সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম এ অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে কাচঁপুর দক্ষিণপাড়া এলাকার আপন খান (২১), দক্ষিণ নাউরি এলাকার মোঃ ইমরান (২২), বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকার খোরশেদ (৩০), খাগুটিয়া এলাকার মোঃ আকবর (৩৯), কৃষ্ণনগর এলাকার মোঃ আফাজ উদ্দিন (৪০), পঞ্চবটি এলাকার জসিম সরকার (৫৫) এবং খামারগাঁও এলাকার মোঃ তাজুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় বারদী সেনপাড়া এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পিরোজপুর এলাকার রকিবুল হাসান ইমন (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী হিসেবে উল্লেখ করা মোঃ মাসুম (৩৮) এবং সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে উল্লেখ করা ইসলামাইল রহমান রাতিন (৩০)কে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী মামলায় পিরোজপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা মনির হোসেন (৪০) এবং সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা আব্দুর রহমান অমি (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি গোয়ালদী এলাকার মোঃ উজ্জল মিয়া এবং ভবনাথপুর এলাকার মোঃ আব্দুস ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতি, পাঁচ দোকানে লুট স্বর্ণ-রুপা, নগদ টাকা ও মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল...

Read more

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রের পোস্টারে বানান ভুল

নিজস্ব প্রতিবেদক : ‘টিকাদান’ লেখা হয়েছে ‘টিকাদন’, সংশ্লিষ্টদের নজরে পড়েনি ভুল? সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের...

Read more

সোনারগাঁয়ে অসহায় অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

  পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় অন্ধ ব্যক্তির চোখের অপারেশনের সার্বিক দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009