আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

নুনেরটেকে স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের আশ্বাস দিলেন গোলাম মসিহ

রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
২০ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, “নুনেরটেক একটি চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় নানা ভোগান্তি রয়েছে। আজ আমাকে এখানে ট্রলার নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ গাড়ি নিয়ে এখানে আসবো। নুনেরটেক এলাকায় চিকিৎসা সেবা সহজলভ্য করতে একটি ক্লিনিক স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।”

রোববার (১২টা) সোনারগাঁ থানার নুনেরটেক এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

গোলাম মসিহ আরও বলেন, “নুনেরটেক এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। এখানকার মানুষকে স্বাবলম্বী করতে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এই এলাকার মানুষ যাতে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমাদ মুন্সী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ছানাউল্লাহ নূরীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution