সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে যমজ দুই ভাই।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন ও আরেফিন, দুজনের বয়স ১৫ বছর। অপরজন একই এলাকার আব্দুল আলীর ছেলে আবির, বয়স ১৪ বছর। তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।

জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে চার বন্ধু বাড়ি থেকে বের হয়। পরে তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে যায়। একপর্যায়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তারা।

তাদের সঙ্গে থাকা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদিয়ান ফারিজ তীরের কাছাকাছি থাকায় সাঁতরে উঠে আসতে সক্ষম হয়। তবে নদীর তীরে থাকা একটি বালুর ট্রলারে ওঠার পর নামার সময় তিনজন পানিতে তলিয়ে যায়।

আদিয়ানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্থানীয় দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।

বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে প্রথমে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর দীর্ঘ অভিযান চালিয়ে বিকেল ৫টা ১০ মিনিটে আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘনা নদীতে একসঙ্গে তিন স্কুলছাত্রের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০...

Read more

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক : ‘আল্লাহর রং গ্রহণ করো; আর রঙের দিক থেকে আল্লাহর চেয়ে উত্তম আর কে?’—পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৩৮...

Read more

সোনারগাঁয়ে অপহরণ, ওয়ারেন্ট, সন্ত্রাসবিরোধী ও মাদকসহ বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, মাদকসেবী ও...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009