সোনারগাঁয়ে খামার থেকে শতাধিক হাঁস চুরির অভিযোগ

সোনারগাঁয়ে খামার থেকে শতাধিক হাঁস চুরির অভিযোগ

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি হাঁসের খামার থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্মে এ চুরির ঘটনা ঘটে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে খামারের লোকজন হাঁসের সংখ্যা কম দেখতে পেয়ে বিষয়টি টের পান। পরে আশপাশে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, রাতের কোনো একসময় খামারে ঢুকে শতাধিক হাঁস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্মের ম্যানেজার ইমরান হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই খামারে রাজহাঁস, চিনা হাঁসসহ বিভিন্ন প্রজাতির দেশীয় হাঁস পালন করা হচ্ছে। হঠাৎ করে এতগুলো হাঁস চুরি হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইমরান হোসেনের অভিযোগ, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরের দল খামারে ঢুকে হাঁসগুলো নিয়ে গেছে। চুরি যাওয়া হাঁস উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘হাঁস চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক :  ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সোনারগায়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে নারীসহ...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদসহ বিভিন্ন মামলায় ১০ জনকে...

Read more

সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, হাতে তুলে দেওয়া হলো কুরআন শরীফ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009