সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদকসে্বীসহ ২৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদকসে্বীসহ ২৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় তিনজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন, নিয়মিত মামলায় দুজন এবং মাদকসেবী ১৪ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. নাইম, রুমা আক্তার ও সুরবানু। তাদের কাছ থেকে মোট ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় হারিজ মিয়া, শাহাবুদ্দিন, ইউসুফ ভূইয়া ও কমল চন্দ্র ঘোষকে গ্রেপ্তার করা হয়।
নিয়মিত মামলায় সামসুল হক ও মো. মোনাইম হক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরও ১৪ জনকে মাদকসেবী হিসেবে আটক করা হয়েছে। তারা হলেন ছাদেক আলী, দেলোয়ার হোসেন ডিকে, আলমগীর হোসেন নয়ন, সবুজ মিয়া, জিয়াউর, আঃ বাতেন, আসিফ, রেদওয়ান, সওকত মিয়া, ইব্রাহিম খলিল, মাসুদ, কামাল হোসেন, মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে...

Read more

‘আর সংবাদ করবি না’—সোনারগাঁয়ে সাংবাদিককে ডেকে অস্ত্র প্রদর্শন, থানায় নিরাপত্তা চেয়ে আবেদন

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে ফোন করে ডেকে নিয়ে অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ার...

Read more

সোনারগাঁয়ে খামার থেকে শতাধিক হাঁস চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি হাঁসের খামার থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009