আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

বন্দরে অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান: ২৫টি সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা, ১ জনকে কারাদন্ড

রবিবার, ২২ জুন, ২০২৫
৬ বার দেখা হয়েছে

পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউনে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে তিনটি হোটেলকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের ম্যানেজার আমির হোসেন।

অভিযানে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার ‘ভাই ভাই হোটেল’ ও ‘আজমেরী হোটেল’কে ৪০ হাজার টাকা করে এবং ‘চাচা-ভাতিজা হোটেল’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ‘নিরালা হোটেল’-এর এক কর্মচারীকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, অভিযানে অবৈধ গ্যাস বিতরণ লাইনের উৎস স্থানে ‘কিলিং’ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ পুনরায় সংযোগ নিতে না পারে।

তিতাসের এক কর্মকর্তা বলেন, “বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগের তথ্য পাওয়া যাবে, সেখানেই আমরা অভিযান পরিচালনা করব।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution