আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ের সনমান্দিতে জামায়াত কর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
৬ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীর ওপর মারধর, হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা ওসমান গনি, তার বাবা এবং ভাই হৃদয় মিয়াসহ কয়েকজন জামায়াত কর্মীর ওপর হামলা চালানো হয়। তাদের দাবি, বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেয়ের জামাই মাসুম মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে। এ সময় তাদের মারধর করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। হামলায় ওসমান গনি, তার বাবা ও ভাইসহ কয়েকজন গুরুতর আহত হন।
অপরদিকে দড়িকান্দী এলাকায় আরেকটি ঘটনায় আসাদুজ্জামান নামের এক ব্যক্তিকে ছিনতাইয়ের অভিযোগে মারধর করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। জামায়াত নেতাদের অভিযোগ, বাজারে কেনাকাটা করতে যাওয়ার পথে তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে ‘জামায়াত ট্যাগ’ দিয়ে মারধর করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া জামায়াতের কর্মী ওসমান ও কাউসারকেও বিএনপির সমর্থকদের হামলায় মারাত্মকভাবে আহত করা হয়েছে বলে সংগঠনটির নেতারা দাবি করেছেন।
ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহন ও ৩ নম্বর ওয়ার্ডের মাসুম বিল্লাহকে দ্রুত গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন। তাদের অভিযোগ, প্রশাসন নিরপেক্ষভাবে ব্যবস্থা না নিলে তা পক্ষপাতের শামিল হবে।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এলাকায় ঘটনাগুলো নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution