সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার, ফেনসিডিল-গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার, ফেনসিডিল-গাঁজা উদ্ধার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, একজন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি, দুজন চোরাই মাল উদ্ধার মামলার আসামি এবং ছয়জন মাদকসেবী রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক মামলায় মো. কামাল (৫০) ও মোসা. চামেলী বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চোরাই মাল উদ্ধার মামলায় ওসমান (নোয়াখালী) ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাদিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সনজিৎ পাল (৫৩), ডাকাতির প্রস্তুতি মামলায় আল আমিন (২৪) এবং ওয়ারেন্টভুক্ত মামলায় সামসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মো. বাছেদ (৪৭)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদকসেবী হিসেবে মো. শাকিল হোসেন (২৬), মো. মেহেদী হাসান (২৬), মো. সাব্বির (২৬), মো. ফাইম (২৩), সানি মোল্লা (২২) ও মো. আতিকুর রহমান (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে তেল চুরির ঘটনা মালিককে...

Read more

সোনারগাঁও জাদুঘরে প্রবেশের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে পর্যটক ও স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রবেশের প্রধান সড়কের প্রায় ৩০০ মিটার অংশ দীর্ঘদিন...

Read more

মাদক ব্যবসায়ীদের আশ্রয় না দেওয়ায় বুরুমদীতে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা,...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009