আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের

নিদিষ্ট সময়ে পৌচ্ছাতে পারেনি বলে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি ড. ইকবাল হোসেন

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
১১ বার দেখা হয়েছে

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে না পারায় দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়া।
বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন নিউজ সোনারগাঁকে।
জানা গেছে, জামায়াতে ইসলাম যখন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী হিসেবে ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়াকে ঘোষণা করা হয়। এরপর থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে গণসংযোগ, সভা ও সমাবেশ চালিয়ে আসছিলেন।
পরবর্তীতে জামায়াতে ইসলাম এনসিপি, ইসলামী খেলাফতসহ কয়েকটি দলের সঙ্গে জোটবদ্ধ হলে এই আসনটি ইসলামী আন্দোলনকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ইসলামী আন্দোলন জোট থেকে সরে দাঁড়ালে আসনটি ইসলামী খেলাফত মজলিসকে দেওয়া হয় এবং তাদের প্রার্থী হিসেবে মাওলানা শাহজাহান শিবলীর নাম ঘোষণা করা হয়।
দলের সিদ্ধান্ত অনুযায়ী ইকবাল হোসেন ভুঁইয়া মনোনয়ন প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন নিয়ে গেলে তাকে জানানো হয়, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এখন আর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই।

এ বিষয়ে ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়া বলেন,ন“দলের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। আমি সময়ের মধ্যেই মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে দেরি হওয়ায় আইনগতভাবে তা আর সম্ভব হয়নি। এখানে আমার কোনো ব্যক্তিগত অনিচ্ছা ছিল না। আমি প্রায় আধা ঘন্টা বসে তাদের অনুরোধ করি আমার মনোনয়ন পত্রটি প্রত্যাহারের জন্য কিন্তু তা গ্রহন করেননি। বিষয়টি সম্পূর্ণ সময়সংক্রান্ত জটিলতার কারণে হয়েছে।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution