অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতি, পাঁচ দোকানে লুট স্বর্ণ-রুপা, নগদ টাকা ও মালামাল লুট

অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতি, পাঁচ দোকানে লুট স্বর্ণ-রুপা, নগদ টাকা ও মালামাল লুট

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাজারে প্রবেশ করে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে স্বর্ণ-রুপা, নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে ডাকাতদল অলিপুরা বাজারে প্রবেশ করে প্রথমে বাজারের পাহারাদারদের হাত-পা বেঁধে মুখে কস্টেপ পেঁচিয়ে দেয়। পরে তারা সংঘবদ্ধভাবে একের পর এক দোকানে ঢুকে লুটপাট চালায়।
ডাকাতির শিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো নবরূপা জুয়েলার্স, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিকস ও ইসলাম ফার্মেসি।
ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, নবরূপা জুয়েলার্স থেকে আনুমানিক ৪০ ভরি রুপা ও ১ ভরি স্বর্ণ এবং কাকন স্বর্ণ শিল্পালয় থেকে ৫ আনা স্বর্ণ ও ১৫ ভরি রুপা লুট হয়েছে।
এ ছাড়া জজ মিয়া স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট, প্রসাধনী ও সয়াবিন তেল নিয়ে গেছে ডাকাতরা। শামীম ইলেকট্রনিকস থেকে আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা এবং ইসলাম ফার্মেসি থেকে একটি স্মার্টফোন ও প্রায় ১ হাজার টাকা নগদ লুট করা হয়েছে।
এ ঘটনায় অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও বৈষম্যবিরোধী...

Read more

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রের পোস্টারে বানান ভুল

নিজস্ব প্রতিবেদক : ‘টিকাদান’ লেখা হয়েছে ‘টিকাদন’, সংশ্লিষ্টদের নজরে পড়েনি ভুল? সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের...

Read more

সোনারগাঁয়ে অসহায় অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

  পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় অন্ধ ব্যক্তির চোখের অপারেশনের সার্বিক দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009