সোনারগাঁয়ে ডাকাত, বৈষম্যবিরোধী ও ১৯ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১৬

সোনারগাঁয়ে ডাকাত, বৈষম্যবিরোধী ও ১৯ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১৬

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, দস্যুতা মামলায় একজন এবং মাদকসেবী ১১ জন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ২৯ বোতল ফেনসিডিলসহ মো. আমিন (২৩) নামে একজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় মো. বাপ্পী (২১), দস্যুতা মামলায় মো. দেলোয়ার হোসেন (৩০), বৈষম্যবিরোধী মামলায় মো. জনি (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে মাদকসেবী হিসেবে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আমিরুল (২৪), মির্জা ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের একদিন পর ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার নিউজ সোনারগাঁ

 নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

Read more

সোনারগাঁয়ে ৬ শতাধিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৫৯০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার...

Read more

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও বৈষম্যবিরোধী...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009