আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

বন্দরে মদ্যপানে যুবকের মৃত্যু বন্ধুকে গণপিটুনি

রবিবার, ১১ মে, ২০২৫
৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে মদপানে রাজিব(৩২) নামের যুবকের মৃত্যুর ঘটনায় গনপিটুনির শিকার সহযোগী বন্ধু হাসান(২৫)। গত বুধবার রাতে মালিবাগ সাবেরবাগ সোহেল মিয়ার বাড়িতে এ মদপানের ঘটনা ঘটে। মদপানে অসুস্থ রাজিব তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রাজিব ভাটগাঁও এলাকার নুরুল হক মেম্বারের ছেলে। এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

জানাগেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউপি মালিবাগ সাহেবের বাগ এলাকার চিহৃিত মাদক কারবারি সোহেলের বাড়িতে গত বুধবার রাতে মদ্যপানে নিহত রাজিব ও তার বন্ধু হাসান সহ ৩/৪ জন মিলে পাশ্ববর্তী বটতলা গ্রামের সাদিয়া(২৫) নামে স্বামী পরিত্যক্তা নারীকে নিয়ে মদপান করছিলেন। এসময় রাজিব অসুস্থ হয়ে পড়লে বন্ধু হাসান তার বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তীতে সাইনবোর্ড প্রো-একটিভ হাসপাতালে রাজিবকে ভর্তি করে তার পরিবারের লোকজন। তিন দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত শুক্রবার বিকালে তার মৃত হয়। মদপানে রাজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বন্ধু হাসানকে বাড়ি থেকে ধরে গনপিটুনি দেয় নিহতের স্বজনরা। গনপিটুনির শিকার হাসানের অবস্থা আশঙ্কাজনক। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় নিহতের পিতা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution