সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রের পোস্টারে বানান ভুল

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রের পোস্টারে বানান ভুল

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :
‘টিকাদান’ লেখা হয়েছে ‘টিকাদন’, সংশ্লিষ্টদের নজরে পড়েনি ভুল?
সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় থাকা স্থায়ী টিকাদান কেন্দ্রের পোস্টারে বানান ভুল নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় শিশু ও নারীদের প্রয়োজনীয় টিকা দেওয়ার জন্য রয়েছে একটি স্থায়ী টিকাদান কেন্দ্র। ওই কেন্দ্রের সামনে বড় আকারের মোট তিনটি পোস্টার সাঁটানো রয়েছে। তবে পোস্টারগুলোতে ‘টিকাদান কেন্দ্র’ শব্দটির পরিবর্তে লেখা হয়েছে ‘টিকাদন কেন্দ্র’।
সংশ্লিষ্টরা বলছেন, এটি হয়তো প্রিন্টিংয়ের সময় অনিচ্ছাকৃত ভুল হতে পারে। তবে পোস্টারগুলো ছাপানোর পর দীর্ঘদিন ধরে জনসম্মুখে সাঁটানো থাকলেও ভুলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়েনি, নাকি নজরে পড়ার পরও তা সংশোধন করা হয়নি, সেটিই এখন প্রশ্ন।
একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক পোস্টারে এমন বানান ভুল থাকা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে যেখানে শিশু ও নারীদের টিকাদান কার্যক্রম পরিচালিত হয়, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা প্রত্যাশিত।
স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ভুল পোস্টারগুলো দ্রুত পরিবর্তন করে সঠিক বানানের পোস্টার লাগানো উচিত।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও বৈষম্যবিরোধী...

Read more

অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতি, পাঁচ দোকানে লুট স্বর্ণ-রুপা, নগদ টাকা ও মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল...

Read more

সোনারগাঁয়ে অসহায় অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

  পরিমল বিশ্বাস, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় অন্ধ ব্যক্তির চোখের অপারেশনের সার্বিক দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009