সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, হাতে তুলে দেওয়া হলো কুরআন শরীফ

সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, হাতে তুলে দেওয়া হলো কুরআন শরীফ

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফেরার অনুপ্রেরণা দিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি একজন কোরআনে হাফেজ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের মেনীখালী ব্রিজের নিচে মাদক উদ্ধার ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
অভিযানে মো. জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার পুরাতন বন্দর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পরে আটক জাহিদ হাসানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসতে উৎসাহিত করতে ইউএনও তার হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, মাদক একজন মানুষের জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে উৎসাহিত করতেই তার হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সংশোধনের সুযোগ তৈরি করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে খামার থেকে শতাধিক হাঁস চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি হাঁসের খামার থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার...

Read more

সোনারগাঁয়ে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক :  ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সোনারগায়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে নারীসহ...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদসহ বিভিন্ন মামলায় ১০ জনকে...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009