তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২

তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হোসেনকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ

গ্রেফতাররা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরীর শাহিনুর ইসলাম (৩০) ও সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়ার জামির হোসেন (৫৭)।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর জালালাবাদ ঔষধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙারি গোডাউনের পূর্ব পাশে একটি ডোবায় সাদা প্লাস্টিকের মুখ বাঁধা বস্তা থেকে আইয়ুব হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল তেল চুরির ঘটনা। এক ব্যক্তি বালুর ড্রেজারে কাজ করার সময় ড্রেজার থেকে তেল চুরি করেন। বিষয়টি আইয়ুব হোসেন দেখে ফেলেন এবং ড্রেজারের মালিককে জানিয়ে দেন। এ কারণে ওই ব্যক্তির চাকরি চলে যায়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আইয়ুবের সঙ্গে তার শত্রুতা তৈরি হয় বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, চাকরি হারানোর পর ওই ব্যক্তি শাহিনুর, জামিরসহ আরও কয়েকজনকে নিয়ে আইয়ুবকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে শাহিনুরকে ব্যবহার করে আইয়ুবকে তার ভাঙারির দোকানে নেওয়া হয়। সেখানে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার শাহিনুর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার, ফেনসিডিল-গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা...

Read more

সোনারগাঁও জাদুঘরে প্রবেশের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে পর্যটক ও স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রবেশের প্রধান সড়কের প্রায় ৩০০ মিটার অংশ দীর্ঘদিন...

Read more

মাদক ব্যবসায়ীদের আশ্রয় না দেওয়ায় বুরুমদীতে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা,...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009