আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ের বানীনাথপুরে গৌর নিতাই আখড়ার জগন্নাথ মন্দিরে চুরি

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
১৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বানীনাথপুরে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার অন্তর্ভুক্ত শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
মন্দির সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের নিরাপত্তা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ সময় মন্দিরে থাকা একটি ঘন্টা চুরি করে নিয়ে যায় তারা। পাশাপাশি হরিনাম সংকীর্তনের ক্যাশ বাক্স ভেঙে ভেতরে টাকা আছে কিনা তা খোঁজাখুঁজি করা হয়। তবে ক্যাশ বাক্সে কোনো অর্থ না থাকায় সেখানে থাকা কিছু কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন মন্দিরে ছুটে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, এ ধরনের চুরির ঘটনা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। ভবিষ্যতে আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি মন্দিরসহ আশপাশের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution