সোনারগাঁও জাদুঘরে প্রবেশের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে পর্যটক ও স্থানীয়রা

সোনারগাঁও জাদুঘরে প্রবেশের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে পর্যটক ও স্থানীয়রা

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রবেশের প্রধান সড়কের প্রায় ৩০০ মিটার অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ইট-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন জাদুঘরে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনারগাঁও পৌরসভার সোনারগাঁও জাদুঘরের প্রবেশমুখ থেকে প্রায় ৩০০ মিটার সড়কের বিভিন্ন স্থানে ইট-খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো পর্যটক এ সড়ক দিয়ে জাদুঘরে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সড়কটির স্থায়ী সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
সরেজমিনে দেখা যায়, জাদুঘরের প্রথম গেট থেকে প্রায় ১০০ মিটার এগোলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। কোথায় গর্ত আর কোথায় সমতল, তা বোঝার উপায় নেই। সড়কের খানাখন্দ এড়িয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন বাস, ট্রাক ও ইঞ্জিনচালিত অটোরিকশার চালকরা। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় মানবাধিকারকর্মী শামীম বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সোনারগাঁও জাদুঘরে প্রবেশের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও চরম ভোগান্তিতে পড়ছেন।”
সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষ জানায়, জাদুঘরে প্রবেশের এ সড়কটি পৌরসভার আওতাধীন নয়, এটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন। তবে পর্যটক ও নাগরিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দাবি, সোনারগাঁও জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে প্রবেশের প্রধান সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা হোক। এতে পর্যটকদের দুর্ভোগ কমার পাশাপাশি সোনারগাঁওয়ের ঐতিহাসিক পর্যটনকেন্দ্রটির ভাবমূর্তিও আরও সুন্দর হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

মাদক ব্যবসায়ীদের আশ্রয় না দেওয়ায় বুরুমদীতে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা,...

Read more

সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হোসেন (৫০) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ...

Read more

সোনারগাঁয়ে খুন, বৈষম্যবিরোধী ও মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১০ জনকে...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009