আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

সোনারগাঁয়ে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

বুধবার, ২৫ জুন, ২০২৫
৬ বার দেখা হয়েছে
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম :
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ১০ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র কালভার্ট  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।
বুধবার দুপুরে নয়াপুর বাজারের পাশে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে  উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া,  সমাজসেবক মোঃ আবু বক্কর, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল ও কোষাধ্যক্ষ মোঃ আরিফ ও সমাজ সেবক মোঃ রুহুল আমিনসহ ১০ গ্রামের কয়েকশত বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি এটি একটি জনগুরুত্বপূর্ণ কালভার্ট ও খাল। যেই কালবার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ দশ গ্রামের পানি নিষ্কাশিত হয়।
কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এই জনগুরুত্বপূর্ণ খালটি ভরাট করার পাঁয়তারা চলছে। যদি খালটি ভরাট করা হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের দশ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে।
আমরা গ্রামবাসী কালভার্ট ও খাল  রক্ষার জন্য নারায়ণগঞ্জ ডিসি, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি বহাল রেখে রাস্তা সংস্কারের দাবী করেছে এলাকাবাসী।
এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution