতা সেলিম সরকার

    সোনারগাঁয়ে বিএনপির নেতাদের অপকর্ম নিয়ে প্রশ্ন বিএনপি নেতা সেলিম সরকার

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম সরকার ফেসবুকে একটি প্রশ্নবোধক পোস্ট দিয়ে দলীয় নেতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি তাঁর ব্যক্তিগত আইডিতে দেয়া স্ট্যাটাসে দলের প্রকৃত ও বিবেকবান নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

    সেলিম সরকার লিখেছেন,
    “পা’চাটা চামচাদের নয়, আমি প্রশ্ন করছি প্রকৃত, বিবেকবান, খাঁটি বিএনপি নেতা-কর্মীদের কাছে। আশা করছি আপনারা উত্তর দেবেন।”

    তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অমার্জনীয় অপকর্মের অভিযোগ উঠেছে। এমনকি থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি উঠে এসেছে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে।

    এরপর তিনি সরাসরি প্রশ্ন তোলেন:

    “আমি যদি আমার বৈধ লিজ ও দখলের জমি আওয়ামী কবল থেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, তাহলে গত ১১ মাসে ইউনিয়নভিত্তিক বিএনপি নেতাদের বিরুদ্ধে যে শত শত অপকর্মের অভিযোগ উঠেছে—তাদের কারও কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় নাই? তাহলে তাদের অব্যাহতি বা বহিষ্কার করা হয়নি কেন?”

    এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে ‘ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ’ বললেও, অনেকেই মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র ও শৃঙ্খলার প্রশ্নে একটি সাহসী পদক্ষেপ।

    সেলিম সরকারের প্রশ্নের জবাব দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

  • সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

    সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

     

    মঙ্গলবার দুপুরে শান্তিরবাজার এলাকায় সভা করে এ ঘোষনা দেন। শান্তিরবাজার বাজার কমিটির সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শান্তির বাজার কমিটির সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, ক্যাশিয়ার মো. আব্দুল হক, সদস্য মো আবু মিয়া, মো. আলী হোসেন, মো. পনির মুন্সি, মো. ইসলাম মিয়া, আবুল কাশেম, মো. রফিকুল ইসলাম।

    সভায় সেলিম হোসেন দিপু বলেন, বারদী ইউনিয়নের শান্তির বাজারের শান্তি নষ্ট হয়ে গেছে। নুর মোহাম্মদ পাগলার নেতৃত্বে মান্দার পাড়া গ্রামের হাবিবুর রহমান হাবু, শুক্কুর আলী, মামুন, ইউনুস, ফারুক, শাওন, ও আশিকসহ ২০-২৫ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের প্রতিরোধ দরকার। আগামী দিনগুলোতে ঐক্যবন্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে।

    সভায় আলী আগজর বলেন, সম্প্রতি শফিকুল ডাকাত দলের সদস্যকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে অন্য ডাকাতরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা মানুষকে ছিনতাই ও ডাকাতির হুমকি ধমকি দিচ্ছে । তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

    ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, অপকর্ম চক্রের দিশোহারা হয়ে পড়েছেন তারা। তাদের ভয়ে মানুষ কথা বলতে সাহস পায় না।

    অভিযুক্ত নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন অপকর্মের সঙ্গে তিনি জড়িত না। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপ-প্রচার করছে। ডাকাতি মামলা ও ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, শান্তির বাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ব্যবসায়ীদের সভার বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা ওই এলাকায় অপকর্ম করে তাদের আইনের আওতায় আনা হবে।

     

     

  • সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

    সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (১৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা মোবাইল কোর্টের অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের পাশে একটি, বিপরীত পাশে একটি এবং অপজিট এলাকায় আরও একটি—মোট তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এবং সোনারগাঁ তিতাস অফিসের ম্যানেজার আনোয়ারুল ইসলাম।

    পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি স্প্রে করে চুনা ভাটির কাঁচামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে কারখানার স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

    অভিযানকালে ১২০ ফিট দৈর্ঘ্যের এমএস গ্যাস পাইপ এবং ১.৫ ইঞ্চি পিভিসি পাইপ জব্দ করা হয়। সেই সঙ্গে উৎসস্থলে পাইপগুলো বিনষ্ট করে প্রতিটি সংযোগের মূল পয়েন্টে কিলিং ক্যাপিং করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

  • সোনারগাঁয়ে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার ভবন উদ্বোধন ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার ভবন উদ্বোধন ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখীতে অবস্থিত জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার নবনির্মিত ভবন উদ্বোধন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    ১২ জুলাই (শনিবার) বিকেলে মাদ্রাসা অডিটরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এতিমখানার ভবনের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাষী হাউজিং প্রাইভেট লিমিটেডের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা।
    প্রধান অতিথি ছিলেন আল মুজাহিদ মল্লিক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদীপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা খোরশেদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ আমজাদ হক আপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আল মুজাহিদ মল্লিক বলেন,

    “মানুষ দুটি কারণে ধ্বংস হয়— এক, অতিরিক্ত খাবার; দুই, অতৃপ্ত লোভ। বেশী খেলে শরীর নষ্ট হয়, আর লোভ মানুষকে নৈতিকভাবে ধ্বংস করে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব আজ অপরিসীম। কুরআন ও হাদিসের প্রকৃত শিক্ষায় মানুষ গড়ে উঠলে সমাজে আর অপরাধ থাকবে না। কুরআনের ব্যাখ্যা সঠিকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

    অনুষ্ঠান শেষে নানাখী স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি পদে দোয়া চান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

    এ সময় এলাকার সাধারণ মানুষ অংশ নিয়ে আয়োজনকে সফল করে তোলে।

  • সোনারগাঁ কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য: ১৩ জনের জিপিএ-৫

    সোনারগাঁ কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য: ১৩ জনের জিপিএ-৫

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় অবস্থিত কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় এবার নজরকাড়া সাফল্য অর্জন করেছে।

    প্রতিষ্ঠানটি থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকলেই কৃতকার্য হয়েছে, অর্থাৎ পাশের হার ১০০%। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) এবং বাকি ২২ জন শিক্ষার্থী A গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

    এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জানান, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য আল্লাহর রহমত এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমের ফল। আমরা শুরু থেকেই নিয়মিত ক্লাস, মডেল টেস্ট এবং মানসম্পন্ন পাঠদানে গুরুত্ব দিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

    অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ সাদীপুর এলাকার শিক্ষাক্ষেত্রে একটি উদাহরণ হয়ে উঠেছে।

    স্থানীয় শিক্ষানুরাগীরা প্রতিষ্ঠানটির এ সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, এমন ফলাফল এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সোনারগাঁয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৪.৮১%

    সোনারগাঁয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৪.৮১%

    নিউজ সোনারগাঁ: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৪.৮১%। পাশাপাশি মাদ্রাসা ও দাখিল শিক্ষার্থীদের ফলাফল ছিল তুলনামূলকভাবে ভালো, যেখানে পাশের হার ৭৩.২৬%।

    সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

    অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে এবারের দাখিল (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।

    সোনারগাঁয়ে শিক্ষার মান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল রয়েছে।

  • সোনারগাঁয়ে লম্বা হচ্ছে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা

    সোনারগাঁয়ে লম্বা হচ্ছে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা

    নিউজ সোনারগাঁ: আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা গত ৫ তারিখে ভারতে পালিয়ে যাওয়ার পর ক্ষমতা নেন অন্তভর্তি সরকার। অন্তভর্তি সরকারের প্রায় ১০ মাস অতিবাহিত হলে দেশের নির্বাচনের জন্য বিএনপি সহ অন্যান্য সমামনা দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। গত মাসে অর্ন্তবতিকালীন সরকারের প্রধান লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক করে আগামী বছরের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভব্য তারিখ ঘোষনা করেছেন। এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে ধানের শীর্ষের মনোনয়ন প্রার্থির সংখ্যাও লম্বা হচ্ছে। বর্তমানে সোনারগাঁয়ে হাফ ডজনের বেশী মনোনয়ন প্রত্যাশী মনোনয়নের জন্য মাঠে নেমেছেন। তারা হলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সাবেক এমপি গিয়াসউদ্দিন, থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, ওয়ালিউর রহমান আপেল, ওয়াহিত ইমতিয়াজ বকুল, আশা ইস্কান্দার ও মুজাহিদ মল্লিক। তবে আশা ইস্কাদার এর বিষয়টি এখনো পরিস্কার না হলে চাউর আছে তিনি জিয়া পরিবারের ও সোনারগাঁয়ের মেয়ে পুত্রবধূ হওয়ায় তার নাম সামনে আসছে।

    দলীয় সুত্রে জানা গেছে, সোনারগাঁয়ে যে ৭জন বিএনপি থেকে মনোনয়নের জন্য মাঠে গণসংযোগ করছেন তাদের মধ্যে অন্যতম আছেন সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। রেজাউল করিম বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ও নেতাকর্মীদের পাশে দেখা না গেলেও ৫ই আগষ্টের পর তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। বিগত দিনে তিনি তিনবারের এমপি ছিলেন সে কারণে দলীয় নেতাদের পরিচিত মুখ আর সে কারণে রেজাউল করিমের মনোনয়নের জন্য মাঠে কাজ করছেন। তবে বয়সের কারণে তিনি আগের মতো দলের নেতৃত্ব ও সভা সমাবেশে উপস্থিত কথা ও চলাচল করতে পারেন না বলে জানান নেতাকর্মীরা।

    এদিকে, ফতুল্লা সিদ্ধিরগঞ্জের সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন সোনারগাঁ থেকে মনোনয়নের জন্য সোনারগাঁয়ে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। গত কয়েকদিন ধরে তিনি তার সমর্থকদের নিয়ে মাঠে কাজ করছেন। তিনি জানিয়েছেন দলের হাইকমান্ড যদি তাকে সোনারগাঁ থেকে মনোনয়ন দেন তাহলে তিনি এখান থেকে ধানের শীষ প্রতিকে মাঠে লড়বেন।

    মনোনয়নের জন্য দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। তিনি গত ১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে সোনারগাঁ থেকে নির্বাচন করেছিলেন। মান্নান দু:সময়ে নেতাকর্মীদের পাশে থেকে হামলা মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন।  সে কারণে তিনি শতভাগ আশাবাদি দল তাকে এবারও মুল্যায়ন করবে। যদি ৫ তারিখের পর তার নেতাকর্মীদের কর্মকান্ড কিছুটা বির্তকিত হয়েছেন তারপরও মনোনয়নের বিষয়ে তিনি শতভাগ আশাবাদি।

    ওয়ালিউর রহমান আপেল তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে চাকরী শেষ করে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত সময়গুলোতে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে না থাকলে প্রতিবারই মনোনয়নের জন্য মাঠে কাজ করেছেন। এছাড়া সে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ও সর্স্পকে ভায়েরা। সে হিসেবে এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী।

    অপরদিকে, মনোনয়নের জন্য মাঠে কাজ করছেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিত বিন ইমতিয়াজ বকুল। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ও কেন্দ্রীয় নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্যক্তিগত সর্স্পক। তার হাতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। নেতা হিসেবেও তিনি স্বচ্ছ ও পরিচ্ছন্ন। সে কারণে মনোনয়নের জন্য দীর্ঘ সময় ধরে সোনারগাঁয়ে সভা-সমাবেশ ও গণসংযোগ করে বেড়াচ্ছেন।

    এদিকে, নতুন করে নাম শোনা যাচ্ছে আশা ইস্কাদারের নাম। যিনি শহীদ জিয়া পরিবারের সদস্য ও আহসানউল্লাহ মনির ছেলের বউ। জিয়া পরিবারের হওয়ায় তিনি নাকি সোনারগাঁয়ের বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন বলে চাউর আছে। তবে তিনি সোনারগাঁবাসীর কাছে একেবারেই অপরিচিত মুখ।

     

    এদিকে, মান্নানের অনুসারী হিসেবে পরিচিত জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক আজহারুল ইসলাম মান্নানকে ছেড়ে এবার নিজেই মনোনয়নের জন্য মাঠে নেমেছেন। গত কয়েকদিন আগে মুজাহিদ মল্লিক নিজেই ধানের শীষের মনোনয়নের জন্য ঘোষনা দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    বিএনপির সূত্র মতে, চূড়ান্ত মনোনয়ন কে পাবেন তা নির্ধারণ করবেন দলের হাইকমান্ড। তবে ইতোমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের মাঠপর্যায়ে তৎপরতা নির্বাচনী আবহ তৈরি করছে।