আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সোনারগাঁয়ে গত কয়েকদিনের ব্যবধানে হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম। কয়েকদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকানগুলোতে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তবে রাস্তার পাশে ভ্যান গাড়িতে বিক্রি হওয়া পেঁয়াজ কিছুটা কম দামে, ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

মোগরাপাড়া বাজারের মোল্লা জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. রহিম বলেন, “গত শুক্রবারও ৭৫ থেকে ৮০ টাকায় পেঁয়াজ বিক্রি করেছি। দুদিন আগেও ৯০ টাকায় বিক্রি করেছি। এখন ছোট আকারের পেঁয়াজ ১১০ টাকা, আর বড় বাছাইকৃত পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ দামের এই উল্লম্ফনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে—ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে দেরি হওয়া।

এক পেঁয়াজ আমদানিকারক জানান, “গত তিন মাস ধরে দেশের বাজারে পেঁয়াজের সংকট চলছে। দেশে এখন মজুতও খুবই কম। ফলে দাম লাফিয়ে বাড়ছে। ভারতে বর্তমানে পেঁয়াজের দাম মাত্র ১৫ টাকা কেজি, তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত আমদানির উদ্যোগ নেওয়া জরুরি।”

এদিকে, সাধারণ ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম প্রতিদিনই বাড়ছে। দ্রুত প্রশাসনের নজরদারি না বাড়ালে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution