আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে মাদক বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
৯ বার দেখা হয়েছে
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। এ মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর ও আশেপাশের গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বারদি-ধন্দি সড়কের পাশে অবস্থান নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাড়া-মহল্লায় হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাওয়া যাচ্ছে। এতে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে। মাদকের জন্য এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং-এর উৎপাত বেড়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা চালালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা অবিলম্বে সোনারগাঁওকে মাদকমুক্ত দেখতে চাই।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution